Exams Study Jobs Teachers Students

এক কথায় প্রকাশ

Admission Test 40 Questions By Dinajpur government collage

এক কথায় প্রকাশ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. বাক্য সংক্ষেপণ কয় ভাগে সাধিত হতে পারে?

ক)
খ)
গ)
ঘ)
উত্তর:
ব্যাখ্যা: বহু পদকে এক পদে পরিণত করার রীতিকে বাক্য সংক্ষেপণ বা বাক্য সংকোচন বলে ।বাক্য সংক্ষেপণ ৪ ভাগে সাধিত হতে পারে । ১,কৃৎ প্রত্যয় যোগে ২.তদ্ধিত প্রত্যয় যোগে১.সমাস নিষ্পপন্ন হয়ে ৪.ভিন্ন শব্দ প্রয়োগে

2. সব্যসাচী মানে কী?

ক) যে কথা বেশি বলে
খ) যার দু হাত সমান চলে
গ) যার দুইপা সমান চলে
ঘ) যে সব সময় সত্য কথা বলে
উত্তর: যার দু হাত সমান চলে

3. অন্যের লেখা চুরি করে নিজের নামে চালালে সেই ব্যক্তিকে বলে?

ক) লোক চোর
খ) নিশি কুটুম
গ) কুম্ভি লোক
ঘ) নকল নবিশ
উত্তর: কুম্ভি লোক

4. 'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় কি বলে?

ক) নষ্ট স্বভাব
খ) বিনষ্ট
গ) নশ্বর
ঘ) অবিনশ্বর
উত্তর: নশ্বর

5. 'অলংকারের ধ্বনি' এক কথায় প্রকাশ কী?

ক) নিক্বণ
খ) মর্মর
গ) ঝংকার
ঘ) শিঙ্জন
উত্তর: শিঙ্জন

6. যে ভূমিতে ফসল জন্মায় না-

ক) পতিত
খ) অনুর্বর
গ) ঊষর
ঘ) বন্ধ্যা
উত্তর: ঊষর

7. 'রোদসী' শব্দের অর্থ কী?

ক) ক্রন্দনরতা
খ) পৃথিবী ও স্বর্গ
গ) রোদেলা দুপুর
ঘ) রুদ্ধ দ্বার
উত্তর: পৃথিবী ও স্বর্গ

8. দুর্বোধ্য শব্দের অর্থ কি

ক) বধ করা সহজ নয়
খ) বোঝা সহজ নয়
গ) বাধ্য করা সহজ নয়
ঘ) বোকা
উত্তর: বোঝা সহজ নয়

9. 'শক্তির উপাসনা করে যে' এর বাক্য সংকোচন?

ক) শক্তি উপাস্য
খ) উপাস্য
গ) শাক্ত
ঘ) উপাসনা
উত্তর: শাক্ত

10. পা ধোয়ার জলকে কি বলে?

ক) পানীয়
খ) পাদ্য
গ) পেয়
ঘ) পা-জল
উত্তর: পাদ্য

11. 'কোনোভাবেই যা নিবারণ করা যায় না 'এক কথায় প্রকাশ-

ক) অনিবার্য
খ) দুর্নিবার
গ) দুর্দমনীয়
ঘ) অনিবার্য
উত্তর: অনিবার্য

12. যে রব শুনে এসেছে এর বাক্য সংকোচন?

ক) ক্ষণজন্মা
খ) বীর প্রসূ
গ) রবাহূত
ঘ) অনূঢ়া
উত্তর: রবাহূত

13. চাঁদের দেশ এক কথায় প্রকাশ হবে-

ক) চন্দ্রা লোক
খ) চন্দ্রলোক
গ) চাঁদনী
ঘ) চাঁদোয়া
উত্তর: চন্দ্রলোক

14. চোখের কোণ এক কথায় প্রকাশ-

ক) অপাঙ্গ
খ) লতি
গ) নয়না
ঘ) অক্ষিগোলোক
উত্তর: অপাঙ্গ

15. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি-

ক) ঐতিহাসিক
খ) ইতিহাসিক
গ) ইতিহাসবেত্তা
ঘ) ঐতরেয়
উত্তর: ইতিহাসবেত্তা

16. যা নিন্দার যোগ্য নয়?

ক) নিন্দনীয়
খ) প্রশংসনীয়
গ) অনিন্দ্য
ঘ) প্রশংসারযোগ্য
উত্তর: অনিন্দ্য
ব্যাখ্যা: যা নিন্দার যোগ্য নয়'—এর এক কথায় প্রকাশ হলো অনিন্দ্য। যা নিন্দার যোগ্য: নিন্দনীয়। যা প্রশংসার যোগ্য: প্রশংসনীয় বা প্রশংসার্হ। যা ঘৃণার যোগ্য: ঘৃণ্য বা ঘৃণার্হ।

17. 'জিজীবিষা' শব্দের অর্থ কী?

ক) জীবনকে জানার ইচ্ছা
খ) জীবন জীবিকার ইচ্ছা
গ) জীবন নাশের ইচ্ছা
ঘ) বেঁচে থাকার ইচ্ছা
উত্তর: বেঁচে থাকার ইচ্ছা

18. 'মৃতের মত অবস্থা যার' এক কথায় হবে?

