1. ১. 'আকাশকুসুম' বাগধারাটির সঠিক অর্থ কী?
a) অসম্ভব কল্পনা
b) অসম্ভব বস্তু
c) দুর্লভ বস্তু
d) আকাশছোঁয়া বস্তু
Answer: অসম্ভব কল্পনা
2. ২. 'আকাশের চাঁদ' বাগধারাটির প্রকৃত অর্থ কী?
a) দুর্লভ বস্তু
b) অসম্ভব কল্পনা
c) অবাস্তব চিন্তা
d) অনেক দূরের জিনিস
Answer: দুর্লভ বস্তু
3. ৩. 'অগস্ত্য যাত্রা' বাগধারাটির অর্থ কী?
a) শেষ প্রস্থান বা চিরদিনের জন্য প্রস্থান
b) নতুন কোনো যাত্রা শুরু
c) যাত্রা স্থগিত রাখা
d) শুভ যাত্রা
Answer: শেষ প্রস্থান বা চিরদিনের জন্য প্রস্থান
4. ৪. 'উভয় সংকট' বোঝাতে কোন প্রবাদটি সঠিক?
a) জলে কুমির ডাঙায় বাঘ
b) আদা জল খেয়ে লাগা
c) এক মাঘে শীত যায় না
d) কাটা ঘায়ে নুনের ছিটা
Answer: জলে কুমির ডাঙায় বাঘ
5. ৫. 'ইঁদুর কপালে' বাগধারাটির সঠিক অর্থ কী?
a) নিতান্ত মন্দ ভাগ্য
b) খুব চতুর ব্যক্তি
c) ছোট মনের মানুষ
d) হঠাৎ ধনী হওয়া
Answer: নিতান্ত মন্দ ভাগ্য
6. ৬. 'উড়নচণ্ডী' বাগধারাটির অর্থ কী?
a) অমিতব্যয়ী বা যে বেহিসাবি খরচ করে
b) চঞ্চল প্রকৃতির লোক
c) রাগী স্বভাবের ব্যক্তি
d) গৃহহীন লোক
Answer: অমিতব্যয়ী বা যে বেহিসাবি খরচ করে
7. ৭. 'আষাঢ়ে গল্প' বলতে কী বোঝায়?
a) আজগুবি বা অবাস্তব কাহিনী
b) বৃষ্টির দিনের গল্প
c) হাসির গল্প
d) পুরোনো আমলের ঘটনা
Answer: আজগুবি বা অবাস্তব কাহিনী
8. ৮. 'কূপমণ্ডূক' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
a) সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন ব্যক্তি
b) চালাক ও ধূর্ত লোক
c) কুয়োর ব্যাং
d) মূর্খ ব্যক্তি
Answer: সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন ব্যক্তি
9. ৯. 'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ কী?
a) অত্যন্ত অলস
b) পেটুক
c) অহংকারী
d) চালাক
Answer: অত্যন্ত অলস
10. ১০. 'অগাধ জলের মাছ'— বাগধারাটি কী অর্থে ব্যবহৃত হয়?
a) খুব চালাক ও গভীর স্বভাবের লোক
b) বিশাল কোনো বস্তু
c) বিপদের মুখোমুখি লোক
d) সরল মনের মানুষ
Answer: খুব চালাক ও গভীর স্বভাবের লোক
11. ১১. 'বিড়াল তপস্বী' বাগধারাটির সঠিক অর্থ কী?
a) ভণ্ড সাধু
b) পরোপকারী লোক
c) ধার্মিক ব্যক্তি
d) নিঃস্ব লোক
Answer: ভণ্ড সাধু
Read More:
12. ১২. 'তামার বিষ' বাগধারাটির অর্থ কী?
a) অর্থের কুপ্রভাব
b) তীব্র বিষাক্ত বস্তু
c) ক্ষতিকর স্বভাব
d) অহংকার
Answer: অর্থের কুপ্রভাব
13. ১৩. 'কাঁচা পয়সা' বাগধারাটি কী অর্থে ব্যবহৃত হয়?
a) নগদ উপার্জিত অর্থ
b) কম দামি টাকা
c) অবৈধ টাকা
d) নতুন নোট
Answer: নগদ উপার্জিত অর্থ
14. ১৪. 'নদের চাঁদ' বাগধারাটির অর্থ কী?
a) গুণহীন অথচ অহংকারী ব্যক্তি
b) খুব সুন্দর মানুষ
c) নদীতীরের দৃশ্য
d) ভাগ্যবান ব্যক্তি
Answer: গুণহীন অথচ অহংকারী ব্যক্তি
15. ১৫. 'শকুনি মামা' বাগধারাটির কুখ্যাত অর্থ কোনটি?
a) কুচক্রী বা কুপরিরামর্শদাতা লোক
b) আপন মামা
c) স্বার্থপর লোক
d) অলস ব্যক্তি
Answer: কুচক্রী বা কুপরিরামর্শদাতা লোক
16. ১৬. 'শিরে সংক্রান্তি' বাগধারাটির সঠিক অর্থ কী?
a) আসন্ন বিপদ
b) মাথা ব্যথা
c) শুভ উৎসব
d) কঠিন কাজ
Answer: আসন্ন বিপদ
17. ১৭. 'রামগরুড়ের ছানা' বাগধারাটির অর্থ কী?
a) গোমড়ামুখো লোক
b) কাল্পনিক কোনো প্রাণী
c) শান্ত স্বভাবের শিশু
d) হাসিখুশি ব্যক্তি
Answer: গোমড়ামুখো লোক
18. ১৮. 'সাত চড়ে রা না কাড়া'— বাগধারাটির অর্থ কী?
a) অত্যন্ত নিরীহ ও শান্ত
b) বোবা ব্যক্তি
c) খুব অলস
d) ভয়ে চুপ থাকা
Answer: অত্যন্ত নিরীহ ও শান্ত
19. ১৯. 'হাত গুটিয়ে বসা' বাগধারাটির অর্থ কী?
a) কাজে নিষ্ক্রিয় থাকা বা আলসেমি করা
b) হাত শক্ত করে রাখা
c) দান না করা
d) মারামারি বন্ধ করা
Answer: কাজে নিষ্ক্রিয় থাকা বা আলসেমি করা
20. ২০. 'একাদশে বৃহস্পতি' বাগধারাটির অর্থ কী?
a) সৌভাগ্যের বিষয় বা সুসময়
b) একাদশ শ্রেণীতে পড়া
c) জ্যোতিষশাস্ত্রের বিষয়
d) নতুন শুভ সূচনা
Answer: সৌভাগ্যের বিষয় বা সুসময়