1. 'পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার'। বাক্যটির 'পুরষ্কার' ও 'অপরিস্কার' পদে ষ/স ব্যবহারে-
a) প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
b) প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
c) দুটোই অশুদ্ধ
d) দুটোই শুদ্ধ
Answer: দুটোই অশুদ্ধ
2. নিচের কোন বানানটি শুদ্ধ?
a) মনীষী
b) মনিষি
c) মনীষি
d) মনিষী
Answer: মনীষী
3. কোন বাক্যটি শুদ্ধ?
a) দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
b) দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
c) দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
d) দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
Answer: দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
4. 'Consumer goods' এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
a) ভোক্তার কল্যাণ
b) ভোগ্যপণ্য
c) ক্রয়কৃত পণ্য
d) ক্রেতার গুণাগুণ
Answer: ভোগ্যপণ্য
5. 'জল' শব্দের সমার্থক নয় কোনটি?
a) সলিল
b) উদক
c) জলধি
d) নীর
Answer: জলধি
6. কোন শব্দজোড় বিপরীতার্থক নয়?
a) অনুলোম-প্রতিলোম
b) নশ্বর-শাশ্বত
c) গরিষ্ঠ-লঘিষ্ঠ
d) হৃষ্ট-পুষ্ট
Answer: হৃষ্ট-পুষ্ট
7. 'পরশ্ব' শব্দটির অর্থ কী?
a) পরশু
b) পরের ধন
c) কোকিল
d) পার্শ্ববর্তী
Answer: পরশু
8. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?
a) ৭টি
b) ৯টি
c) ১১টি
d) ১৩টি
Answer: ৭টি
9. বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে?
a) সমাস দ্বারা
b) লিঙ্গ পরিবর্তন দ্বারা
c) উপসর্গ যোগে
d) ক, খ ও গ তিন উপায়েই
Answer: লিঙ্গ পরিবর্তন দ্বারা
10. 'লবণ' শব্দের বিশেষণ কোনটি?
a) নোনতা
b) লবণাক্ত
c) লাবণ্য
d) ললিত
Answer: লবণাক্ত
11. কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?
a) যোগ্যতা
b) আকাঙ্ক্ষা
c) আসক্তি
d) আসত্তি
Answer: আসক্তি
12. নিচের কোন শব্দটি প্রত্যয়সাধিত?
a) প্রলয়
b) খণ্ডিত
c) নিঃশ্বাস
d) অনুপম
Answer: খণ্ডিত
Explanation: √খণ্ড + ত(ক্ত) = খণ্ডিত। এটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ।
13. 'দ্বৈপায়ন' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
a) দ্বীপ + আয়ন
b) দ্বীপ + অয়ন
c) দ্বিপ + অনট
d) দ্বীপ + অনট
Answer: দ্বীপ + অয়ন
14. 'জজ সাহেব' কোন সমাসের উদাহরণ?
a) দ্বিগু
b) কর্মধারয়
c) দ্বন্দ্ব
d) বহুব্রীহি
Answer: কর্মধারয়
15. নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?
a) প্রাতিপদিক
b) অভিশ্রুতি
c) অপিনিহিতি
d) ধ্বনি-বিপর্যয়
Answer: প্রাতিপদিক
Explanation: বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। যেমন: লাজ, ঘর, বড় ইত্যাদি।
16. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
a) লুইপা
b) শবরপা
c) ভুসুকুপা
d) কাহ্নপা
Answer: কাহ্নপা
Explanation: কাহ্নপার রচিত পদসংখ্যা ১৩ টি।
17. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
a) নিরঞ্জনের রুষ্মা
b) দোহাকোষ
c) গুপিচন্দ্রে সন্ন্যাস
d) ময়নামতির গান
Answer: দোহাকোষ
18. 'তাম্বুল রাতুল হইল অধর পরশে।'- অর্থ কী?
a) ঠোঁটের পরশে পান লাল হয়
b) পানের পরেশে ঠোঁট লাল হয়
c) অস্তাচলগামী সূর্যের আভায় মুখ রক্তিম দেখা গেল
d) অস্তাচলগামী সূর্য ও মুখ একই রকম লাল হয়ে গেল
Answer: ঠোঁটের পরশে পান লাল হয়
19. 'হপ্তপয়কর' কার রচনা?
