1. ১. বাংলা সাহিত্যের মধ্যযুগের সর্বশেষ কবি কে?
a) কায়কোবাদ
b) ভারতচন্দ্র রায়গুণাকর
c) মুকুন্দরাম চক্রবর্তী
d) আলাওল
Answer: ভারতচন্দ্র রায়গুণাকর
2. ২. ভারতচন্দ্রকে 'রায়গুণাকর' উপাধি প্রদান করেন কে?
a) মহারাজ কৃষ্ণচন্দ্র
b) রাজা রামমোহন রায়
c) লক্ষণ সেন
d) আলীবর্দী খান
Answer: মহারাজ কৃষ্ণচন্দ্র
3. ৩. "আমার সন্তান যেন থাকে দুধে ভাতে"— এই বিখ্যাত পঙ্ক্তিটি কার রচনা?
a) মুকুন্দরাম চক্রবর্তী
b) ভারতচন্দ্র রায়গুণাকর
c) বিজয়গুপ্ত
d) কানাহরি দত্ত
Answer: ভারতচন্দ্র রায়গুণাকর
4. ৪. "আমার সন্তান যেন থাকে দুধে ভাতে"— মঙ্গলকাব্যের কোন চরিত্র এই বর প্রার্থনা করেছিল?
a) ঈশ্বরী পাটনী
b) ভাঁড়ু দত্ত
c) ব্যাধ কালকেতু
d) ধনপতি সওদাগর
Answer: ঈশ্বরী পাটনী
5. ৫. ভারতচন্দ্র রায়গুণাকরের বিখ্যাত কাব্যগ্রন্থ 'অন্নদামঙ্গল' কত সালে রচিত হয়?
a) ১৭৫২ সালে
b) ১৬৫৮ সালে
c) ১৮০০ সালে
d) ১৭৫৭ সালে
Answer: ১৭৫২ সালে
6. ৬. 'অন্নদামঙ্গল' কাব্যটি কোন রাজসভার পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছিল?
a) রোসাঙ্গ রাজসভা
b) নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা
c) গৌড় রাজসভা
d) ত্রিপুরা রাজসভা
Answer: নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা
Read More:
7. ৭. "নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?"— এই জনপ্রিয় প্রবাদতুল্য চরণটি কার রচনা?
a) ভারতচন্দ্র রায়গুণাকর
b) ঈশ্বরচন্দ্র গুপ্ত
c) রামপ্রসাদ সেন
d) হেমাঙ্গ বিশ্বাস
Answer: ভারতচন্দ্র রায়গুণাকর
8. ৮. ভারতচন্দ্র রায়গুণাকর কোন যুগের সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত?
a) প্রাচীন যুগ ও মধ্যযুগ
b) মধ্যযুগ ও আধুনিক যুগ
c) আধুনিক যুগ ও অন্ধকার যুগ
d) প্রাক-চৈতন্য ও চৈতন্য পরবর্তী যুগ
Answer: মধ্যযুগ ও আধুনিক যুগ
9. ৯. ভারতচন্দ্রের 'অন্নদামঙ্গল' কাব্যটি মূলত কয়টি খণ্ডে বা ভাগে বিভক্ত?
a) ২ টি
b) ৩ টি
c) ৪ টি
d) ৫ টি
Answer: ৩ টি
Explanation: [ব্যাখ্যা: তিন খণ্ড— ১. অন্নদামঙ্গল বা শিবায়ন, ২. বিদ্যাসুন্দর বা কালিকামঙ্গল এবং ৩. মানসিংহ-ভবানন্দ উপাখ্যান।]
10. ১০. 'সত্যপীরের ব্রতকথা' বা 'সত্যনারায়ণের পঁাচালী' গ্রন্থটি কার রচনা?
a) কবি কঙ্কণ মুকুন্দরাম
b) ভারতচন্দ্র রায়গুণাকর
c) মানিক রাম গাঙ্গুলী
d) দ্বিজ রামদেব
Answer: ভারতচন্দ্র রায়গুণাকর