1. যে গাছ কোন কাজে লাগে না - তাকে এক কথায় কি বলে?
a) পরগাছা
b) আগাছা
c) ওষুধি
d) বনস্পতি
Answer: আগাছা
2. যে উপকারীর উপকার স্বীকার করে-
a) অকৃতার্থ
b) কৃতজ্ঞ
c) কৃতঘ্ন
d) অকৃতজ্ঞ
Answer: কৃতজ্ঞ
3. যার অনেক বুদ্ধি আছে , এক কথায়-
a) গভীর জলের মাছ
b) বুদ্ধির ঢেঁকি
c) বিড়াল তপস্বী
d) ভুষণটির কাক
Answer: গভীর জলের মাছ
4. যা বলা হবে-
a) উক্ত
b) বক্তব্য
c) অনুক্ত
d) ব্যক্ত
Answer: বক্তব্য
5. যা পূর্বে ছিল এখন নেই-
a) অভূতপূর্ব
b) ভূতপূর্ব
c) অদৃষ্টপূর্ব
d) অনিবার্য
Answer: ভূতপূর্ব
6. যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে-
a) অযত্নলদ্ব
b) অনায়াসলদ্ব
c) অযত্নসম্ভূত
d) অযত্নজাত
Answer: অযত্নসম্ভূত
Read More:
7. 'হাত ভারি' বাগধারার অর্থ কি?
a) দাতা
b) চুরির অভ্যাস
c) কৃপণ
d) দারিদ্র
Answer: কৃপণ
8. 'গা করা' বাগধারাটির অর্থ কি?
a) আঘাত করা
b) উপেক্ষা করা
c) উদ্যোগী হওয়া
d) অবহেলা করা
Answer: উদ্যোগী হওয়া
9. 'কার্যে বিরতি' বাগধারাটির অর্থ-
a) হাত করা
b) হাত গুটান
c) হাত থাকা
d) হাত আসা
Answer: হাত গুটান
10. 'উড়ে এসে জুড়ে বসা' এর অর্থ কি?
a) হঠাৎ আবির্ভাব
b) অধিকার প্রতিষ্ঠা করা
c) অনধিকার চর্চা
d) দূর থেকে আশা
Answer: অনধিকার চর্চা