1. গঠন অনুযায়ী বাক্য কত প্রকার?
a) ২
b) ৩
c) ৪
d) ৫
Answer: ৩
2. যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে?
a) সরল বাক্য
b) জটিল বাক্য
c) যৌগিক বাক্য
d) খণ্ডবাক্য
Answer: সরল বাক্য
3. কোনটি সরল বাক্যের উদাহরণ?
a) যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে
b) পুকুরে পদ্মফুল ফুটে
c) যে ভিক্ষা চায়, তাকে দান কর
d) উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না
Answer: পুকুরে পদ্মফুল ফুটে
4. "জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান।"- এটা কোন বাক্য?
a) জটিল
b) সরল
c) যৌগিক
d) বিযুক্ত বাক্য
Answer: সরল
5. যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে কী বলে?
a) জটিল বাক্য
b) যৌগিক বাক্য
c) সরল বাক্য
d) আশ্রিত খণ্ডবাক্য
Answer: জটিল বাক্য
6. যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে- বাক্যটি গঠন অনুসারে -
a) সরল বাক্য
b) জটিল বাক্য
c) যৌগিক বাক্য
d) খণ্ডবাক্য
Answer: জটিল বাক্য
7. নিচের কোনটি মিশ্র বাক্য?
a) লেখাপড়া করে যেই, গাড়ি-ঘোড়া চড়ে সেই
b) তোমাকে সাথে নিয়ে আমি ঢাকা যাব
c) তোমার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয় নি
d) আমি বহু কষ্টে এ পর্যন্ত এসেছি
Answer: লেখাপড়া করে যেই, গাড়ি-ঘোড়া চড়ে সেই
8. আশ্রিত খণ্ডবাক্য কত প্রকার?
a) ২
b) ৩
c) ৪
d) ৫
Answer: ৩
9. সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি। -এটি কোন ধরনের উদাহরণ?
a) সরল বাক্য
b) যৌগিক বাক্য
c) আশ্রিত বাক্য
d) মিশ্র বাক্য
Answer: যৌগিক বাক্য
10. "তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি।"- এটা কোন বাক্য?
a) সাধারণ বাক্য
b) মিশ্র বাক্য
c) যৌগিক বাক্য
d) সরল বাক্য
Answer: যৌগিক বাক্য
11. 'বিপদ এবং দুঃখ এক সময়ে আসে।'- গঠন অনুযায়ী বাক্যটি কোন প্রকারের?
a) সরল
b) জটিল
c) যৌগিক
d) মিশ্র
Answer: যৌগিক
12. "বিদ্যাহীন ব্যক্তি সমাজে উপেক্ষিত হয়"- এই সরল বাক্যটির যথার্থ জটিল বাক্য কোনটি?
a) যে ব্যক্তি বিদ্যাহীন সে সমাজে উপেক্ষিত হয়
b) সমাজে বিদ্যাহীন ব্যক্তি আছে তারা উপেক্ষিত
c) বিদ্যাহীনেরাই সমাজে উপেক্ষিত হয়
d) সকল বিদ্যাহীনই সমাজে উপেক্ষিত হয়
Answer: যে ব্যক্তি বিদ্যাহীন সে সমাজে উপেক্ষিত হয়
13. যে বাক্যের বিধেয় একটি তাকে বলে-
a) সরল বাক্য
b) জটিল বাক্য
c) যৌগিক বাক্য
d) মিশ্র বাক্য
Answer: সরল বাক্য
14. 'তুমি আসবে বলে, আমি অপেক্ষা করছি'। কোন ধরনের বাক্য?
a) সরল বাক্য
b) জটিল বাক্য
c) যৌগিক বাক্য
d) যোগরূঢ়
Answer: জটিল বাক্য
15. 'মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না' কোন ধরনের বাক্য?
a) যৌগিক
b) সরল
c) জটিল
d) মিশ্র
Answer: সরল
16. জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পর বসে-
a) দাঁড়ি
b) কোলন
c) সেমিকোলন
d) কমা
Answer: কমা
17. মিশ্র বাক্যের অপর নাম কি?
a) জটিল বাক্য
b) খণ্ড বাক্য
c) সরল বাক্য
d) যৌগিক বাক্য
Answer: জটিল বাক্য
18. যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?
a) একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
b) একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
c) দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
d) দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন
Answer: দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
19. "যেমন কাজ করবে তেমন ফল পাবে।"- বাক্যটির সরল রূপ কোনটি?
a) কাজ অনুযায়ী ফল পাবে
b) কাজের উপর ফল নির্ভর করে
c) যেমন কর্ম তেমন ফল
d) ফলেই কর্মের পরিচয়
Answer: কাজ অনুযায়ী ফল পাবে
20. 'ছোট কিন্তু রসে ভরা'- বাক্যটিকে সরল বাক্যে রূপান্তরিত করলে হবে-
a) সে ভরা ছোট চিঠি
b) যদিও ছোট, তবু রসে ভরা
c) ছোট ও রসে ভরা
d) ছোট হলেও রসে ভরা
Answer: ছোট হলেও রসে ভরা
21. 'মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে'- এটি কোন প্রকারের বাক্য?
a) স
b) যৌগিক
c) জটিল
d) মিশ্র
Answer: স
22. 'তার বয়স হলেও বুদ্ধি হয়নি।'- এটি কোন বাক্য?
a) সরল
b) জটিল
c) যৌগিক
d) মিশ্রবাক্য
Answer: সরল
23. "যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যে হয়"- বাক্যটি গঠন অনুসারে-
a) যৌগিক বাক্য
b) সরল বাক্য
c) জটিল বাক্য
d) আশ্রিত খণ্ডবাক্য
Answer: জটিল বাক্য
24. 'ছোট কিন্তু রসে ভরা'- বাক্যটিকে সরল বাক্যে রূপান্তরিত করলে হবে-
a) রসে ভরা ছোট চিঠি
b) যদিও ছোট, তবু রসে ভরা
c) ছোট ও রসে ভরা
d) ছোট হলেও রসে ভরা
Answer: ছোট হলেও রসে ভরা
25. "যেমন কাজ করবে তেমন ফল পাবে।"- বাক্যটির সরল রূপ হবে-
a) কাজ অনুযায়ী ফল পাবে
b) কাজের উপর ফল নির্ভর করে
c) যেমন কর্ম তেমন ফল
d) ফলেই কর্মের পরিচয়
Answer: কাজ অনুযায়ী ফল পাবে
26. অসহায়ের পাশে দাঁড়াও।- এটিকে যৌগিক বাক্যে রূপান্তর করলে কী হবে?
a) যারা অসহায়, তাদের পাশে দাঁড়াও
b) কিছু লোক আছে অসহায়, তাদের পাশে দাঁড়াও
c) পাশে দাঁড়াতে হবে, যারা কিনা অসহায়
d) অসহায়ের পাশে দাঁড়াবে এবং সাহায্য করবে
Answer: কিছু লোক আছে অসহায়, তাদের পাশে দাঁড়াও
27. "গাড়িঘোড়া চড়লে লেখাপড়া কর।"- এই সরল বাক্যটির যৌগিকরূপ হবে-
a) লেখাপড়া কর, তাহলে গাড়িঘোড়ায় চড়তে পারবে
b) লেখাপড়া করে গাড়িঘোড়ায় চড়তে পারবে
c) লেখাপড়া করে যেই, গাড়িঘোড়া চড়ে সেই
d) গাড়িঘোড়ায় চড়ার জন্য প্রয়োজন লেখাপড়া
Answer: লেখাপড়া কর, তাহলে গাড়িঘোড়ায় চড়তে পারবে