ক) মুমূর্ষু
খ) মুমুর্ষ
গ) মমূর্ষ
ঘ) মুমুর্ষু
উত্তর: মুমূর্ষু

19. তিতিক্ষা শব্দের অর্থ কী?

ক) ক্ষমা করার ইচ্ছা
খ) দান করার ইচ্ছা
গ) সেবা করার ইচ্ছা
ঘ) ধৈর্য ধরার ইচ্ছা
উত্তর: ক্ষমা করার ইচ্ছা

20. 'যা জল দেয়' এক কথায় প্রকাশ হলো

ক) জলদাতা
খ) জলজ
গ) জলদ
ঘ) জল দানকারী
উত্তর: জলদ

21. কোনো ভয় নেই যার?

ক) ভীতহীন
খ) অকুতোভয়
গ) আকুতি ভয়
ঘ) অভয়
উত্তর: অকুতোভয়

22. শকুনি বাদ' সম্প্রসারিত রূপ হল?

ক) বাঘের ডাক
খ) রাজহাঁসের ডাক
গ) বিহঙ্গ এর ধ্বনি
ঘ) মোরগের ডাক
উত্তর: মোরগের ডাক

23. যার আকার কুৎসিত-

ক) কুশ্রী
খ) বিশ্রি
গ) কদর্য
ঘ) কদাকার
উত্তর: কদাকার

24. যা বলা হয়েছে এক কথায় প্রকাশ করলে হবে-

ক) বক্তব্য
খ) বক্তৃতা
গ) উক্ত
ঘ) বিবৃতি
উত্তর: উক্ত

25. যা আঘাত পায়নি বাক্যটির এক শব্দ প্রকাশ?

ক) অনাঘাত
খ) অনাহত
গ) অনাহুত
ঘ) কোনোটিই নয়
উত্তর: অনাহত

26. 'ছোট ছোট গাছ' এক কথায় হবে-

ক) গুল্ম
খ) আগাছা
গ) পরগাছা
ঘ) গাছড়া
উত্তর: গাছড়া

27. বিশ্ব জনের হৃতকার এক কথায় কি বলে?

ক) সর্বজনীন
খ) বিশ্বজনীন
গ) সর্ব জানীন
ঘ) বৈশ্বিক
উত্তর: বিশ্বজনীন

28. যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন এক কথায় হবে?

ক) ক্রীতদার
খ) সব্যসাচী
গ) অধিবিন্না
ঘ) দ্বি ভার্জা
উত্তর: অধিবিন্না

29. যে নারীর স্বামী ও পুত্র জীবিত এক কথায় হবে?

ক) বীরা
খ) পরভৃতা
গ) রামা
ঘ) আবীরা
উত্তর: বীরা

30. যা সাধারন এর মধ্যে দেখা যায় না, এক কথায় প্রকাশ কর

ক) অসাধারণ
খ) অনন্য সাধারণ
গ) দুর্লভ
ঘ) অদৃষ্ট পূর্ব
উত্তর: অনন্য সাধারণ

31. দুই পর্বতের মধ্যবর্তী নিম্নভূমি, বাক্যটির সংকোচিত রূপ?

ক) নাব্য
খ) উৎরাই
গ) উপত্যকা
ঘ) চন্দ্রচূড়
উত্তর: উপত্যকা

32. যিনি অনেক দেখেছেন , এর এক কথায় প্রকাশ?

ক) দার্শনিক
খ) পরিব্রাজক
গ) দূরদর্শী
ঘ) ভূয়োদর্শী
উত্তর: ভূয়োদর্শী

33. গ্রহণ করার যোগ্য, এক কথায় প্রকাশ?

ক) গ্রহণীয়
খ) বরণীয়
গ) গ্রাহ্য
ঘ) গৃহীত
উত্তর: গ্রাহ্য

34. মধু পান করে যে , তাকে এক কথায় কি বলে?

ক) মধুকর
খ) মধুপ
গ) মধুপায়ী
ঘ) মধুকরী
উত্তর: মধুপ

35. বুকে হেঁটে গমন করে যে, এক কথায় কি হবে?

ক) উরগ
খ) উপ্ত
গ) বিহগ
ঘ) মৃদঙ্গ
উত্তর: উরগ

36. রাত্রি শেষ ভাগ, এক কথায়-

ক) মহানিশা
খ) যামিনী
গ) পর রাত্র
ঘ) রাত্রি শেষ
উত্তর: পর রাত্র

37. যার তল স্পর্শ করা যায় না বা কোটি এক কথায় প্রকাশ কর?

ক) অতল স্পর্শ
খ) স্পর্শহীন
গ) তলা হীন
ঘ) অতল
উত্তর: অতল স্পর্শ

38. আট প্রহর যা পরা যায়-

ক) আটাশে
খ) আচরণীয়
গ) আরাধ্য
ঘ) আটপৌরে
উত্তর: আটপৌরে

39. যা উদিত হয়নি-

ক) অনুদিত
খ) অনূদিত
গ) অনুবাদিত
ঘ) আনুদিত
উত্তর: অনুদিত

40. 'বাঘের চামড়া' এক কথায় প্রকাশ করুন?

ক) অজিন
খ) কেকা
গ) কৃত্তি
ঘ) নাদ
উত্তর: কৃত্তি

আশা করি এক কথায় প্রকাশ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট