1. 'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
a) মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
b) ধ্বনি দৃশ্যমান
c) ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
d) অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি
Answer: ধ্বনি দৃশ্যমান
2. ৩. শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?
a) শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
b) শিরোশ্ছেদ, দারিদ্র, সমীচিন
c) শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
d) শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
Answer: শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
3. স্বরান্ত অক্ষরকে কী বলে
a) একাক্ষর
b) মুক্তাক্ষর
c) বদ্ধাক্ষর
d) যুক্তাক্ষর
Answer: মুক্তাক্ষর
4. আরবি 'কলম' শব্দটি 'কলমোস' শব্দ থেকে এসেছে। এখানে 'কলমোস' কোন ভাষার শব্দ?
a) পাঞ্জাবি
b) ফারসি
c) গ্রিক
d) স্পেনিশ
Answer: গ্রিক
5. 'সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।' বাক্যটিতে কয়টি ভুল আছে?
a) একটি
b) দুইটি
c) তিনটি
d) উত্তর নেই
Answer: তিনটি
Explanation: সুনামির তাণ্ডবে অনেকেই সর্বস্বান্ত হয়েছে।
6. কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে?
a) উপপদ
b) প্রাতিপদিক
c) প্রপদ
d) পূজাপদ
Answer: উপপদ
7. 'তোমার নাম কী?'- এখানে 'কী' কোন প্রকারের পদ?
a) প্রশ্নবাচক
b) বিশেষণ
c) সর্বনাম
d) অব্যয়
Answer: সর্বনাম
8. 'সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
a) কুটিল
b) জটিল
c) বক্র
d) গরল
Answer: গরল
9. উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?
a) অ
b) আ
c) ও
d) এ
Answer: এ
10. চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?
a) প্রবোধচন্দ্র বাগচী
b) যতীন্দ্রমোহন বাগচী
c) প্রণয়ভূষণ বাগচী
d) প্রফুল্ল মোহন বাগচী
Answer: প্রবোধচন্দ্র বাগচী