1. 'সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
a) কুটিল
b) জটিল
c) বক্র
d) গরল
Answer: গরল
Explanation: সরল অর্থ সোজা, সহজ। গরল শব্দের অর্থ বিষ। গরল শব্দের বিপরীত হলো অমৃত।
2. 'ক্ষতি'র বিপরীত শব্দ -
a) ফায়দা
b) সামান্য
c) ব্যবসা
d) অনুকূল
Answer: ফায়দা
Explanation: ফায়দা অর্থ লাভ
3. বিপরীতার্থক শব্দ-
a) ঐহিক, পারত্রিক
b) হর্ম, হর্ম্য
c) শ্বসা, শসা
d) শঠ,ষট্
Answer: ঐহিক, পারত্রিক
Explanation: ঐহিক অর্থ ইহলোক সম্পর্কিত। পারলৌকিক অর্থ পরলোক সংক্রান্ত।
4. 'হরণ' এর বিপরীত শব্দ -
a) গ্রহণ
b) দান
c) পূরণ
d) বরণ
Answer: পূরণ
Explanation: হরণ অর্থ কেড়ে নেওয়া।
5. 'উগ্র' এর বিপরীত শব্দ -
a) অনুগ্র
b) সৌম্য
c) ধীর
d) স্থির
Answer: সৌম্য
Explanation: উগ্র অর্থ প্রচণ্ড, তীব্র। সৌম্য অর্থ শান্ত, সুন্দর
6. 'এঁড়ে' এর বিপরীত শব্দ-
a) বাছুর
b) গাভী
c) বকনা
d) বলদ
Answer: বকনা
Explanation: এঁড়ে অর্থ ষাঁড়, পুরুষ জাতীয়। বকনা অর্থ নারী জাতীয় বাছুর।
7. 'ধবল' এর বিপরীত শব্দ -
a) সাদা
b) কৃষ্টি
c) স্বচ্ছ
d) কৃষ্ণ
Answer: কৃষ্ণ
Explanation: ধবল অর্থ সাদা। কৃষ্ণ অর্থ কালো। কৃষ্টি অর্থ সংস্কৃতি।
8. 'জরা' শব্দের বিপরীতার্থক শব্দ -
a) জীবন
b) পতিত
c) যৌবন
d) মৃত্যু
Answer: যৌবন
Explanation: জরা অর্থ মৃত্যু, যৌবন এখানে প্রাণবন্ত অবস্থা বুঝায়।
9. পামর শব্দের বিপরীতার্থক কি হবে?
a) পাষাণ
b) দয়ালু
c) পুণ্যবান
d) মহাত্মা
Answer: মহাত্মা
Explanation: পামর অর্থ পাপী। মহাত্মা অর্থ মহান আত্মা যার।
10. স্থির শব্দের বিপরীতার্থক শব্দ?
a) সতত
b) অচঞ্চল
c) অস্থায়ী
d) জঙ্গম
Answer: জঙ্গম
Explanation: জঙ্গম অর্থ চলমান।
11. 'ত্বরা' এর বিপরীত শব্দ -
a) তাড়াতাড়ি
b) তাৎক্ষণিক
c) অপেক্ষা
d) বিলম্ব
Answer: বিলম্ব
Explanation: ত্বরা অর্থ দ্রুত, তাড়াতাড়ি।
12. 'খাতক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
a) মহাজন
b) ক্ষতিকারক
c) খ্যাতনামা
d) ধনবান
Answer: মহাজন
13. 'অর্থী' এর বিপরীত শব্দ -
a) প্রত্যর্থী
b) যাচক
c) প্রার্থনাকারী
d) প্রার্থী
Answer: প্রত্যর্থী
Explanation: অর্থী অর্থ প্রার্থনাকারী, পক্ষ। প্রত্যর্থী অর্থ বিপক্ষী।
14. 'ঋজু' শব্দের বিপরীত শব্দ কোনটি?
a) বঙ্কিম
b) বেঁটে
c) ভঙ্গুর
d) সরল
Answer: বঙ্কিম
15. 'পাশ্চাত্য' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
a) প্রতীচ্য
b) প্রাচ্য
c) পশ্চিমা
d) পূর্ব-পশ্চিম
Answer: প্রাচ্য
Explanation: প্রতীচ্য অর্থ পাশ্চাত্য
16. 'বিধি' শব্দের বিপরীতার্থক শব্দ?
a) বিরোধ
b) অবিধি
c) নিষেধ
d) নিষিদ্ধ
Answer: নিষেধ
Read More:
17. 'অর্বাচীন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
a) প্রাচীন
b) নিরপরাধ
c) অনুজ
d) অনভ্যাস
Answer: প্রাচীন
Explanation: অর্বাচীন অর্থ অপরিপক্ব, নবীন।
18. 'শর্বরী' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
a) দিবস
b) কুটিল
c) কৃষ্ণ
d) কুৎসিত
Answer: দিবস
Explanation: শর্বরী অর্থ রাত্রি। দিবস অর্থ দিন।
19. 'আরোহণ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
a) বিসর্জন
b) নির্গমন
c) অবরোহণ
d) গমন
Answer: অবরোহণ
Explanation: আরোহণ অর্থ উপরে ওঠা। অবরোহণ অর্থ নিচে নামা।
20. 'তিমির' এর বিপরীত শব্দ কোনটি?
a) আলোক
b) অন্ধকার
c) কালো
d) তিরস্কার
Answer: আলোক
21. 'ভূত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
a) ভবিষ্যৎ
b) পেত্নী
c) ভোঁতা
d) ভাষা
Answer: ভবিষ্যৎ
22. 'কৃতঘ্ন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
a) অকৃতজ্ঞ
b) কৃতজ্ঞ
c) উপকারী
d) ক্ষতিকর
Answer: কৃতজ্ঞ
23. 'গৌরব' এর বিপরীত শব্দ?
a) অপমান
b) মানহানি
c) অমর্যাদা
d) লজ্জা
Answer: লজ্জা
24. 'মনীষা' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
a) নির্বোধ
b) প্রভা
c) মনস্বিতা
d) স্থিরতা
Answer: নির্বোধ
25. অগ্র এর বিপরীত শব্দ কোনটি?
a) পরিগ্রজ
b) পশ্চাৎ
c) নিগ্রহ
d) অনুজ
Answer: পশ্চাৎ
26. 'বিরত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
a) অবিরত
b) সরত
c) নিবৃত
d) নিরত
Answer: নিরত
27. 'বিধবা' শব্দের বিপরীত লিঙ্গ কী?
a) বহুপত্নীক
b) সধবা
c) বিপত্নীক
d) অধবা
Answer: বিপত্নীক
Explanation: বিধবা হলো যে মহিলার স্বামী মারা গেছে। বিপত্নীক হলো যে পুরুষের স্ত্রী মারা গেছে। বিধবা = সধবা (বিপরীত শব্দ) বিধবা = বিপত্নীক (বিপরীত লিঙ্গ)
28. 'বিসর্জন' এর বিপরীত শব্দ কোনটি?
a) আবাহন
b) বিরসন
c) আবির্ভাব
d) অবরোহন
Answer: আবাহন
29. 'সদর' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
a) অন্ধকার
b) প্রকাশ্য
c) অন্দর
d) প্রান্ত
Answer: অন্দর
Explanation: সদর অর্থ বাইরের অংশ।অন্দর অর্থ ভেতরের অংশ।
30. 'অনুরক্ত' এর বিপরীত শব্দ কোনটি?
a) উক্ত
b) বিরক্ত
c) ত্যক্ত
d) উপরের সবগুলো
Answer: বিরক্ত