1. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী ?
a) চলিত রীতি
b) আঞ্চলিক রীতি
c) সাধুরীতি
d) কথ্যরীতি
Answer: সাধুরীতি
2. ‘একদা মরণ-সমুদ্রের বেলাভূমিতে দাঁড়াইয়া কোন এক আরবীয় সাধক বলিয়াছিলেন’ -- এ বাক্যাংশটি কোন রীতিতে লিখিত
a) সাধুরীতি
b) চলিতরীতি
c) কথ্য রীতি
d) মিশ্ররীতি
Answer: সাধুরীতি
3. বাংলা ভাষার কোন রীতির সুনির্দিষ্ট ব্যাকরণ রয়েছে ?
a) কথ্য রীতির
b) আঞ্চলিক রীতির
c) লেখ্য রীতির
d) সাধুরীতির
Answer: সাধুরীতির
4. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী
a) কবিতার পঙ্ক্তিতে
b) গানের কলিতে
c) গল্পের বর্ণনায়
d) নাটকের সংলাপে
Answer: নাটকের সংলাপে
5. নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয় ?
a) তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশী
b) সর্বনামের পূর্ণরূপ ব্যবহার করা হয় না
c) চলতি ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়
d) নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য চলিত ভাষা অত্যন্ত উপযোগী
Answer: চলতি ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়
6. তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, শুধুমাত্র মণিষী-বাক্যেই তো জীবম্মৃত যুবসমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে।’ চলিত রীতিতে লেখা বাক্যটিতে ভুলের সংখ্যা-
a) ৭
b) ৮
c) ৯
d) ১০
Answer: ৭
7. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য
a) বাক্যের সরল ও জটিল রূপ
b) শব্দের রূপগত ভিন্নতায়
c) তৎসম অর্ধতৎসম শব্দের ব্যবহার
d) ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
Answer: ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
8. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট ?
a) চলিত ভাষা
b) সাধু
c) কথ্য
d) চলিত
Answer: সাধু
9. চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি ?
a) সর্বজনগ্রাহ্য, মার্জিত ও গতিশীল
b) পদবিন্যাস সুনির্দিষ্ট
c) তৎসম শব্দের আধিক্য
d) গুরুগম্ভীর, দুর্বোধ্য, মন্থর
Answer: সর্বজনগ্রাহ্য, মার্জিত ও গতিশীল
10. ‘তোমাকে দেখে খুবই খুশি হলাম’ এই বাক্যটি কোন ভাষারীতিতে লেখা ?
a) সাধু
b) চলিত
c) আঞ্চলিক
d) কথ্য
Answer: চলিত