1. 'দারয়ান' কোন ভাষার শব্দ?
a) পর্তুগিজ
b) ফারসি
c) তুর্কি
d) হিন্দি
Answer: ফারসি
2. খ্যাতি অর্থে 'প্র' উপসর্গ ব্যবহৃত হয়েছে নিচের কোন শব্দে?
a) প্রভাব
b) প্রচার
c) প্রসিদ্ধ
d) প্রসার
Answer: প্রসিদ্ধ
3. নিচের কোনটি অব্যয়ীভাব সমাস?
a) সহকর্মী
b) রাজপথ
c) ভ্রাতৃস্নেহ
d) প্রতিবাদ
Answer: প্রতিবাদ
4. নিচের কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
a) হু হু
b) গুটিশুটি
c) জ্বর জ্বর
d) কথায় কথায়
Answer: হু হু
5. 'মায়াবী' শব্দের শুদ্ধ স্ত্রীবাচক শব্দ কোনটি?
a) মায়াবীনী
b) মায়াবিনা
c) মায়াবিনী
d) মায়াবেনী
Answer: মায়াবিনী
6. নিচের কোনটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ?
a) নমস্কার
b) নিষ্কর
c) অহর্নিশ
d) দুষ্কর
Answer: অহর্নিশ
7. স্বভাবতই মূর্ধন্য-ষ ব্যবহৃত হয়েছে নিচের কোন শব্দে?
a) ভবিষ্যৎ
b) বিষম
c) কৃষক
d) ভাষণ
Answer: ভাষণ
8. 'সাধু > সাহু > সাউ' কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
a) ব্যঞ্জন বিকৃতি
b) হ-কার লোপ
c) অভিশ্রুতি
d) বিষমীভবন
Answer: হ-কার লোপ
9. 'Capitalised'-এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
a) পুঁজীভূত করা
b) পুঁজীকরণ
c) পুঁজীকৃত
d) পুঁজি
Answer: পুঁজীকৃত
10. 'স্বাতন্ত্র্য' শব্দের 'ন্ত্র্য' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
a) ন+ ত্+ ত+ র-ফলা+ য-ফলা
b) ন+ ত্ত+ র-ফলা+ য-ফলা
c) ন+ এ+ র-ফলা+ য-ফলা
d) ন+ ৎ+ র-ফলা+ য-ফলা
Answer: ন+ ৎ+ র-ফলা+ য-ফলা
11. '√চল্ + অন = চলন' এখানে 'অন' হচ্ছে-
a) ক্রিয়া প্রকৃতি
b) কৃৎ-প্রত্যয়
c) ধাতু
d) কৃদন্ত পদ
Answer: কৃৎ-প্রত্যয়
12. যৌগিক ক্রিয়া রয়েছে নিচের কোন বাক্যে?
a) আমরা তাজমহল দর্শন করলাম।
b) এখন গোল্লায় যাও !
c) শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে।
d) মাথা ঝিমঝিম্ করছে।
Answer: শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে।
13. 'ণ' কোন বর্গীয় ধ্বনি?
a) চ-বর্গীয়
b) ট-বর্গীয়
c) ত-বর্গীয়
d) প-বর্গীয়
Answer: ট-বর্গীয়
14. 'ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল।'- বাক্যে কোন ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
a) বাচ্যজনিত ভুল
b) বানানের অশুদ্ধি
c) পদক্রম জনিত অশুদ্ধি
d) বহুবচনের অপপ্রয়োগজনিত অশুদ্ধি
Answer: বহুবচনের অপপ্রয়োগজনিত অশুদ্ধি
15. 'পৃথিবী'-এএ সমার্থক শব্দ কোনটি?
a) মেদিনী
b) ভূধর
c) অদ্রি
d) মহীধ্র
Answer: মেদিনী