1. হাসাহাসি’ কোন সমাস?
a) ব্যতিহার বহুব্রীহি
b) ব্যধিকরণ বহুব্রীহি
c) নঞ্ বহুব্রীহি
d) মধ্যপদলোপী বহুব্রীহি
Answer: ব্যতিহার বহুব্রীহি
2. প্রগতি’ কোন সমাসের উদাহরণ?
a) নিত্য সমাস
b) অব্যয়ীভাব সমাস
c) অলুক সমাস
d) প্রাদি সমাস
Answer: প্রাদি সমাস
3. কোনটি পঞ্চমী তৎপুরুষ সমাস?
a) শ্রমলব্ধ
b) ছাত্রবৃন্দ
c) জলমগ্ন
d) ঋনমুক্ত
Answer: শ্রমলব্ধ
4. কাজলকালো’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
a) কাজলের ন্যায় কালো
b) কাজল ও কালো
c) কাজর রুপ কালো
d) কাজলের মত কালো
Answer: কাজলের ন্যায় কালো
5. জীবননাশের আশঙ্কায় যে বীমা = জীবনবীমা” কোন কর্মধারয় সমাস?
a) উপমান
b) উপমিত
c) রূপক
d) মধ্যপদলোপি
Answer: মধ্যপদলোপি
6. কয়টি সমাসের সাথে ‘অলুক’ কথাটি যুক্ত আছে?
a) ৩
b) ৪
c) ২
d) ১
Answer: ৩
7. জলচর’ কোন তৎপুরুষ সমাস?
a) সপ্তমী
b) পঞ্চমী
c) উপমান
d) উপমিত
Answer: সপ্তমী
8. উপনদী’ সমস্তপদের ‘উপ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
a) ক্ষুদ্র
b) সামীপ্য
c) অভাব
d) সাদৃশ্য
Answer: ক্ষুদ্র
9. রূপক কর্মধারয়’ – এর সমস্তপদ কোনটি
a) ঘনশ্যাম
b) মহাপুরুষ
c) বিষাদসিন্ধু
d) তুষারশুভ্র
Answer: বিষাদসিন্ধু
10. পঙ্কজ’ কোন তৎপুরুষ নিষ্পন্ন শব্দ?
a) অলুক
b) উপপদ
c) উপমান
d) উপমিত
Answer: অলুক