a) সৈয়দ আলাওল
b) জৈনুদ্দিন
c) দীনবন্ধু মিত্র
d) অমিয় দেব
Answer: সৈয়দ আলাওল
20. মঙ্গলকাব্যর কবি নন কে?
a) কানাহরি দত্ত
b) মানিক দত্ত
c) ভারতচন্দ্র
d) দাশু রায়
Answer: দাশু রায়
Explanation: দাশু রায় পাঁচালী গানের খ্যাতিমান কবি হিসেবে পরিচিত ছিলেন।
21. 'সমাচার দর্পণ' পত্রিকার সম্পাদক ছিলেন-
a) জন ক্লার্ক মার্শম্যান
b) জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
c) উইলিয়াম কেরি
d) ডেভিড হেয়ার
Answer: জন ক্লার্ক মার্শম্যান
22. কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী?
a) স্মৃতি কথামালা
b) আত্মচরিত
c) আত্মকথা
d) আমার কঘা
Answer: আত্মচরিত
23. 'তেল নুন লকড়ি' কার রচিত গ্রন্থ?
a) প্রবোধচন্দ্র সেন
b) প্রমথনাথ বিশি
c) প্রমথ চৌধুরী
d) প্রদ্যুম্ন মিত্র
Answer: প্রমথ চৌধুরী
24. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
a) কৃষ্ণকুমারী
b) শর্মিষ্ঠা
c) সধবার একাদশী
d) নীলদর্পণ
Answer: কৃষ্ণকুমারী
25. 'কপালকুণ্ডলা' কোন প্রকৃতির রচনা?
a) রোমান্সমূলক উপন্যাস
b) বিয়োগান্ত নাটক
c) ঐতিহাসিক উপন্যাস
d) সামাজিক উপন্যাস
Answer: রোমান্সমূলক উপন্যাস
26. কোনটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়?
a) "কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও?"
b) "অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আত্মদান।"
c) "প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তার সকল খানে?"
d) "কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে।"
Answer: "অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আত্মদান।"
27. দ্রৌপদী কে?
a) রামায়ণে সীতার সহচরী
b) মহাভারতে দুর্যোধনের স্ত্রী
c) রামায়ণে লক্ষ্মণের প্রণয়প্রার্থী নারী
d) মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী
Answer: মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী
28. 'মিলির হাতে স্টেনগান'- গল্পটি কার লেখা?
a) আখতারুজ্জামান ইলিয়াস
b) শহীদুল জহির
c) শওকত ওসমান
d) শওকত আলী
Answer: আখতারুজ্জামান ইলিয়াস
29. 'অসমাপ্ত আত্মজীবনী'- কার রচিত গ্রন্থ?
a) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
b) শেখ হাসিনা
c) মওলানা আবদুল হামিদ খান ভাসানী
d) এ.কে. ফজলুল হক
Answer: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
30. "প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে।" : গানটির গীতিকার কে?
a) শাহ আবদুল করিম
b) রাধারমন
c) শেখ ওয়াহিদ
d) কুদ্দুস বয়াতি
Answer: শেখ ওয়াহিদ
31. 'মাটির ময়না' চলচ্চিত্রের নির্মাতা কে?
a) আলমগীর কবির
b) হুমায়ূন আহমেদ
c) তারেক মাসুদ
d) শেখ নিয়ামত আলী
Answer: তারেক মাসুদ
32. 'হুলিয়া' কবিতা কার রচনা?
a) আবুল হাসান
b) আবুল হোসেন
c) মহাদেব সাহা
d) নির্মলেন্দু গুণ
Answer: নির্মলেন্দু গুণ
33. নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন?
a) আবুল হাসান
b) হুমায়ুন কবির
c) সোমেন চন্দ
d) কল্যাণ মিত্র
Answer: সোমেন চন্দ
34. নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশ মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?
a) দেবেশ রায়ের 'তিস্তাপাড়ের বৃত্তান্ত'
b) সুনীল গঙ্গোপাধ্যায়ের 'পূর্ব-পশ্চিম'
c) শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 'যাও পাখি'
d) অভিজিৎ সেনের 'রহুচণ্ডালের হাড়'
Answer: সুনীল গঙ্গোপাধ্যায়ের 'পূর্ব-পশ্চিম'
35. রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?
a) খুলনার রূপসায়
b) যশোরের কেশবপুর
c) ছোটনাগপুর মালভূমি
d) কুষ্টিয়ার শিলাইদহ
Answer: খুলনার রূপসায়