1. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
a) শ্রীকৃষ্ণ বিজয়
b) শ্রীকৃষ্ণ কীর্তন
c) শূন্যপুরাণ
d) চর্যাপদ
Answer: চর্যাপদ
2. বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন-
a) চর্যাপদ
b) বৈষ্ণব পদাবলি
c) ঐতরেয় আরণ্যক
d) দোহাকোষ
Answer: চর্যাপদ
3. 'চর্যাপদ' রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন?
a) আদিযুগ
b) মধ্যযুগ
c) আধুনিক যুগ
d) অতি আধুনিক যুগ
Answer: আদিযুগ
4. 'চর্যাপদ' হলো-
a) একগুচ্ছ ধর্মোপদেশ
b) সাধন সংগীত
c) জীবনাচরণ পদ্ধতি
d) দেবী বন্দনা
Answer: সাধন সংগীত
5. বাংলা ভাষার আদি নিদর্শন 'চর্যাপদ' আবিষ্কৃত হয় কত সালে?
a) ২০০৭ সালে
b) ১৯০৭ সালে
c) ১৯১৬ সালে
d) ১৯০৯ সালে
Answer: ১৯০৭ সালে
6. 'চর্যাপদ' আবিষ্কৃত হয় কোথা থেকে?
a) আরাকান রাজগ্রন্থাগার থেকে
b) বাঁকুড়ার এক গৃহস্থের গোয়াল ঘর থেকে
c) নেপালের রাজগ্রন্থশালা থেকে
d) সুদূর চীন দেশ থেকে
Answer: নেপালের রাজগ্রন্থশালা থেকে
7. বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' এর আবিষ্কারক?
a) ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ্
b) ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
c) ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী
d) ডক্টর সুকুমার সেন
Answer: ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী
8. হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন-
a) তিব্বত, নেপাল
b) ভুটান, সিকিম
c) কাশী, বেনারস
d) বোম্বে, জয়পুর
Answer: তিব্বত, নেপাল
9. 'চর্যাচর্যবিনিশ্চয়' এর অনেক কী?
a) কোনটি চর্যাগান, আর কোনটি নয়
b) কোনটি আচরণীয়, আর কোনটি নয়
c) কোনটি চরাচরের, আর কোনটি নয়
d) কোনটি আচার্যের, আর কোনটি নয়
Answer: কোনটি আচরণীয়, আর কোনটি নয়
10. 'চর্যাপদ' প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
a) বঙ্গীয় সাহিত্য পরিষদ
b) ফোর্ট উইলিয়াম কলেজ
c) শ্রীরামপুর মিশন
d) এশিয়াটির সোসাইটি
Answer: বঙ্গীয় সাহিত্য পরিষদ
11. হরপ্রসাদ শাস্ত্রী 'চর্যাপদ' যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল -
a) চর্যাপদাবলি
b) হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা
c) চর্যাচর্যবিনিশ্চয়
d) চর্যাগীতিকা
Answer: হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা
12. বাংলা সাহিত্যের আদিগ্রন্থ 'চর্যাপদ' এর রচনাকাল :
a) সপ্তম থেকে দ্বাদশ শতক
b) অষ্টম থেকে চতুর্দশ শতক
c) নবম থেকে চতুর্দশ শতক
d) দশম থেকে চতুর্দশ শতক
Answer: সপ্তম থেকে দ্বাদশ শতক
13. চর্যাপদের সঙ্গে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট?
a) ইসলাম ধর্ম
b) খ্রিষ্টধর্ম
c) শিখ ধর্ম
d) বৌদ্ধধর্ম
Answer: বৌদ্ধধর্ম
14. 'চর্যাপদ' রচনার উদ্দেশ্য কি ছিল?
a) নীতি চর্চা
b) ধর্ম চর্চা
c) সাহিত্য চর্চা
d) অনুবাদ চর্চা
Answer: ধর্ম চর্চা
15. কোন রাজবংশের আমলে 'চর্যাপদ' রচনা শুরু হয়?
a) পাল
b) সেন
c) মোগল
d) তুর্কি
Answer: পাল
16. প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচিতি জানা যায় কোন গ্রন্থ থেকে?
a) চর্যাপদ
b) কৌটিল্যের অর্থশাস্ত্র
c) রঘুবংশ
d) জমিদার দর্পণ
Answer: চর্যাপদ
17. 'সন্ধ্যাভাষা' কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত?
a) চর্যাপদ
b) পদাবলি
c) মঙ্গলকাব্য
d) রোমান্সকাব্য
Answer: চর্যাপদ
18. চর্যাপদের ভাষাকে 'আলো-আঁধারি' বলে অভিহিত করেছেন কে?
a) মুহম্মদ শহীদুল্লাহ্
b) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
c) হরপ্রসাদ শাস্ত্রী
d) সুকুমার সেন
Answer: হরপ্রসাদ শাস্ত্রী
19. 'চর্যাপদ' যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন?
a) ড. মুহম্মদ শহীদুল্লাহ
b) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
c) হরপ্রসাদ শাস্ত্রী
d) ড. এনামুল হক
Answer: সুনীতিকুমার চট্টোপাধ্যায়
20. 'চর্যাপদ কোন ছন্দে লেখা?
