1. মাছি মারা কেরানি -
a) মূর্খ
b) অগ্র পশ্চাৎ বিবেচনাহীন
c) দূরদৃষ্টির অভাব
d) বিচারবোধহীন নকলবিশ
Answer: বিচারবোধহীন নকলবিশ
2. গোয়ার গোবিন্দ -
a) চালাক লোক
b) দীর্ঘায়ু ব্যক্তি
c) নিরক্ষর
d) কাণ্ডজ্ঞানহীন
Answer: কাণ্ডজ্ঞানহীন
3. কেষ্ট বিষ্ট -
a) প্রণাম
b) উভয় সংকট
c) লন্ড ভন্ড
d) গণ্য মান্য
Answer: গণ্য মান্য
4. তুলসী বনের বাঘ -
a) সুসময়ের বন্ধু
b) অদৃশ্য বস্তু
c) ভন্ড
d) নির্লজ্জ
Answer: ভন্ড
5. ঝোলের লাউ অম্বলের কদু -
a) জীর্ণশীর্ন লোক
b) মিশিয়ে ফেলা
c) সব পক্ষের মন জুগিয়ে চলা
d) পুঁথিগত বিদ্যা
Answer: সব পক্ষের মন জুগিয়ে চলা
6. পায়ের তলায় সর্ষে -
a) অলুক্ষণে
b) আসন্ন বিপদ
c) অস্থির
d) অকর্মণ্য
Answer: অস্থির
7. কাছাটিলা -
a) বেহায়া
b) কান্ডজ্ঞানহীন
c) ভন্ড
d) অসাবধান
Answer: অসাবধান
8. ঘটিরাম -
a) ভন্ড ধার্মিক
b) ন্যাকামি
c) বড় মুখ
d) অপদার্থ
Answer: অপদার্থ
9. ঘোড়ার কামড় -
a) ভীষণ ব্যথা
b) অসম্ভব
c) দৃঢ়পণ
d) কোনটিই নয়
Answer: দৃঢ়পণ
10. শিয়ালের যুক্তি
a) পান্ডিত্য কথা
b) অকেজো যুক্তি
c) দীর্ঘ প্রত্যাশা
d) গুরুতর যুক্তি
Answer: অকেজো যুক্তি
11. ছাতা দিয়ে মাথা রক্ষা করা -
a) সম্মান রক্ষা করা
b) সামান্য উপকার
c) স্বার্থপর হওয়া
d) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভূমিকা
Answer: সামান্য উপকার
12. কেঁচে গন্ডুষ -
a) মূর্খ
b) আশায় নৈরাশ্য
c) নিতান্ত অলস
d) পুনরায় আরম্ভ
Answer: পুনরায় আরম্ভ
13. আমড়াগাছি করা -
a) অযথা তর্ক করা
b) অযথা রাগারাগি করা
c) অযথা তোষামোদ করা
d) অযথা আলসেমি করা
Answer: অযথা তোষামোদ করা
14. সাক্ষী গোপাল -
a) অপদার্থ
b) মূর্খ
c) নিরেট বোকা
d) নিষ্ক্রিয় দর্শক
Answer: নিষ্ক্রিয় দর্শক
15. মন না মতি -
a) অরাজক
b) অপদার্থ
c) মূল্যবান
d) অস্থির মানব মন
Answer: অস্থির মানব মন
16. কচুবনের কালা চাঁদ -
a) অপদার্থ
b) সাধাসিধে লোক
c) সৌখিন ব্যক্তি
d) নিরীহ ব্যক্তি
Answer: অপদার্থ
17. গুড়ে বালি -
a) বাতাসে বালি
b) আশায় নৈরাশ্য
c) ভালোতে খারাপ
d) গোবরে পদ্মফুল
Answer: আশায় নৈরাশ্য
18. প্রলয় খন্ড -
a) তুমুল কান্ড
b) কথা কাটাকাটি
c) ভয়ংকর ঘটনা
d) মহা ঝড়ঝাপটা
Answer: তুমুল কান্ড
19. তামার বিষ -
a) অর্থের কুপ্রভাব
b) বিষের কষ্ট
c) বিষাক্ত তামা
d) অহংকার
Answer: অর্থের কুপ্রভাব
20. ঢাকের কাঠি -
a) কপট ব্যক্তি
b) ঘনিষ্ঠ সম্পর্ক
c) হতভাগ্য
d) মোসাহেব/ তোষামুদে/ চাটুকার
Answer: মোসাহেব/ তোষামুদে/ চাটুকার
21. গাছ পাথর -
a) ভূমিকা করা
b) হিসাব নিকাশ
c) অসম্ভব বস্তু
d) বাড়াবাড়ি করা
Answer: হিসাব নিকাশ
22. কাক ভুষন্ডি / ভুষন্ডির কাক -
a) ষড়যন্ত্রকারী
b) বাক সর্বস্ব
c) দীর্ঘ প্রতীয়মান
d) দীর্ঘায়ু ব্যক্তি
Answer: দীর্ঘায়ু ব্যক্তি
23. একাদশে বৃহস্পতি -
a) সৌভাগ্যের বিষয়
b) আশার কথা
c) মজা পাওয়া
d) আনন্দের বিষয়
Answer: সৌভাগ্যের বিষয়
24. তাসের ঘর -
a) সর্বনাশ
b) তামাশা
c) ক্ষণস্থায়ী
d) ভন্ড
Answer: ক্ষণস্থায়ী
25. আটকপালে -
a) হতাশ
b) সৌভাগ্যবান
c) জ্ঞানী
d) হতভাগ্য
Answer: হতভাগ্য