1. 'মঙ্গলকাব্য' কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন?
a) উত্তর আধুনিক
b) আধুনিক
c) মধ্যযুগ
d) প্রাচীন যুগ
Answer: মধ্যযুগ
2. 'মঙ্গলকাব্য' সমূহের বিষয়বস্তু মূলত-
a) লোকসঙ্গীত
b) মধ্যযুগের সমাস ব্যবস্থার বর্ণনা
c) ধর্মবিষয়ক আখ্যান
d) পীর পাঁচালী
Answer: ধর্মবিষয়ক আখ্যান
3. মঙ্গলকাব্য রচনার মূলে উল্লিখিত কারণ কি?
a) রাজাদের প্রাপ্তি
b) স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ
c) রাজা ও সভাসদের মনোরঞ্জন করা
d) রাজকবির দায়িত্ব পালন
Answer: স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ
4. মঙ্গলকাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশি?
a) শিবায়ন ও ধর্মঠাকুর
b) মনসা ও শিবমঙ্গল
c) চণ্ডী ও শিবায়ন
d) মনসা ও চণ্ডী
Answer: মনসা ও চণ্ডী
5. 'চৌতিশা' বাংলা কোন যুগের সাহিত্যের বৈশিষ্ট্য?
a) প্রাচীন যুগের
b) মধ্যযুগের
c) আধুনিক যুগের
d) বাংলাদেশি সাহিত্য
Answer: মধ্যযুগের
6. মঙ্গলযুগের কবি নন কে?
a) কানাহরি দত্ত
b) মাণিক দত্ত
c) ভারতচন্দ্র
d) দাশুরায়
Answer: দাশুরায়
7. মঙ্গলকাব্যের প্রাচীনতম ধারা-
a) মনসামঙ্গল
b) চণ্ডীমঙ্গল
c) কাব্যমঙ্গল
d) গীতিমাল্য
Answer: মনসামঙ্গল
8. 'মনসামঙ্গল' কাব্যের আদিকবি কে?
a) কৃত্তিবাস
b) মালাধর বসু
c) মাণিক দত্ত
d) কানাহরি দত্ত
Answer: কানাহরি দত্ত
9. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
a) মনসামঙ্গল
b) মনসাবিজয়
c) পদ্মপুরাণ
d) পদ্মাবতী
Answer: পদ্মপুরাণ
10. "মূর্খে রচিত গীত না জানে বৃত্তান্ত। প্রথমে রচিল গীত কানাহরি দত্ত।" কে বলেছেন?
a) বিজয়গুপ্ত
b) ভারতচন্দ্র রায়গুণাকর
c) চণ্ডীদাস
d) রামাই পণ্ডিত
Answer: বিজয়গুপ্ত
11. 'চাঁদ সদাগর' বাংলা কোন কাব্যধারার চরিত্র?
a) চণ্ডীমঙ্গল
b) মনসামঙ্গল
c) ধর্মমঙ্গল
d) অন্নদামঙ্গল
Answer: মনসামঙ্গল
12. মঙ্গলকাব্যের কোন চরিত্রটি 'দেবতা-বিরোধী' বলে পরিচিত?
a) ধনপতি সদাগর
b) লাউ সেন
c) কালকেতু
d) চাঁদ সদাগর
Answer: চাঁদ সদাগর
13. 'চণ্ডীমঙ্গল' কাব্যের প্রথম (শ্রেষ্ঠ) কবি কে?
a) কানাহরি দত্ত
b) শাহ মুহাম্মদ সগীর
c) মুকুন্দরাম চক্রবর্তী
d) ভারতচন্দ্র রামগুণাকর
Answer: মুকুন্দরাম চক্রবর্তী
14. 'চণ্ডীমঙ্গল' কাব্যের উপাস্য 'চণ্ডী' কার স্ত্রী?
a) জগন্নাথ
b) বিষ্ণু
c) প্রজাপতি
d) শিব
Answer: শিব
15. 'ধনপতি সদাগর' কোন নগরের অধিবাসী ছিলেন?
a) বিজয়নগর
b) উজানীনগর
c) সিংহল
d) আরাকান
Answer: উজানীনগর
16. 'ভাড়ুদত্ত' কোন কাব্যের চরিত্র?
a) চণ্ডীমঙ্গল
b) মনসামঙ্গল
c) শ্রীকৃষ্ণকীর্তন
d) অন্নদামঙ্গল
Answer: চণ্ডীমঙ্গল
17. 'ফুল্লরার বারমাস্যা' কোন মঙ্গলকাব্যের অন্তর্গত?
a) মনসামঙ্গল
b) চণ্ডীমঙ্গল
c) অন্নদামঙ্গল
d) ধর্মমঙ্গল
Answer: চণ্ডীমঙ্গল
18. বারমাস্যা কাকে বলে?
a) নায়িকার বারোমাসের সুখ-দুঃখের বর্ণনা
b) বারোমাসের চাষাবাদের বিবরণ
c) নায়ক-নায়িকার প্রেমের ধারাবাহিক বিন্যাস
d) দেবদেবীর পূজা প্রচারের কাহিনি
Answer: নায়িকার বারোমাসের সুখ-দুঃখের বর্ণনা
19. 'চণ্ডীমঙ্গল' কাব্য থেকে নিচের কোন কবিতাটি নেওয়া হয়েছে?
a) লোক-লোকান্তর
b) কালকেতুর ভোজন
c) ঐকতান
d) সেই অস্ত্র
Answer: কালকেতুর ভোজন
20. মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
a) হরিদত্ত
b) ভারতচন্দ্র
c) মুকুন্দরাম
d) চণ্ডীমঙ্গল
Answer: ভারতচন্দ্র