1. 'সব মানুষেরাই মরণশীল'- এখানে কীভাবে বহুবচন হয়েছে?
a) ভুল প্রয়োগে
b) একবচনে
c) বহুবচনের নিয়মে
d) কোনোটাই নয়
Answer: ভুল প্রয়োগে
2. 'নির্দেশক সর্বনাম'-এর সাথে টা, টি যুক্ত হলে তা কী হয়?
a) উৎকৃষ্ট
b) সুনির্দিষ্ট
c) নিকৃষ্ট
d) অস্পষ্ট
Answer: সুনির্দিষ্ট
3. 'একখানা বই কিনে দিও'। এখানে 'খানা' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
a) অনির্দিষ্টতা অর্থে
b) নির্দিষ্টতা অর্থে
c) নিরর্থকভাবে
d) সার্থক অর্থে
Answer: অনির্দিষ্টতা অর্থে
4. কোনটি প্রাণী এবং অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত হয়?
a) নিচয়
b) দাস
c) মালা
d) রাজি
Answer: নিচয়
5. টা, টি, খানা ইত্যাদি -
a) পদাশ্রিত নির্দেশক
b) প্রকৃতি
c) বিভক্তি
d) উপসর্গ
Answer: পদাশ্রিত নির্দেশক
6. বচন অর্থ কী?
a) সংখ্যার ধারণা
b) গণনার ধারণা
c) ক্রমের ধারণা
d) পরিমাপের ধারণা
Answer: সংখ্যার ধারণা
7. 'সাহেব' শব্দের বহুবচন কোনটি?
a) সাহেবান
b) সাহেবকুল
c) সাহেবমণ্ডলী
d) সাহেবসমূহ
Answer: সাহেবান
8. বহুবচন প্রকাশের জন্য কোনটি ব্যবহৃত হয়?
a) রা
b) টা
c) টি
d) খানি
Answer: রা
9. উন্নত প্রাণিবাচক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হতে পারে?
a) টি
b) খানি
c) রা
d) গুলো
Answer: রা
10. 'বচন' কোন জাতীয় শব্দ?
a) তৎসম
b) অর্ধ-তৎসম
c) পারিভাষিক
d) খাঁটি বাংলা
Answer: পারিভাষিক
11. 'তের'- এর পূরণবাচক শব্দ কোনটি?
a) ১৩
b) ত্রয়োদশ
c) তেরতম
d) তেরই
Answer: ত্রয়োদশ
12. কোন কিছুর পর্যায় বা ক্রম বুঝালে তাকে কী বলে?
a) কারক
b) বাচ্য
c) বচন
d) পূরণবাচক শব্দ
Answer: পূরণবাচক শব্দ
13. রা, এরা কোন কারকে যুক্ত হয়?
a) কর্মকারকে
b) কর্তৃকারকে
c) সম্প্রদান কারকে
d) অপাদান কারকে
Answer: কর্তৃকারকে
14. 'পর্বত' শব্দটির সঠিক বহুবচন হলো-
a) পর্বতগুচ্ছ
b) পর্বতমালা
c) পর্বতপুঞ্জ
d) পার্বত্য
Answer: পর্বতমালা
15. কোন দুটি পদের বচনভেদ হয়?
a) বিশেষ্য ও সর্বনাম
b) বিশেষ্য ও বিশেষণ
c) সর্বনাম ও অব্যয়
d) ক্রিয়া ও অব্যয়
Answer: বিশেষ্য ও সর্বনাম
16. 'ছেলেটা কোথায়'- টা যুক্ত শব্দ কী অর্থ প্রকাশক?
a) নিরর্থক ভাব
b) অনির্দিষ্টতা
c) নির্দিষ্টতা
d) বিশেষ অর্থে নির্দিষ্টতা
Answer: নির্দিষ্টতা
Read More:
17. পদের দ্বিরুক্তির সাহায্যে বহুবচন হয়েছে কোনটিতে?
a) বন্ধুসব
b) ফুলে ফুলে
c) শত্রুদল
d) পাখি সব
Answer: ফুলে ফুলে
18. কোথায় বিশেষ অর্থে নির্দিষ্টার্থে 'খানি' ব্যবহৃত হয়?
a) গদ্য রচনায়
b) কবিতায়
c) ছন্দবদ্ধ পদে
d) সমাসবদ্ধ পদে
Answer: কবিতায়
19. 'চার' এর তারিখবাচক শব্দ কোনটি?
a) চতুর্থ
b) চার
c) ৪
d) চৌঠা
Answer: চৌঠা
20. 'সব' এর সঠিক প্রয়োগ হবে কোন শব্দের সাথে?
a) ভাই
b) ব্যাঙ
c) তারকা
d) পিতা
Answer: ভাই
21. কোনটি একবচনের উদাহরণ?
a) বনে বাঘ থাকে
b) শিক্ষক ছাত্র পড়াচ্ছেন
c) লোকে বলে
d) মানুষ মরণশীল
Answer: শিক্ষক ছাত্র পড়াচ্ছেন
22. নির্দিষ্টতা বুঝাতে সংখ্যাবাচক শব্দের সাথে কোনটি যুক্ত হয়?
a) এক
b) দুই
c) টি
d) টাকা
Answer: টি
23. 'শ্রেণি' ব্যবহার করলে কোন শব্দটি সঠিক বলে মনে হবে?
a) রাতশ্রেণি
b) তরুশ্রেণি
c) দিনশ্রেণি
d) কোনটিই না
Answer: তরুশ্রেণি
24. 'বন্ধু' শব্দের বহুবচন কোনটি?
a) বন্ধুরা
b) বন্ধুগণ
c) বন্ধুবর্গ
d) উপরের সবগুলো
Answer: উপরের সবগুলো
25. 'সিংহ বনে থাকে'। এখানে 'সিংহ' কোন বচনে ব্যবহৃত
a) বহুবচনে
b) একবচনে
c) দ্বিবচনে
d) ত্রিবচনে
Answer: বহুবচনে
26. একগাছি চুল- 'গাছি' কী অর্থ প্রকাশক?
a) সরু
b) সংখ্যা
c) পরিমাণ
d) কোনটাই নয়
Answer: পরিমাণ
27. কোনটি রীতিবিরুদ্ধ প্রয়োগ?
a) মাতৃ সকল
b) ভাল সকল
c) মানুষ সকল
d) লোক সকল
Answer: ভাল সকল
28. কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
a) বৃন্দ
b) কুল
c) বর্গ
d) দাম
Answer: দাম
29. কোনটি ক্রম বা পূরণবাচক সংখ্যা?
a) পাঁচই
b) ছয়
c) সপ্তম
d) অষ্ট
Answer: সপ্তম
30. রাজি, দাম, মালা, রাশি, গুচ্ছ ইত্যাদি ব্যবহৃত হয়-
a) উন্নত প্রাণিবাচক শব্দে
b) প্রাণী ও অপ্রাণিবাচক শব্দে
c) অপ্রাণিবাচক শব্দে
d) ইতর প্রাণিবাচক শব্দে
Answer: অপ্রাণিবাচক শব্দে