Exams Post Study Jobs Leaderboard Shop

বাংলাঃ পদ, বাক্য, সমার্থক শব্দ

Bengali Lesson 55 Questions By Career Helpline BD

বাংলাঃ পদ, বাক্য, সমার্থক শব্দ For those studying or preparing for, this page contains 55 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি? (বিসিএস)

a) পান-ব্যবসায়ী

b) পর্ণকার

c) তামসিক

d) বাবুই

Answer: তামসিক

2. নিচের কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়? (বিসিএস)

a) বহ্নি

b) আবীর

c) বায়ুসখা

d) বৈশ্বানর

Answer: আবীর

3. ‘অর্ধচন্দ্র’ কথাটির অর্থ- (বিসিএস)

a) অমাবস্যা

b) গলাধাক্কা দেওয়া

c) কাছে টানা

d) কাস্তে

Answer: গলাধাক্কা দেওয়া

4. ‘গড্ডলিকা প্রবাহ’ বাগধারায় ‘গড্ডল’ শব্দের অর্থ কী? (৪০তম বিসিএস)

a) স্রোত

b) ভেড়া

c) চারণকবি

d) সাপুড়ে

Answer: ভেড়া

5. ‘উদ্বাসন’ শব্দের অর্থ কী? (৪২তম বিসিএস)

a) বাসভূমি থেকে বিতাড়িত হওয়া

b) বাসভূমির সম্মুখস্থ ভূমি

c) অজ্ঞাত বিষয় প্রকাশ করা

d) বিকাশ

Answer: বাসভূমি থেকে বিতাড়িত হওয়া

6. ‘কুসীদজীবী’ বলতে কাদের বুঝায়? (৪১তম বিসিএস)

a) একত্র

b) ভাসা

c) সুদখোর

d) কৃষিজীবী

Answer: সুদখোর

7. ‘অভিরাম’ শব্দের অর্থ কী? (৪০তম বিসিএস)

a) বিরামহীন

b) বালিশ

c) চলন

d) সুন্দর

Answer: সুন্দর

8. ‘ঊর্ণনাভ’ শব্দটি দিয়ে বুঝায় (৪০তম বিসিএস/২০২৪/২০২৩)

a) টিকটিকি

b) তেলাপোকা

c) উইপোকা

d) মাকড়সা

Answer: মাকড়সা

9. ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি? (৩৯তম বিসিএস)

a) তামসিক

b) বারুই

c) পান-ব্যবসায়ী

d) পর্ণকার

Answer: তামসিক

10. ‘আগুন’ এর সমার্থক শব্দ কোনটি? (৩৯তম বিসিএস)

a) ভাতি

b) অনল

c) অর্ক

d) জ্যোতি

Answer: অনল

11. ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ- (৩৮তম বিসিএস)

a) প্রসূন

b) অর্ক

c) পল্লব

d) অংশ

Answer: অর্ক

12. ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী? (৩৭তম বিসিএস/২০২৫/২০২৪)

a) একাগ্রতায়

b) সমান ব্যবহারে

c) সম ভাবনায়

d) একযোগে

Answer: একযোগে

13. ‘প্রকর্ষ’ শব্দের সমার্থক শব্দ (৩৬তম বিসিএস)

a) উৎকর্ষতা

b) অপকর্ষ

c) উৎকর্ষ

d) অপকর্ষতা

Answer: উৎকর্ষ

14. ‘জল’ শব্দের সমার্থক নয় কোনটি? (৩৫তম বিসিএস)

a) সলিল

b) উদক

c) জলধি

d) নীর

Answer: জলধি

15. অতিশয়/সাংঘাতিক কিছু বোঝাতে ব্যবহৃত হয়- (৩৫তম বিসিএস লিখিত)

a) ভীষণ

b) ভীশন

c) ভীষন

d) ভিশন

Answer: ভীষণ

16. কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়? (৩০তম বিসিএস)

