1. নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী?
a) মানুষের আচরণের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান
b) মানুষের জীবনের সফলতার দিক গুলো আলোচনা
c) সমাজে বসবাসকারী মানুষের আচরণ ব্যাখ্যা
d) সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন
Answer: সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন
2. নৈতিক শক্তির প্রধান উপাদান কি?
a) সততা ও নিষ্ঠা
b) কর্তব্যপরায়ণতা
c) মায়া ও মমতা
d) উদারতা
Answer: সততা ও নিষ্ঠা
3. বিবেকবান হওয়া যায় না -
a) বড় না হলে
b) শক্তিশালী না হলে
c) নৈতিক মূল্যবোধ না থাকলে
d) কোনোটিই নয়
Answer: নৈতিক মূল্যবোধ না থাকলে
4. মূল্যবোধ (Values) কী?
a) মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড
b) শুধুমাত্র মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাদি নির্ধারণের দিক নির্দেশনা
c) সমাজ জীবনের মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় মনোভাব
d) মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
Answer: মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড
5. আইনের ভিত্তিস্বরূপ কোনটি?
a) মূল্যবোধ
b) সুশাসন
c) স্বাধীনতা
d) পরিবার
Answer: মূল্যবোধ
6. মূল্যবোধ অনুমোদিত?
a) সাধারণ জনগণ দ্বারা
b) শিক্ষিত জনগণ দ্বারা
c) সমাজের সকল মানুষ দ্বারা
d) সমাজের বৃহৎ অংশ দ্বারা
Answer: সমাজের বৃহৎ অংশ দ্বারা
Read More:
7. সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি?
a) যথা সময়ে অফিসে আগমন ও অফিস ত্যাগ করা
b) দাপ্তরিক কাজে কোনো অবৈধ সুবিধা গ্রহণ না করা
c) নির্মোহ ও নিরপেক্ষ ভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
d) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে কোন নির্দেশ প্রতিপালন করা
Answer: নির্মোহ ও নিরপেক্ষ ভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
8. মূল্যবোধকে সুদৃঢ় করা যায় কোনটির মাধ্যমে?
a) নিয়ম কানুনের বাধ্যবাধকতা
b) শিক্ষা
c) আইনকানুন
d) স্বাধীনতা
Answer: শিক্ষা
9. মূল্যবোধ শিক্ষার ধারণাটি কোন সময়ের শিক্ষার ধারণার সাথে সম্পৃক্ত?
a) প্রাচীন
b) মধ্যযুগীয়
c) আধুনিক
d) উত্তরাধুনিক
Answer: আধুনিক
10. বিশ্বব্যাপী শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করতে সর্বাগ্রে প্রয়োজন --
a) নৈতিক শিক্ষার প্রসার
b) মূল্যবোধ শিক্ষার প্রসার
c) গণতান্ত্রিক শিক্ষার প্রসার
d) অর্থনৈতিক শিক্ষার প্রসার
Answer: মূল্যবোধ শিক্ষার প্রসার