1. প্রত্যয় কয় প্রকার?
a) তিন প্রকার
b) চার প্রকার
c) দুই প্রকার
d) পাঁচ প্রকার
Answer: দুই প্রকার
Explanation: ধাতুর বা শব্দের পরে ভিন্ন ভিন্ন অর্থে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলোই প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার । যথা - ১. কৃৎ প্রত্যয় ২. তদ্ধিত প্রত্যয়।
2. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে-
a) ধাতু প্রত্যয়
b) শব্দ প্রত্যয়
c) কৃৎ প্রত্যয়
d) তদ্ধিত প্রত্যয়
Answer: কৃৎ প্রত্যয়
3. শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে-
a) শব্দ প্রত্যয়
b) ধাতু প্রত্যয়
c) অন্ত প্রত্যয়
d) তদ্ধিত প্রত্যয়
Answer: তদ্ধিত প্রত্যয়
4. নিচের কোনটি বাংলা কৃৎ প্রত্যয়? গরিব কৃত প্রত্যয় কোনে
a) ভাবুক
b) পঙ্কিল
c) গরিব
d) বৈজ্ঞানিক
Answer: গরিব
Explanation: যে প্রত্যয় ক্রিয়ামূল বা ধাতুর সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে কৃৎ প্রত্যয় বলে। 'ভাবুক' শব্দটি গঠিত হয়েছে এভাবে: ভূ (ধাতু) + উক = ভাবুক। যেহেতু 'ভূ' একটি সংস্কৃত ধাতু (যা থেকে 'হওয়া' বা 'ভাবা' অর্থ প্রকাশ পায়), তাই এটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ। অন্য অপশনগুলো বিশ্লেষণ করলে দেখা যায়: পঙ্কিল: পঙ্ক (বিশেষ্য) + ইল = তদ্ধিত প্রত্যয়। গরিব: এটি একটি মৌলিক শব্দ (আরবি শব্দ), কোনো প্রত্যয়যোগে গঠিত নয়। বৈজ্ঞানিক: বিজ্ঞান (বিশেষ্য) + ইষ্ণিক (অিক) = তদ্ধিত প্রত্যয়। বিশেষ দ্রষ্টব্য: আপনার প্রশ্নে 'গরিব' শব্দটি সম্ভবত টাইপিং ত্রুটির কারণে দুবার এসেছে বা অপশনে ঢুকে পড়েছে। কৃৎ প্রত্যয় চেনার সহজ উপায় হলো শব্দের শুরুতে একটি ক্রিয়া বা কাজ লুকিয়ে থাকবে।
5. ধাতুর আরেক নাম-
a) সিদ্ধ ধাতু
b) ক্রিয়া প্রকৃতি
c) মৌলিক ধাতু
d) ক্রিয়া
Answer: ক্রিয়া প্রকৃতি
6. রাখাল কোন প্রত্যয়?
a) কৃৎ প্রত্যয়
b) তদ্ধিত প্রত্যয়
c) প্রত্যয় সাধিত নয়
d) কোনোটিই নয়
Answer: কৃৎ প্রত্যয়
Explanation: বাংলা ব্যাকরণ অনুযায়ী, 'রাখাল' শব্দটি কৃৎ প্রত্যয় সাধিত একটি শব্দ। এর প্রকৃতি ও প্রত্যয় বিশ্লেষণ করলে পাওয়া যায়: প্রকৃতি ও প্রত্যয়: √রাখ্ + আল = রাখাল প্রত্যয়ের নাম: আল (বাংলা কৃৎ প্রত্যয়)
7. 'প্রতিযোগিতা' শব্দটিতে প্রত্যয় রয়েছে?
a) একটি
b) দুইটি
c) তিনটি
d) চারটি
Answer: তিনটি
8. বাংলা ভাষায় ত্ব যে ধরনের ব্যাকরণিক উপাদান-
a) উপসর্গ
b) ফলা
c) প্রত্যয়
d) বিশেষণ
Answer: প্রত্যয়
9. কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে?
a) গেয়ো
b) টেকো
c) গেছো
d) মেছো
Answer: মেছো
10. প্রাতিপাদিকের যথার্থ প্রতিশব্দ নিচের কোনটি?
a) প্রকৃতি
b) নাম শব্দ
c) নাম প্রকৃতি
d) ক্রিয়া প্রকৃতি
Answer: নাম প্রকৃতি
Explanation: যে নামশব্দের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত নেই, তাকেই প্রাতিপাদিক বলা হয়। এটি শব্দের মূল বা মৌলিক রূপ।
11. 'প্রত্যয়' এর মূল পরিবর্তিত হলে প্রকৃতিতে কি হয়?