a) অক্ষরবৃত্ত
b) মাত্রাবৃত্ত
c) স্বরবৃত্ত
d) অমিত্রাক্ষর
Answer: মাত্রাবৃত্ত
21. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'চর্যাপদ' বিষয়ক গ্রন্থের নাম কী?
a) Buddhist Mystic Songs
b) হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
c) চর্যাগীতিকোষ
d) চর্যাগীতিকা
Answer: Buddhist Mystic Songs
Read More:
22. ড. মুহম্মদ শহীদুল্লাহ'র মতে, চর্যাপদের ভাষা-
a) ব্রজবুলি
b) জগাখিচুড়ি
c) সন্ধ্যাভাষা
d) বঙ্গ-কামরূপী
Answer: বঙ্গ-কামরূপী
23. কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন?
a) কাহ্নপা
b) লুইপা
c) ডাকার্ণব
d) মুনিদত্ত
Answer: মুনিদত্ত
24. প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন?
a) ১৯ জন
b) ২৪ জন
c) ২৫ জন
d) ২৭ জন
Answer: ২৪ জন
25. বাংলা সাহিত্যের (চর্যাপদের) আদি কবি কে?
a) কাহ্নপা
b) ঢেণ্ডনপা
c) লুইপা
d) ভুসুকুপা
Answer: লুইপা
26. সবচেয়ে বেশি 'চর্যাপদ' পাওয়া গেছে কোন কবির?
a) লুইপা
b) শবরপা
c) ঢেণ্ডনপা
d) কাহ্নপা
Answer: কাহ্নপা
27. চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানের অধিকারী কে?
a) জয়দেব
b) ভুসুকুপা
c) হরপ্রসাদ শাস্ত্রী
d) কাহ্নপা
Answer: ভুসুকুপা
28. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
a) গোবিন্দদাস
b) কায়কোবাদ
c) কাহ্নপা
d) ভুসুকুপা
Answer: ভুসুকুপা
29. উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?
a) কাহ্নপাদ
b) লুইপাদ
c) শান্তিপাদ
d) রমণীপাদ
Answer: রমণীপাদ
30. চর্যাপদের কতটি পদ উদ্ধার করা সম্ভব হয়েছে?
a) সাড়ে ছেচল্লিশটি
b) একান্নটি
c) আটচল্লিশটি
d) ঊনপঞ্চাশটি
Answer: সাড়ে ছেচল্লিশটি
31. চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?
a) ১০ নং পদ
b) ১৬ নং পদ
c) ১৮ নং পদ
d) ২৩ নং পদ
Answer: ২৩ নং পদ
32. 'চর্যাপদে' যে কবির নাম আছে, কিন্তু পদ নেই-
a) লুইপা
b) লহরীপা
c) বহ্নিপা
d) লাড়ীডোম্বীপা
Answer: লাড়ীডোম্বীপা
33. 'আপণা মাংসে হরিণা বৈরী' লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত?
a) লোকসাহিত্য
b) ব্রজবুলি
c) চর্যাপদ
d) বৈষ্ণব পদাবলি
Answer: চর্যাপদ
34. 'রুখের তেন্তুলি কুমিরে খাই'- এর অর্থ কী?
a) তেজি কুমিরকে রুখে দিই
b) বৃক্ষের শাখায় পাকা তেঁতুল
c) গাছের তেঁতুল কুমিরে খায়
d) ভুল থেকে শিক্ষা নিতে হয়
Answer: গাছের তেঁতুল কুমিরে খায়
35. 'চঞ্চল চীএ পইঠা কাল' কোন কবির চর্যাংশ?
a) বিরূপা
b) শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর
c) লুইপা
d) কুক্কুরীপা
Answer: লুইপা
36. 'অভিসময়বিভঙ্গ' কার রচনা?
a) কাহ্নপা
b) হাড়িপা
c) ভাদে
d) লুইপা
Answer: লুইপা
37. 'টালত মোর ঘর নাহি পড়বেশী, হাড়ীত ভাত নাহি নিতি আবেশী'। - চর্যাপদের এ চরণ দু'টিতে কী বোঝানো হয়েছে?
a) আত্মীয়ের প্রতি ভালোবাসা
b) প্রতিবেশীর প্রতি ভালোবাসা
c) দারিদ্রক্লিষ্ট জীবনের চিত্র
d) একাকীত্বের কথা
Answer: দারিদ্রক্লিষ্ট জীবনের চিত্র
38. 'মীননাথ' এর সঙ্গে সম্পর্ক কোন রচনার?
a) ধর্মমঙ্গল
b) বৈষ্ণব গীতিকা
c) আরাকান সাহিত্য
d) চর্যাপদ
Answer: চর্যাপদ
39. নিচের পঙক্তিটি কার রচনা? 'আলি এঁ কালি এঁ কাট রুন্ধেলা। তা দেখি কাহ্ন বিমনা ভইলা।'
a) কাহ্নপা
b) চাটিলপা
c) শান্তিপা
d) ভুসুকুপা
Answer: কাহ্নপা
40. কোন জন চর্যাপদের পদকর্তা?
a) ভারতচন্দ্র
b) শবরপা
c) বিদ্যাপতি
d) চণ্ডীদাস
Answer: শবরপা