1. 'বাবুর্চি ' কোন ভাষার শব্দ?
a) আরবি
b) তুর্কি
c) ফারসি
d) ফরাসি
Answer: তুর্কি
2. সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় " ঋ" কোন বর্ণের মধ্যে রক্ষিত?
a) ব্যঞ্জনবর্ণ
b) স্বরবর্ণ
c) ঘোষবর্ণ
d) উষ্মবর্ণ
Answer: স্বরবর্ণ
3. কোন বানানের ক্ষেত্রে দন্ত্য 'স' হবে?
a) আবিষ্কার
b) স্টেশন
c) বিশ্বস্ত
d) পরিষ্কার
Answer: স্টেশন
4. 'বেসাতি' শব্দের অর্থ কি?
a) কেনাবেচা
b) উপকরণ
c) সাজসজ্জা
d) পোশাক
Answer: কেনাবেচা
5. বাক্য সংকোচন করুন: খেয়া পার করে যে--
a) পাটনী
b) খাটিয়া
c) মাঝি
d) ঘাটাল
Answer: পাটনী
6. বচন অর্থ কি?
a) সংখ্যার ধারণা
b) পরিমাপের ধারণা
c) ক্রমের ধারণা
d) গণনার ধারনা
Answer: সংখ্যার ধারণা
7. বাংলা ভাষার মোট বর্ণ কয়টি?
a) ১৯
b) ২৯
c) ৫০
d) ৪৭
Answer: ৫০
8. 'পোলাও ' শব্দটি-
a) ফারসি
b) সংস্কৃত
c) বাংলা
d) আরবি
Answer: ফারসি
9. 'সংবাদপত্র ' কোন সমাস-
a) মধ্যপদলোপী কর্মধারয়
b) দ্বন্দ্ব
c) অব্যয়ীভাব
d) বহুব্রীহি
Answer: মধ্যপদলোপী কর্মধারয়
10. কোনটি গণনা বাচক?
a) ৭
b) সাত
c) সাতই
d) সপ্তম
Answer: সাত