1. পদ বলতে কি বোঝায়?
a) কবিতার চরণ
b) যেকোনো শব্দ
c) প্রত্যয়ান্ত শব্দ
d) বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু
Answer: বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু
2. কোন বানানটি শুদ্ধ?
a) শুশ্রূষা
b) সুশ্রুষা
c) শুশ্রুষা
d) সুশ্রুসা
Answer: শুশ্রূষা
3. ঠোঁট কাটা বরতে কি বোঝায়?
a) অহংকারী
b) স্পষ্টভাষী
c) মিথ্যাবাদী
d) পক্ষপাতদুষ্ট
Answer: স্পষ্টভাষী
4. 'বিষাদ -সিন্ধু' কার রচনা?
a) কায়কোবাদ
b) মীর মশাররফ হোসেন
c) মোজাম্মেল হক
d) ইসমাইল হোসেন সিরাজী
Answer: মীর মশাররফ হোসেন
5. কোনটি কাব্যগন্থ?
a) শেষ প্রশ্ন
b) শেষ লেখা
c) শেষের কবিতা
d) শেষের পরিচয়
Answer: শেষ লেখা
6. নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
a) রাজবন্দীর জবানবন্দি
b) ব্যথার দান
c) অগ্নিবীণা
d) নবযুগ
Answer: ব্যথার দান
7. কোনটি মুক্তি যুদ্ধ ভিত্তিক উপন্যাস?
a) চিলেকোঠার সেপাই
b) আগুনের পরশমণি
c) একাত্তরের দিনগুলি
d) পায়ের আওয়াজ পাওয়া যায়
Answer: আগুনের পরশমণি
8. কোনটি শামসুর রহমান এর রচনা?
a) নিরন্তর ঘন্টাধ্বনি
b) নির্জন স্বাক্ষর
c) নিরালোকে দিব্যরথ
d) নির্বাণ
Answer: নিরালোকে দিব্যরথ
9. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান' --এখানে 'টাপুর টুপুর' কোন ধরনের শব্দ?
a) অবস্থাবাচক
b) বাক্যালঙ্কার
c) ধ্বন্যাত্নক
d) দ্বিরুক্ত
Answer: ধ্বন্যাত্নক
Explanation: যেসব শব্দ অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় তাকে অনুকার বা ধ্বন্যাত্মক শব্দ বলে। যেমন: কুহু কুহু (কোকিলের রব), টাপুর টুপুর (বৃষ্টির পতনের শব্দ), হু হু (বাতাস প্রবাহের শব্দ)।
10. কোনটি দন্দ্ব সমাসের উদাহরণ?
a) সিংহাসন
b) ভাইবোন
c) কানাকানি
d) গাছপাকা
Answer: ভাইবোন
11. 'যা সহজে অতিক্রম করা যায় না' - এ বাক্যাংশের সংক্ষিপ্ত রুপ কি?
a) অনতিক্রম্য
b) অলঙ্ঘ্য
c) দুরতিক্রম্য
d) দুর্গম
Answer: দুরতিক্রম্য
12. 'ব্যাঙের সর্দি' -অর্থ কি?
a) রোগ বিশেষ
b) সম্ভাব্য ঘটনা
c) অসম্ভব ঘটনা
d) প্রতারণা
Answer: অসম্ভব ঘটনা
13. 'সংশপ্তক' কার রচনা?
a) মুনীর চৌধুরী
b) শহীদুল্লা কায়সার
c) জহির রায়হান
d) শওকত ওসমান
Answer: শহীদুল্লা কায়সার
14. 'একুশে ফেব্রুয়ারি' প্রথম সংকলনের সম্পাদক কে?
a) শওকত ওসমান
b) জহির রায়হান
c) আব্দুল গণি হাজারী
d) হাসান হাফিজুর রহমান
Answer: হাসান হাফিজুর রহমান
15. 'নদী ও নারী ' কার রচনা?
a) কাজী আব্দুল ওদুদ
b) আবুল ফজল
c) শামসুদ্দিন আবুল কালাম
d) হুমায়ুন কবির
Answer: হুমায়ুন কবির
16. কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি?
a) অগ্নিকোণ
b) মরুশিখা
c) মরুসূর্য
d) রাঙাজবা
Answer: রাঙাজবা
17. 'আত্মঘাতী বাঙালি ' কার রচিত?
a) অশোক মিত্র
b) দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
c) নীরদচন্দ্র চৌধুরী
d) অতুল সুর
Answer: নীরদচন্দ্র চৌধুরী
18. 'সংস্কৃতি ভাঙা সেতু ' কে রচনা করেছেন?
a) মোতাহের হোসেন চৌধুরী
b) বিনয় ঘোষ
c) আখতারুজ্জামান ইলিয়াস
d) রাধারমণ মিত্র
Answer: আখতারুজ্জামান ইলিয়াস
19. কাক ভুষণ্ডির অর্থ কি?
a) ষড়যন্ত্রকারী
b) বাকসর্বস্ব
c) দীর্ঘ প্রতীক্ষমাণ
d) দীর্ঘায়ু ব্যক্তি
Answer: দীর্ঘায়ু ব্যক্তি
20. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
a) কষ্ট
b) উপনিষৎ
c) কল্যাণীয়েষু
d) আষাঢ়
Answer: আষাঢ়