a) পাবক

b) বৈশ্বানর

c) সর্বশুচি

d) প্রজ্বলিত

Answer: প্রজ্বলিত

17. ‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? (৩১তম বিসিএস/২০২৪)

a) পৃথিবী

b) নীর

c) ক্ষিতি

d) অবনী

Answer: নীর

18. ‘শিখণ্ডী’ শব্দের অর্থ কী? (৩১তম বিসিএস)

a) কবুতর

b) কোকিল

c) খরগোশ

d) ময়ূর

Answer: ময়ূর

19. ‘আফতাব’ শব্দের সমার্থ কোনটি? (বিসিএস/প্রাথমিক শিক্ষক ২০১৫)

a) অর্ণব

b) রাতুল

c) অর্ক

d) জলধি

Answer: অর্ক

20. ‘অনীক’ শব্দের অর্থ (৩০তম বিসিএস)

a) সূর্য

b) সমুদ্র

c) সৈনিক

d) যুদ্ধক্ষেত্র

Answer: সৈনিক

21. ‘উপরোধ’ শব্দের অর্থ কি? (বিসিএস/২০২৫)

a) প্রতিরোধ

b) উপস্থাপন

c) অনুরোধ

d) উপযোগী

Answer: অনুরোধ

22. সমার্থক শব্দগুচ্ছে সনাক্ত করুন- (২০তম বিসিএস)

a) দীর্ঘিকা, নদী, প্রণালী

b) শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ

c) গাঙ, তটিনী, অর্ণব

d) স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু

Answer: শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ

23. অতি ভক্তি চোরের লক্ষণ’ বাক্যটির ‘অতি’ শব্দটি- (সহকারী প্রশাসনিক: ৮২)

a) নাম বিশেষণ

b) বিশেষ্যের বিশেষণ

c) ভাব বিশেষণ

d) অব্যয়

Answer: ভাব বিশেষণ

24. এ বয়সে তবু নতুন কিছু তো করো’- এখানে ‘তবু’ হচ্ছে- (পল্লী বিদ্যুৎ সমিতি জুনিয়র ইঞ্জিনিয়ার: ২০২৫)

a) বিশেষ্য

b) বিশেষণ

c) সর্বনাম

d) অব্যয়

Answer: অব্যয়

25. ‘লবণ’ শব্দের বিশেষ্য কোনটি? (ভূমি জরিপ অধিদপ্তর: ২০২৫)

a) লবণাক্ত

b) লবণ

c) নোনতা

d) কোনটিই নয়

Answer: লবণ

26. নিচের কোনটি বিশেষ্য? (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো: ২০২৫)

a) সুন্দর

b) সুন্দরতম

c) সৌন্দর্য

d) ক্রিয়া বিশেষণ

Answer: সৌন্দর্য

27. ‘হাসেম কিংবা কাশেম এর জন্য দায়ী।’- বাক্যে ‘কিংবা’ কোন শ্রেণির অব্যয়? (প্রাণিসম্পদ অধিদপ্তর: ২০২৫)

a) অনন্বয়ী

b) সমুচ্চয়ী

c) অনুকার

d) অনুসর্গ

Answer: সমুচ্চয়ী

28. ‘প্রচুর’ এর বিশেষ্য রূপ- (বস্ত্র অধিদপ্তর: ২০২৪)

a) প্রাচুর্য

b) প্রাচুর্য্য

c) প্রাচুর্যতা

d) প্রাচুর্য্যতা

Answer: প্রাচুর্য

29. পদ কত প্রকার? (Electricity Supply Company Ltd.: ২০২৯)

a) ৪ প্রকার

b) ৫ প্রকার

c) ৩ প্রকার

d) ৬ প্রকার

Answer: ৫ প্রকার

30. কোনটি উত্তম পুরুষের উদাহরণ? (বাংলাদেশ বিমান: ২০১৪)

a) আমি

b) তুমি

c) সে

d) তারা

Answer: আমি

31. সারাংশ কোন পুরুষে লিখতে হয়? (ব্যাংক অফিসার: ২০২০)

