1. ১। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?
a) বিভক্তি
b) কারক
c) প্রত্যয়
d) অনুসর্গ
Answer: কারক
2. ২। দ্বারা, দিয়া, কর্তৃক - বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?
a) তৃতীয় বিভক্তি
b) প্রথমা বিভক্তি
c) দ্বিতীয়া বিভক্তি
d) শূন্য বিভক্তি
Answer: তৃতীয় বিভক্তি
3. ৩। কোনটি অপাদান কারক?
a) গৃহহীনে গৃহ দাও
b) জিজ্ঞাসিব জনে জনে
c) ট্রেন স্টেশন ছেড়েছে
d) বনে বাঘ আছে
Answer: ট্রেন স্টেশন ছেড়েছে
4. ৪। " শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে" বাক্যে " পাঠে " শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মে সপ্তমী
b) অধিকরণে সপ্তমী
c) অপাদানে সপ্তমী
d) করণে সপ্তমী
Answer: অধিকরণে সপ্তমী
5. ৫। ' টাকায় টাকা আনে' এখানে " টাকায়" কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তৃকারকে সপ্তমী
b) কর্মকারকে সপ্তমী
c) অপাদানে সপ্তমী
d) করন কারকে সপ্তমী
Answer: কর্তৃকারকে সপ্তমী
6. ৬। 'নৌকায় নদী পার হলাম '- নৌকায় কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মে সপ্তমী
b) করণে সপ্তমী
c) অধিকরণে পঞ্চমী
d) সম্প্রদানে চতুর্থী
Answer: করণে সপ্তমী
7. ৭। ' ঝিনুক থেকে মুক্তা মেলে ' এখানে ' ঝিনুক' কোন কারক?
a) সম্প্রদান কারক
b) কর্ম কারক
c) অধিকরণ কারক
d) অপাদান কারক
Answer: অপাদান কারক
8. ৮। 'ইট - পাথরের দালান ' এখানে ' ইট-পাথরের ' কোন করাকে কোন বিভক্তি?
a) কর্মে সপ্তমী
b) কর্তৃকারকে ষষ্ঠী
c) করণে ষষ্ঠী
d) করণে সপ্তমী
Answer: করণে ষষ্ঠী
Read More:
9. ৯। 'আকাশে চাঁদ উঠেছে ' এখানে 'আকাশ' কোন কারকে কোন বিভক্তি?
a) করণে ষষ্ঠী
b) কর্মে শুন্য
c) অধিকরণে সপ্তমী
d) সম্প্রদানে চতুর্থী
Answer: অধিকরণে সপ্তমী
10. ১০। 'দেশের জন্য সেবা কর' দেশের কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তায় শূন্য
b) কর্মে শূন্য
c) কর্মে ষষ্ঠী
d) সম্প্রদানে ষষ্ঠী
Answer: সম্প্রদানে ষষ্ঠী
11. ১১। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্কে কারক বলে?
a) বিশেষণ পদের
b) অব্যয় পদের
c) নাম পদের
d) ক্রিয়া বিশেষণ পদের
Answer: নাম পদের
12. ১২। অধিকরণ কারকের উদাহরণ কোনটি?
a) তিলে তৈল আছে
b) দুধ থেকে ঘি হয়
c) তিল থেকে তেল হয়
d) মেঘ থেকে বৃষ্টি হয়
Answer: তিলে তৈল আছে
13. ১৩। বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কী বলে?
a) কারক
b) বিভক্তি
c) সমাস
d) সম্বন্ধ পদ
Answer: বিভক্তি
14. ১৪। ' পলাতক দাসে দাও স্বাধীনতা ' এখানে ' দাসে' কোন কারকে কোন বিভক্তি?
a) করণে সপ্তমী
b) কর্মে সপ্তমী
c) অধিকরণে পঞ্চমী
d) সম্প্রদানে সপ্তমী
Answer: সম্প্রদানে সপ্তমী
15. ১৫। কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করেন তাকে বলে-
a) করণ কারক
b) কর্ম কারক
c) অপাদান কারক
d) কর্তৃ কারক
Answer: করণ কারক