1. কোনটি উপসর্গ গত সংস্কৃত ও খাঁটি বাংলা তে বিদ্যমান
a) সু
b) আব
c) অব
d) অভি
Answer: সু
Explanation: আ, সু, বি, নি এই চারটি উপসর্গ বাংলা ও তৎসম উভইয়ে ব্যবহৃত হয়
2. কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ নয় -
a) হরহামেশা
b) হররোজ
c) হরতাল
d) হরদম
Answer: হরতাল
Explanation: হরতাল গুজরাটি শব্দ।
3. খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি?
a) ঊনবিংশ
b) উপকূল
c) দরখাস্ত
d) নির্দেশক
Answer: ঊনবিংশ
Explanation: কম অর্থে বাংলা ঊন ( ঊনা ) উপসর্গ গত শব্দ
4. 'রামবোকা ' শব্দটিতে 'রাম ' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
a) বড়
b) ছোট
c) কৃত্রিম
d) নাবালক
Answer: বড়
5. কোন গুচ্ছ তৎসম উপসর্গ নয়?
a) নি, অব, দূর, অপি
b) অপ, নির, সু, আ
c) আব, স, না, কার
d) উৎ, বি অভি , পরা
Answer: আব, স, না, কার
Explanation: তৎসম বা সংস্কৃতি উপসর্গ গুলো হলো: প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ।
6. কোন শব্দটি আরবি উপসর্গ যোগে গঠিত?
a) গরমিল
b) হররোজ
c) নালায়েক
d) কামরোজ
Answer: গরমিল
7. ফারসি উপসর্গ দিয়ে গঠিত শব্দ কোনটি
a) খাসখবর
b) অধিকার
c) লাপাত্তা
d) বেতার
Answer: বেতার
Explanation: বে,ফারসি উপসর্গ
8. খাঁটি বাংলা উপসর্গ নয় কোনটি?
a) পরি
b) আন
c) পতি
d) রাম
Answer: পরি
Explanation: 'পরি ' তৎসম উপসর্গ।
9. নিচের কোনটি সংস্কৃতি উপসর্গ?
a) অনু
b) অনা
c) গর
d) আন
Answer: অনু
10. হররোজ , হরকিসিম, হরহামেশা এ 'হর ' কি অর্থে প্রকাশ পেয়েছে?
a) পূর্ণ অর্থে
b) আধা অর্থে
c) প্রত্যেক অর্থে
d) মধ্যস্থ অর্থে
Answer: প্রত্যেক অর্থে
11. কোনটি বিদেশি উপসর্গ?
a) কু
b) অপ
c) অজ
d) বদ
Answer: বদ
12. ' গরহাজির ' শব্দের 'গর ' কোন ভাষার উপসর্গ?
a) ফরাসি
b) সংস্কৃত
c) আরবি
d) বাংলা
Answer: আরবি
Explanation: আরবি উপসর্গ গুলো: আম, খাস, লা, গর
13. ক্ষুদ্র অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে?
a) উপকণ্ঠ
b) উপদল
c) উপকূল
d) উপশহর
Answer: উপদল
14. কোনটি সংস্কৃতি উপসর্গ যোগে গঠিত শব্দ?
a) সংকলন
b) কদাকার
c) হাভাতে
d) কুসঙ্গ
Answer: সংকলন
15. নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত হয় নি?
a) অনুবাদ
b) অষ্টমী
c) নির্ণয়
d) সম্পূর্ণ
Answer: অষ্টমী
Explanation: যেসব অব্যয় সূচক শব্দাংশ নাম শব্দ বা ক্রীদন্ত শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে।
16. আড়গড়া ' শব্দের উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
a) প্রায়
b) বাঁকা
c) বিশিষ্ট
d) আধা
Answer: বিশিষ্ট
17. প্রভাত ' শব্দটির ' প্র ' কী?
a) বিভক্তি
b) অনুসর্গ
c) উপসর্গ
d) প্রত্যয়
Answer: উপসর্গ
18. কোনটি বাংলা উপসর্গ?
a) আড়
b) নিম
c) অপ
d) উৎ
Answer: আড়
19. খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
a) পরা
b) ইতি
c) অনু
d) পরি
Answer: ইতি
20. 'বিচরণ ' শব্দে বি উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
a) গতি
b) বিশেষ্য
c) বিশেষণ
d) সাধারণ
Answer: গতি
21. উপসর্গ যুক্ত হয় ক্রিদান্ত বা নাম শব্দের -
a) পূর্বে
b) পরে
c) মধ্যে
d) পূর্ব ও পরে
Answer: পূর্বে
Explanation: উপসর্গ শব্দের শুরুতে বসে।
22. 'বর 'কোন উপসর্গ
a) ইংরেজি
b) তৎসম
c) খাঁটি বাংলা
d) ফারসি
Answer: ফারসি
23. কোন শব্দে উপসর্গ ব্যবহৃত হয়নি?
a) সুগম
b) লবণ
c) নিখুঁত
d) দুর্গম
Answer: লবণ
24. 'পরীক্ষা ' শব্দের পরি কোন অর্থ প্রকাশ করেছে?
a) সম্যক
b) বিশেষ
c) শেষ
d) চতুর্দিক
Answer: সম্যক
25. 'প্রতি ' কোন ভাষার উপসর্গ?
a) আরবি
b) বাংলা
c) ইংরেজি
d) সংস্কৃতি
Answer: সংস্কৃতি