a) মধ্যম

b) প্রথম

c) সবগুলো

d) উত্তম

Answer: প্রথম

32. নানা/নানী নাতিকে চাঁদ দেখাচ্ছেন’- এ বাক্যে কোনটি প্রযোজ্য কর্তা? (বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ: ২০২০)

a) নাতি

b) নানা

c) চাঁদ

d) দেখাচ্ছেন

Answer: নানা

33. ‘তিনটি বছর।’ এখানে ‘তিনটি’ কোন পদ? (BOCB: ২০২৪)

a) বিশেষ্য

b) বিশেষণ

c) অব্যয়

d) ক্রিয়া

Answer: বিশেষণ

34. শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার নাম কী হয়? (বাংলাদেশ রেলওয়ে: ২০২৪)

a) পদ

b) বিভক্তি

c) প্রত্যয়

d) উপসর্গ

Answer: পদ

35. ‘দুঃখ’ কোন প্রকার বিশেষ্য পদ? (ইন্সপেক্টর: ২০১৪/২০২২)

a) সংজ্ঞাবাচক

b) শব্দমূল

c) গুণবাচক

d) ভাববাচক

Answer: ভাববাচক

36. ‘বালকেরা স্কুলে যাচ্ছে’। বাক্যটি কোন ধরনের কাল নির্দেশ করে? (ইসলামী ব্যাংক: ২০১৪)

a) সাধারণ বর্তমান

b) নিত্য বর্তমান

c) ঘটমান বর্তমান

d) বর্তমান অনুজ্ঞা

Answer: ঘটমান বর্তমান

37. তুমি এতক্ষণ কী করেছ? এই বাক্যে ‘কী’ কোন পদ? (BODCL: ২০১৪)

a) বিশেষণ

b) অব্যয়

c) সর্বনাম

d) ক্রিয়া

Answer: সর্বনাম

38. জিজ্ঞাসায় কোন ভাব হয়? (প্রতিরক্ষা মন্ত্রণালয়: ২০১৪)

a) অনুজ্ঞা ভাব

b) আকাঙ্ক্ষা ভাব

c) বিস্ময় ভাব

d) নির্দেশক ভাব

Answer: নির্দেশক ভাব

39. নিচের কোনটি গুণবাচক বিশেষ্যের উদাহরণ? (বিমান চলাচল কর্তৃপক্ষ: ২০১৪)

a) কালো মেঘ

b) চৌকস লোক

c) নীল আকাশ

d) ভাজা মাছ

Answer: চৌকস লোক

40. জাপান বিশ্বকাপ জিতেছে।- এটি কোন কালের উদাহরণ? (ঔষধ প্রশাসন অধিদপ্তর: ২০২৫)

a) সাধারণ অতীত

b) নিত্য অতীত

c) ঘটমান বর্তমান

d) সাধারণ ভবিষ্যৎ

Answer: সাধারণ অতীত

41. বর্তমান কাল কোনটি? (গ্যাস ট্রান্সমিশন কোম্পানি: ২০১৪)

a) আমি পড়ি

b) রানু যাবে

c) সুমি গিয়েছিস

d) সে পড়েছিল

Answer: আমি পড়ি

42. মরি মরি, কী সুন্দর প্রভাতের রূপ’। এখানে অনন্বয়ী অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে? (LOED: ২০২০)

a) যন্ত্রণা

b) বিরক্তি

c) সম্মতি

d) উচ্ছ্বাস

Answer: উচ্ছ্বাস

43. ছেলেটি চালাক। এ বাক্যে ‘চালাক’ কোন জাতীয় বিশেষণ? (কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২০২৩)

a) অবস্থা বাচক

b) ভাববাচক

c) উপাদান বাচক

d) গুণবাচক

Answer: গুণবাচক

44. ‘সাইরেন বেজে উঠলো।’ বাক্যটিতে ‘বেজে উঠলো’ কি ক্রিয়াপদ? (ব্যাংক অফিসার: ২০২০)