a) ইৎ
b) গুন
c) বৃত্তি
d) সম্প্রসারণ
Answer: গুন
Explanation: বাংলা ব্যাকরণ অনুযায়ী, প্রত্যয় যুক্ত হওয়ার সময় প্রকৃতির আদি স্বরের যে পরিবর্তন ঘটে, তাকে প্রধানত 'গুণ' ও 'বৃদ্ধি' বলা হয়
12. 'গ্রাম্যতা' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
a) গৃহ+ তা
b) গৃ+তা
c) গ্রাম্য+ তা
d) গ্রাম+ তা
Answer: গ্রাম্য+ তা
13. নিচের কোনটি কৃৎ প্রত্যয়?
a) বচ্ + তব্য
b) তিল+ অ
c) সপ + ইল
d) মেধা+ বীন
Answer: বচ্ + তব্য
14. শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?
a) বাক্য অলংকার
b) ভাষা সংশোধন
c) শব্দের মিলন
d) নতুন শব্দ গঠন
Answer: নতুন শব্দ গঠন
Explanation: শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার মূল উদ্দেশ্য হলো নতুন নতুন শব্দ গঠন করা
15. 'তা' ও 'ত্ব' প্রত্যয় যুক্ত হয়___ গঠনে?
a) বিশেষ্য
b) বিশেষণ
c) ক্রিয়া
d) অব্যয়
Answer: বিশেষ্য
16. 'মানানসই' শব্দের 'সই' কোন ধরনের প্রত্যয়
a) বিদেশি প্রত্যয়
b) বাংলা কৃৎ প্রত্যয়
c) বাংলা তদ্ধিত প্রত্যয়
d) সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
Answer: বিদেশি প্রত্যয়
Read More:
17. প্রত্যয় ও বিভক্তিহীন নাম কে কি বলে?
a) প্রাতিপাদিক
b) ধাতু
c) কৃদান্ত
d) প্রতিনাম
Answer: প্রাতিপাদিক
18. 'ডাকাত' প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
a) ✓ডকা+ আইত
b) ✓ডাক+ আইত
c) ✓ডক+ ইত
d) ✓ ডাকা + ইত
Answer: ✓ডাক+ আইত
19. নিচের কোনটি তদ্ভুত প্রত্যয় সাধিত শব্দ?
a) লিখিতো
b) পশ্চিম
c) উড়ন্ত
d) গমন
Answer: পশ্চিম
20. 'বাঙালি' শব্দটির শেষে কোন প্রত্যয় যুক্ত হয়েছে?
a) ই
b) ঈ
c) অলি
d) আলি
Answer: আলি
21. 'মেধাবী' শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
a) মেধা+ বী
b) মেধা + বিন
c) মেধ্ + আবী
d) মেধা+ বি
Answer: মেধা + বিন
22. প্রত্যয় নিস্পন্ন শব্দ?
a) আগাম
b) মেছো
c) কলা
d) অচিন
Answer: মেছো
23. কোনটির সংস্কৃত তদ্ধিত প্রত্যয়?
a) সাজন
b) ভাসুর
c) শারদ
d) ধলো
Answer: শারদ
24. 'পার্থিব ' এর প্রকৃত ও প্রত্যয় কোনটি?
a) পার্থি+ ব
b) পৃথি+ ব
c) পৃথিবী+ ব
d) পৃথিবী+ ষ্ণ
Answer: পৃথিবী+ ষ্ণ
25. প্রত্যয় ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
a) বাক্যতত্ত্বে
b) ধ্বনিতত্ত্বে
c) শব্দতত্ত্বে
d) ভাষাতত্ত্বে
Answer: শব্দতত্ত্বে
26. 'প্রেম' শব্দটির প্রকৃতি ও প্রত্যয়-
a) প্রে+ ম
b) প্রিয় + এম
c) প্রিয়+ ইমন
d) প্রেম+ অ+ ব
Answer: প্রিয়+ ইমন
27. 'কাঁদ+ অন' কোন প্রত্যয়?
a) সংস্কৃত তদ্ধিত
b) সংস্কৃত কৃৎ
c) বাংলা তদ্ধিত
d) বাংলা কৃৎ
Answer: বাংলা কৃৎ
28. ' ইক' প্রত্যয় ব্যবহৃত হয়?
a) অন্যপদ কে বিশেষ্য করার জন্য
b) বিশেষ্য কে বিশেষণ করার জন্য
c) বিশেষণ কে ক্রিয়া বিশেষণ করার জন্য
d) বিশেষণ কে বিশেষ্য করার জন্য
Answer: বিশেষ্য কে বিশেষণ করার জন্য
29. প্রত্যয় জাত শব্দ?
a) অগ্রিম
b) অভাব
c) অতীশ
d) অনুতাপ
Answer: অগ্রিম
30. 'জনতা' শব্দটি ব্যাকরণ এর কোন নিয়মে গঠিত হয়েছে?
a) প্রত্যয় যোগে
b) বচনের সাহায্যে
c) সন্ধি যোগে
d) উপসর্গ যোগে
Answer: প্রত্যয় যোগে