1. 'পদ্মার পলিদ্বীপ' কার রচনা?
a) জহির রায়হান
b) মাহবুবুল আলম
c) আবু ইসহাক
d) আবু জাফর ওবায়দুল্লাহ
Answer: আবু ইসহাক
2. কোনটি চলিত ভাষায় নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য?
a) তৎসম শব্দের বহুলতা
b) তদ্ভব শব্দের বহুলতা
c) প্রাচীনতা
d) অমার্জিততা
Answer: তদ্ভব শব্দের বহুলতা
3. 'বুক তার বাংলাদেশের হৃদয়' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
a) সৈয়দ শামসুল হক
b) শামসুর রাহমান
c) হাসান হাফিজুর রহমান
d) আহসান হাবীব
Answer: শামসুর রাহমান
4. ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
a) ধ্বনি দৃশ্যমান
b) মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
c) ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
d) অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি
Answer: ধ্বনি দৃশ্যমান
5. 'আলি এঁ কালি এঁ বাট রুদ্ধেলা, তা দেখি কাহ্ন বিমলা ভইলা।'- কার রচনা?
a) কাহ্নপা
b) চাটিলপা
c) শান্তিপা
d) ভুসুকুপা
Answer: কাহ্নপা
6. 'যিনি ভালো ব্যাকরণ জানেন' তিনি হলেন-
a) ব্যাকরণ বিশেষজ্ঞ
b) ব্যাকরণবিদ
c) বৈয়াকরণ
d) বৈয়াকরণিক
Answer: বৈয়াকরণ
7. 'ঔ' কোন ধরনের স্বরধ্বনি?
a) যৌগিক
b) তালব্য
c) মৌলিক
d) মিলিত
Answer: যৌগিক
8. 'চন্দ্রাবতী' কী?
a) নাটক
b) কাব্য
c) পদাবলী
d) পালাগান
Answer: কাব্য
9. 'বাঞ্ছনীয়' শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
a) চ + ঞ
b) ছ + ঞ
c) ঞ + চ
d) ঞ + ছ
Answer: ঞ + ছ
10. 'গুলে বকাওলী' গ্রন্থের রচয়িতা কে?
a) নওয়াজিস খান
b) দৌলত উজির
c) ফকির গরীবুল্লাহ
d) সাবিরিদ খান
Answer: নওয়াজিস খান
11. নিচের কোন শব্দে 'ণ' এর ভুল প্রয়োগ রয়েছে?
a) ক্রন্দণ
b) চাণক্য
c) মাণিক্য
d) গণ
Answer: ক্রন্দণ
Explanation: বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন এর ব্যবহার আছে। তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়। সংস্কৃত ক্রন্দন শব্দটি গঠিত হয়েছে √ক্রন্দ + অন। চাণক্য, মাণিক্য, গণ শব্দের স্বভাবতই ণ হয়।
12. আধুনির কবিদের ভিতর কে পদাবলী লিখেছেন?
a) মাইকেল মধুসূদন দত্ত
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) ঈশ্বরচন্দ্র গুপ্ত
d) কায়কোবাদ
Answer: রবীন্দ্রনাথ ঠাকুর
13. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
a) বাক + দান = বাগদান
b) উৎ + ছেদ = উচ্ছেদ
c) পর + পর = পরস্পর
d) সম্ + সার = সংসার
Answer: পর + পর = পরস্পর
14. 'অর্ধচন্দ্র' কথাটির অর্থ -
a) অমাবস্যা
b) গলাধাক্কা দেওয়া
c) কাছে টানা
d) কাস্তে
Answer: গলাধাক্কা দেওয়া
15. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
a) প্রভু যিশুর বাণী
b) কৃপার শাস্ত্রের অর্থভেদ
c) ফুলমণি প করুণার বিবরণ
d) মিশনারি জীবন
Answer: কৃপার শাস্ত্রের অর্থভেদ
16. 'ন্যায়দণ্ড' উপন্যাসটি কে রচনা করেন?
a) স্বর্ণকুমারী দেবী
b) জরাসন্ধ
c) রশীদ করিম
d) সৈয়দ ওয়ালীউল্লাহ
Answer: জরাসন্ধ
17. 'হরতাল' কোন ভাষা থেকে আগত শব্দ?