a) যৌগিক

b) সমাপিকা

c) সমধাতুজ

d) প্রযোজক

Answer: যৌগিক

45. ‘নিশীথ রাতে বাজছে বাঁশি।’ বাক্যে ‘নিশীথে’ কোন পদ? (ব্যাংক অফিসার: ২০২৩)

a) বিশেষণের বিশেষণ

b) বিশেষ্যের বিশেষণ

c) বিশেষ্য

d) বিশেষণ

Answer: বিশেষণ

46. অর্থের সংগতি রাখার জন্য উক্তি পরিবর্তনের সময়ে কোন পদের পরিবর্তন প্রয়োজন হয়? (শিক্ষা মন্ত্রণালয়: ২০২৩)

a) সর্বনাম

b) বিশেষ্য

c) বিশেষণ

d) অনুসর্গ

Answer: সর্বনাম

47. ‘শ্যামল’ পদের বিশেষ্য কোনটি? (ফায়ারফাইটার: ২০২৩)

a) শ্যামলিকা

b) শ্যামলা

c) শ্যামলিমা

d) শ্যামলম

Answer: শ্যামলিমা

48. ‘পাহাড়’ বিশেষ্য পদের বিশেষণ রূপ কোনটি? (Security Printing: ২০২৩)

a) পাহাড়িয়া

b) পাহাড়ে

c) পাহাড়ী

d) সবকটি

Answer: পাহাড়ী

49. নিত্য অতীতকালের উদাহরণ কোনটি? (পরিবার পরিকল্পনা: ২০২৩)

a) তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো

b) আমি পড়ি

c) সে যাবে

d) আমি পড়েছিলাম

Answer: তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো

50. ‘রিতু পড়ে।’- এ বাক্যে ‘পড়ে’ কোন ধরনের ক্রিয়া? (পূবালী ব্যাংক: ২০২৩)

a) সমাপিকা

b) সকর্মক

c) অসমাপিকা

d) অকর্মক

Answer: অকর্মক

51. ‘যে ক্রিয়ার কর্ম নেই।’ তাকে কী বলে? (Nuclear Power Plant: ২০২৩)

a) অকর্মক ক্রিয়া

b) সমাপিকা ক্রিয়া

c) সকর্মক ক্রিয়া

d) অসমাপিকা ক্রিয়া

Answer: অকর্মক ক্রিয়া

52. সে ঘুমাচ্ছে। বাক্যে ‘ঘুমা’ কোন ধাতু? (বাংলাদেশ ব্যাংক AD: ২০২৩)

a) মৌলিক ধাতু

b) সাধিত ধাতু

c) যৌগিক ধাতু

d) সংযোগমূলক ধাতু

Answer: সাধিত ধাতু

53. তিতাস একটি নদীর নাম। এখানে ‘নদী’ কোন প্রকার বিশেষ্য? (জনতা ব্যাংক: ২০২৩)

a) জাতিবাচক

b) নামবাচক

c) বস্তুবাচক

d) সমষ্টিবাচক

Answer: জাতিবাচক

54. ‘ন্যাকামিটা এখন রাখ।’ বাক্যে ‘ন্যাকামি’ শব্দের সাথে ‘টা’ যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ পেয়েছে? (জনতা ব্যাংক: ২০২০)

a) সার্থকতা

b) নিরর্থকতা

c) ব্যর্থতা

d) ভিন্নার্থকতা

Answer: নিরর্থকতা

55. কোনটিতে বিশেষণের বিশেষণ রয়েছে? (পল্লী বিদ্যুতায়ন বোর্ড: ২০২৩)

a) ধীরে চল

b) ঘোড়া খুব দ্রুত চলে

c) সে পুণ্যবান

d) মেটে কলসি

Answer: ঘোড়া খুব দ্রুত চলে

We hope বাংলাঃ পদ, বাক্য, সমার্থক শব্দ these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Disha

Online · instant answers

Disha

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.

Disha