1. ১। ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা?
a) মুহম্মদ শহীদুল্লাহ
b) মোফাজ্জল হায়দার চৌধুরী
c) মুনীর চৌধুরী
d) মুহম্মদ আব্দুল হাই
Answer: মুহম্মদ শহীদুল্লাহ
2. ২। ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
a) দেবেন্দ্রনাথ ঠাকুর
b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
c) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
d) রামমোহন রায়
Answer: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
3. ৩। ‘চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?
a) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
b) নবীনচন্দ্র সেন
c) মাইকেল মধুসূদন দত্ত
d) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
Answer: মাইকেল মধুসূদন দত্ত
4. ৪। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
a) বিষের বাঁশী
b) ভাঙার গান
c) বন্দীবীর চিত্ত
d) রূপসী বাংলা
Answer: বিষের বাঁশী
5. ৫। ‘কবর’ নাটক কার রচনা?
a) শহীদুল্লা কায়সার
b) জহির রায়হান
c) মুনীর চৌধুরী
d) সত্যেন সেন
Answer: মুনীর চৌধুরী
6. ৬। ‘চাঁদের হাট’ অর্থ কী?
a) বন্ধুদের সমাগম
b) আত্মীয় সমাগম
c) প্রিয়জন সমাগম
d) গণ্যমান্যদের সমাগম
Answer: প্রিয়জন সমাগম
7. ৭। ণ-ত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?
a) দেশি
b) backcountry
c) তৎসম
d) তদ্ভব
Answer: তৎসম
8. ৮। কোন বানানটি শুদ্ধ?
a) সূচীস্মিতা
b) সুচীস্মিতা
c) সূচীমিতা
d) শুচিস্মিতা
Answer: শুচিস্মিতা
9. ৯। ‘কর্মে যাহার ক্লান্তি নাই’ এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
a) ক্লান্তিহীন
b) অক্লান্ত
c) অক্লান্ত কর্মী
d) অবিশ্রাম
Answer: অক্লান্ত কর্মী
10. ১০। ক্রিয়াপদ—
a) সবসময় বাক্যে থাকে
b) কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
c) আসলে বিশেষণ থেকে অভিন্ন
d) শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়
Answer: কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
11. ১১। কোনটি অনুজ্ঞা?
a) তুমি গিয়েছিলে
b) তুমি যাও
c) তুমি যাচ্ছিলে
d) তুমি যাচ্ছ
Answer: তুমি যাও
Read More:
12. ১২। 'যত বড় মুখ নয় তত বড় কথা'- এখানে 'মুখ' বলতে কী বোঝাচ্ছে?
a) অনুভূতি
b) গালি
c) প্রত্যঙ্গ
d) শক্তি
Answer: শক্তি
13. ১৩। কোন বানানটি শুদ্ধ?
a) মুমুর্ষু
b) মুমূর্ষু
c) মূমুর্ষু
d) মূমূর্ষু
Answer: মুমূর্ষু
14. ১৪। 'বিরাগী' শব্দের অর্থ কী?
a) উদাসীন
b) প্রতিকূল
c) বাগহীন
d) বিশেষভাবে রুষ্ট
Answer: উদাসীন
15. ১৫। 'ব্রজবুলি' বলতে কী বোঝায়?
a) ব্রজধামে কথিত ভাষা
b) মৈথিলি ভাষার একটি উপভাষা
c) বাংলা ও হিন্দির যোগফল
d) একরকম কৃত্রিম কবিভাষা
Answer: একরকম কৃত্রিম কবিভাষা
16. ১৬। 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' কে বলেছেন?
a) চণ্ডীদাস
b) বিদ্যাপতি
c) রামকৃষ্ণ পরমহংস
d) বিবেকানন্দ
Answer: চণ্ডীদাস
17. ১৭। কোনটি রবীন্দ্রনাথের রচনা?
a) চতুরঙ্গ
b) চতুষ্কোণ
c) চতুদর্শী
d) চতুষ্পাঠী
Answer: চতুরঙ্গ
18. ১৮। কোনটি কাব্যগ্রন্থ?
a) কবিতা
b) কাব্য পরিক্রমা
c) কয়েকটি কবিতা
d) বাঙলার কাব্য
Answer: কয়েকটি কবিতা
19. ১৯। কোনটি নাটক?
a) কর্তার ইচ্ছায় কর্ম
b) গড্ডলিকা
c) পল্লীসমাজ
d) সাজাহান
Answer: সাজাহান
20. ২০। 'আবোল-তাবোল' কার লেখা?
a) সত্যজিৎ রায়
b) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
c) উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
d) সুকুমার রায়
Answer: সুকুমার রায়