1. লোকসাহিত্য কাকে বলে?
a) গ্রামীণ নর-নারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে
b) লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
c) লোকের মুখে মুখে প্রচলিত কাহিনি, গান, ছড়া ইত্যাদিকে
d) গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
Answer: লোকের মুখে মুখে প্রচলিত কাহিনি, গান, ছড়া ইত্যাদিকে
2. মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী?
a) লোক সাহিত্য
b) ডাক ও খনার বচন
c) পুঁথিসাহিত্য
d) ব্রতকথা
Answer: ডাক ও খনার বচন
3. খনার বচনে প্রাধান্য পেয়েছে -
a) কৃষি
b) সাহিত্য
c) শিল্প
d) বিজ্ঞান
Answer: কৃষি
4. 'খনার বচন' এর মূলভাব কী?
a) শুদ্ধ জীবনযাপন রীতি
b) সামাজিক মঙ্গলবোধ
c) রাষ্ট্র পরিচালনা নীতি
d) লৌকিক প্রণয়সঙ্গীত
Answer: শুদ্ধ জীবনযাপন রীতি
5. হারামণি কি? এর সংকলক কে?
a) পুঁথি, আলাওল
b) প্রাচীন লোকগীতি, মুহম্মদ মনসুরউদ্দীন
c) উচ্চাঙ্গ সঙ্গীত, ওস্তাদ আয়াত আলী
d) প্রাচীন সাহিত্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Answer: প্রাচীন লোকগীতি, মুহম্মদ মনসুরউদ্দীন
6. বাংলাদেশের কোন লোকসংস্কৃতিবিদ আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন?
a) ড. মুহম্মদ শহীদুল্লাহ
b) প্রফেসর মযহারুল ইসলাম
c) জসীমউদ্দিন
d) মুহম্মদ মনসুর উদ্দীন
Answer: প্রফেসর মযহারুল ইসলাম
7. 'লোকসাহিত্য' বলতে কী বুঝায়?
a) কবিতা, গান
b) ছড়া, গান, ধাঁধা, প্রবাদ-প্রবচন
c) উপন্যাস, নাটক
d) প্রাচীন চিত্রকলা
Answer: ছড়া, গান, ধাঁধা, প্রবাদ-প্রবচন
8. লোক সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?
a) ধাঁধা
b) ছড়া
c) প্রবাদ
d) গাথা কাহিনি
Answer: ছড়া
9. Ballad কি?
a) লোকগীতি
b) লোকগাথা
c) গীতিকা
d) গাঁথা
Answer: গীতিকা
10. 'লোকসাহিত্য' সংগ্রহে অবদান রেখেছেন-
a) কেশবচন্দ্র সেন
b) দীনেশচন্দ্র সেন
c) হীরালাল সেন
d) রজনীকান্ত সেন
Answer: দীনেশচন্দ্র সেন
11. মৈমনসিংহ অঞ্চল থেকে সংগৃহীত পালা গান কোন নামে পরিচিত?
a) কথানাট্য
b) নৃত্যনাট্য
c) পাঁচালি
d) গীতিকা
Answer: গীতিকা
12. 'মৈমনসিংহ গীতিকা' সংগ্রহ করেন?
a) দক্ষিণারঞ্জন মিত্র
b) অচিন্ত্যকুমার সেনগুপ্ত
c) দীনেশচন্দ্র সেন
d) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Answer: দীনেশচন্দ্র সেন
13. 'মহুয়া' গল্পটি কোন কাব্যের অন্তর্গত?
a) বাউল গান
b) মৈমনসিংহ গীতিকা
c) মধ্যযুগের গীতিকবিতা
d) পুঁথি
Answer: মৈমনসিংহ গীতিকা
14. কোনটি মৈমনসিংহ গীতিকার উপাখ্যান?