a) পর্তুগিজ
b) হিন্দি
c) গুজরাটি
d) ফরাসি
Answer: গুজরাটি
18. 'তাম্বুলিক' শব্দের সমার্থক নয় কোনটি?
a) বারুই
b) পান-ব্যবসায়ী
c) পর্ণকার
d) তামসিক
Answer: তামসিক
Read More:
19. 'ব্যক্ত প্রেম' ও 'গুপ্ত প্রেম' কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
a) খেয়া
b) মানসী
c) কল্পনা
d) সোনার তরী
Answer: মানসী
20. 'আমি' শব্দটি কোন লিঙ্গ?
a) পুং লিঙ্গ
b) স্ত্রী লিঙ্গ
c) উভয় লিঙ্গ
d) ক্লীব লিঙ্গ
Answer: উভয় লিঙ্গ
21. কোনটি শুদ্ধ?
a) সৌজন্নতা
b) সৌজন্যতা
c) সৌজন্য
d) সৌজন্যেতা
Answer: সৌজন্য
22. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলে-
a) বিভক্তি
b) কারক
c) প্রত্যয়
d) অনুসর্গ
Answer: কারক
23. মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস কোনটি?
a) নিষিদ্ধ লোবান
b) রাইফেল রোটি আওরাত
c) প্রিয়যোদ্ধা প্রিয়তম
d) হাঙর নদী গ্রেনেড
Answer: রাইফেল রোটি আওরাত
24. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত -
a) সমাজ
b) পানি
c) মিছিল
d) নদী
Answer: নদী
25. Intellectual শব্দের বাংলা অর্থ -
a) বুদ্ধিমান
b) মননশীল
c) বুদ্ধিজীবী
d) মেধাবী
Answer: বুদ্ধিজীবী
26. 'ঠকচাচা' চরিত্রটি কোন উপন্যাসের?
a) হুতোম প্যাঁচার নকশা
b) আলালের ঘরের দুলাল
c) সধবার একাদশী
d) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
Answer: আলালের ঘরের দুলাল
27. 'প্রিয়দর্শী' ছদ্মনামে কে লিখতেন?
a) রাজশেখর বসু
b) অনুরূপা দেবী
c) কামিনী রায়
d) সৈয়দ মুজতবা আলী
Answer: সৈয়দ মুজতবা আলী
28. 'বাবু বৃত্তান্ত' কোন কবির লেখা গদ্যগ্রন্থ?
a) আহসান হাবীব
b) শামসুর রাহমান
c) সমর সেন
d) জীবনানন্দ দাশ
Answer: সমর সেন
29. 'অভাব' অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
a) অকাজ
b) আবছায়া
c) আলুনি
d) নিখুঁত
Answer: আলুনি
30. 'অতসী মামী' কোন ধরনের রচনা?
a) উপন্যাস
b) কবিতা
c) নাটক
d) ছোটগল্প
Answer: ছোটগল্প
31. 'অধিত্যকা' এর বিপরীত শব্দ -
a) উপত্যকা
b) ধিত্যকা
c) পার্বত্য
d) সমতল
Answer: উপত্যকা
32. 'জন্মান্ধ' কোন সমাস?
a) তৎপুরুষ
b) বহুব্রীহি
c) কর্মধারয়
d) অব্যয়ীভাব
Answer: তৎপুরুষ
33. মীর মশাররফ হোসেনের নাটক কোনটি?
a) নটির পূজা
b) বেহুলা গীতাভিনয়
c) নবীন তপস্বী
d) কৃষ্ণকুমারী
Answer: বেহুলা গীতাভিনয়
34. বচন অর্থ কী?
a) সংখ্যার ধারণা
b) গণনার ধারণা
c) ক্রমের ধারণা
d) পরিমাপের ধারণা
Answer: সংখ্যার ধারণা
35. এস ওয়াজেদ আলী রচিত গ্রন্থ কোনটি?
a) ভবিষ্যতের বাঙালি
b) আত্মঘাতী বাঙালি
c) বাংলার ব্রতকথা
d) বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়
Answer: ভবিষ্যতের বাঙালি