1. কারক কত প্রকার?
a) ৪
b) ৫
c) ৬
d) ৮
Answer: ৬
2. "গুনহীন চিরদিন থাকে পরাধীন " বাক্যে গুণহীন কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মে শূন্য
b) কর্তায় শূন্য
c) করণে শূন্য
d) অপাধানে শূন্য
Answer: কর্তায় শূন্য
3. মুষলধারে বৃষ্টি পড়ছে ।- বাক্যে বৃষ্টি কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তা কারকে শূন্য
b) কর্তা কারকে সপ্তমী
c) অপাদান কারকে শূন্য
d) করণ কারকে শূন্য
Answer: কর্তা কারকে শূন্য
4. টাকায় টাকা আনে - এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তৃকারকে সপ্তমী
b) কর্মকারকে সপ্তমী
c) করণ কারকে সপ্তমী
d) অপাদান কারকে সপ্তমী
Answer: কর্তৃকারকে সপ্তমী
5. ' ডাক্তার ডাক ' কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তৃ কারকে শূন্য
b) কর্ম কারকে শূন্য
c) কর্তৃ কারকে দ্বিতীয়া
d) কর্ম কারকে দ্বিতীয়া
Answer: কর্ম কারকে শূন্য
6. শরতে ধরাতল শিশিরে ঝলমল। - এখানে শিশিরে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
a) অধিকরণ কারকে দ্বিতীয়া
b) কর্মে সপ্তমী
c) করণ কারকে সপ্তমী
d) অপাদান কারকে সপ্তমী
Answer: করণ কারকে সপ্তমী
7. জমি থেকে ফসল পাই।- এটি কোন কারক?
a) কর্মে ৫মী
b) অধিকরণ কারকে ৫মী
c) অপাদান কারকে ৫মী
d) অপাদান কারকে সপ্তমী
Answer: অপাদান কারকে ৫মী
8. তিলে তৈল আছে। এখানে তিলে কোন কারক?
a) কর্ম কারক
b) করণ কারক
c) অপাদান কারক
d) অধিকরণ কারক
Answer: অধিকরণ কারক
9. পাপে বিরত থাকো।- কোন কারক
a) অপাদান
b) অধিকরণ
c) কর্ম
d) করণ
Answer: অপাদান
10. ভিখারীকে ভিক্ষা দাও। এটি কোন কারক?
a) কর্ম কারক
b) করণ কারক
c) সম্প্রদান কারক
d) অপাদান কারক
Answer: সম্প্রদান কারক