a) পদ্মাবতী
b) বিদ্যাসুন্দর
c) পদ্মিনী উপাখ্যান
d) জয়চন্দ্র চন্দ্রাবতী
Answer: জয়চন্দ্র চন্দ্রাবতী
Read More:
15. নিচের পালাগানগুলোর মধ্যে কোনটি মনসুর বয়াতি রচিত?
a) মহুয়া
b) চন্দ্রাবতী
c) দেওয়ান মদিনা
d) মলুয়া
Answer: দেওয়ান মদিনা
16. 'মলুয়া' লোকগীতিকাটি কোন অঞ্চলের?
a) রংপুর
b) যশোর
c) কুমিল্লা
d) ময়মনসিংহ
Answer: ময়মনসিংহ
17. মৈমনসিংহ গীতিকা নয়-
a) মহুয়া
b) মলুয়া
c) চন্দ্রাবতী
d) ভেলুয়া
Answer: ভেলুয়া
18. 'যদি থাকে বন্ধুর মন গাঙ পারাইতে কতক্ষণ'? এটি কোন প্রকারের লোকসাহিত্য?
a) প্রবাদ
b) ধাঁধা
c) কথা
d) ছড়া
Answer: প্রবাদ
19. 'বন থেকে বেরুল টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে।'- এটি কিসের উদাহরণ?
a) প্রবাদের
b) উপমার
c) ধাঁধার
d) ছড়ার
Answer: ধাঁধার
20. তরজা হলো-
a) এক প্রকার সাহিত্য
b) কবিগান জাতীয় লোকসংগীত
c) প্রার্থনা সংগীত বিশেষ
d) পাঁচালির বিবর্তিত রূপ
Answer: কবিগান জাতীয় লোকসংগীত
21. 'ঠাকুরমার ঝুলি' কার লেখা?
a) সুকুমার রায়
b) লালবিহারী দে
c) দীনেশচন্দ্র সেন
d) দক্ষিণারঞ্জন মিত্র
Answer: দক্ষিণারঞ্জন মিত্র
22. 'ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনা সংকলন?
a) রূপকথা
b) ছোটগল্প
c) গ্রাম্যগীতিকা
d) রূপকথা-উপকথা
Answer: রূপকথা
23. পশুপাখির কাহিনী অবলম্বনে রচিত লোকসাহিত্যকে বলে-
a) রূপকথা
b) ব্রতকথা
c) উপকথা
d) পালা
Answer: উপকথা
24. 'দেওয়ানা মদিনা' কোন কাব্যের অন্তর্গত?
a) মধ্যযুগের গীতিকবিতা
b) পূর্ববঙ্গ গীতিকা
c) নাথ গীতিকা
d) মৈমনসিংহ গীতিকা
Answer: মৈমনসিংহ গীতিকা
25. 'নদের চাঁদ' কোন পালাগানের চরিত্র?
a) মলুয়া
b) মহুয়া
c) দেওয়ানা মদিনা
d) কাজল রেখা
Answer: মহুয়া
26. মৈমনসিংহ গীতিকার 'মহুয়া' পালার রচয়িতা কে?
a) চন্দ্রাবতী
b) দ্বিজ কানাই
c) মনসুর বয়াতি
d) দ্বিজ ঈশান
Answer: দ্বিজ কানাই
Explanation: মৈমনসিংহ গীতিকার অন্যতম শ্রেষ্ঠ পালা 'মহুয়া'-র রচয়িতা হলেন কবি দ্বিজ কানাই। ড. দিনেশচন্দ্র সেন কর্তৃক সম্পাদিত এই গীতিকায় মহুয়া সুন্দরী ও নদের চাঁদের প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে। এটি লোকসাহিত্যের একটি অমূল্য সম্পদ এবং এর রচয়িতা হিসেবে দ্বিজ কানাইয়ের নাম সর্বজনস্বীকৃত।
27. 'মৈমনসিংহ গীতিকা' কতটি ভাষায় অনূদিত?
a) ১০
b) ১৩
c) ২০
d) ২৩
Answer: ২৩