1. 'ফির' বিদেশী ধাতুটি কি অর্থে ব্যবহৃত হয় ?
a) গমন
b) আগমন
c) পুনরাগমন
d) প্রত্যাগমন
Answer: পুনরাগমন
2. “আমার এ দরখাস্তটা পড়ুন” বর্তমানে ‘এ’ অনুজ্ঞা দ্বারা কি বুঝায় ?
a) অনুরোধ
b) প্রার্থনা
c) বিধান
d) আদেশ
Answer: অনুরোধ
3. আমার কাজটা অবশ্যই করিও - এই বাক্যের অনুজ্ঞা কোন অর্থ প্রকাশক ?
a) প্রার্থনা
b) আদেশ
c) অনুরোধ
d) উপদেশ
Answer: অনুরোধ
4. “ভালো করে পড়লে সফল হবে।' বাক্যটিতে ক্রিয়ার কোন ভাবের প্রয়োগ ঘটেছে ?
a) নির্দেশক ভাব
b) অনুজ্ঞা ভাব
c) সাপেক্ষ ভাব
d) আকাঙ্ক্ষা প্রকাশক ভাব
Answer: সাপেক্ষ ভাব
5. ‘মানুষ হও'। এই বাক্যটিতে রয়েছে-
a) অনুনয়
b) আদেশ
c) অনুরোধ
d) উপদেশ
Answer: উপদেশ
6. 'ডেকে দেয় পাষণ্ড! বাক্যটিতে ক্রিয়ার ভাবটি....?
a) নির্দেশক
b) অনুজ্ঞাসূচক
c) সাপেক্ষ
d) আকাঙ্ক্ষা
Answer: অনুজ্ঞাসূচক
Read More:
7. “চারটা বাজলে স্কুল ছুটি হবে”- বাক্যে 'বাজলে' কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
a) ইচ্ছা
b) সম্ভাব্যতা
c) আবশ্যকতা
d) কারণ
Answer: সম্ভাব্যতা
8. “ওখানে যাস না”- কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে ?
a) আদেশ
b) অভিশা প
c) উপদেশ
d) প্রার্থনা
Answer: আদেশ
9. কোন বাক্যে ক্রিয়াপদ উহ্য রয়েছে ?
a) ইনি আমার ভাই
b) কবির বই পড়েছে
c) আমি লিখছি
d) তিনি সাতাঁর কাটছেন
Answer: ইনি আমার ভাই
10. কোন ক্রিয়াটি ভবিষ্যৎকালের অনুজ্ঞায় সম্ভাবনা বুঝাচ্ছে ?
a) রোগ হলে ওষুধ খাবে
b) সদা সত্য কথা বলবে
c) চেষ্টা কর, বুঝতে পারবে
d) কাল এসো
Answer: চেষ্টা কর, বুঝতে পারবে