1. বাংলা ভাষায় প্রত্যয় কত প্রকার?
a) ২
b) ৪
c) ৩
d) ৫
Answer: ২
Explanation: বাংলা ব্যাকরণ অনুযায়ী প্রত্যয় প্রধানত দুই প্রকার । এই দুই প্রকার প্রত্যয় হলো: ১. কৃৎ প্রত্যয় (ধাতুর শেষে যুক্ত হয়) ২. তদ্ধিত প্রত্যয় (নাম প্রকৃতির বা শব্দের শেষে যুক্ত হয়)।
2. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?
a) ভাষা সংক্ষেপণ
b) শব্দের মিলন
c) নতুন শব্দ গঠন
d) বাক্যে অলঙ্করণ
Answer: নতুন শব্দ গঠন
Explanation: ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার মূল উদ্দেশ্য হলো নতুন শব্দ গঠন করা এবং অর্থের পরিবর্তন বা বৈচিত্র্য আনা।
3. নতুন নতুন শব্দ গঠনের প্রক্রিয়া কোনটি?
a) উক্ত
b) বাচ্য
c) প্রত্যয়
d) লয়
Answer: প্রত্যয়
Explanation: বাংলা ভাষায় নতুন শব্দ গঠনের প্রধান ও সবচেয়ে কার্যকর প্রক্রিয়াগুলো হলো উপসর্গ, প্রত্যয়, সমাস ও সন্ধি। এর মধ্যে উপসর্গ শব্দের পূর্বে এবং প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে । এছাড়াও সমাসের মাধ্যমে একাধিক শব্দ মিলিয়ে এবং সন্ধির সাহায্যে ধ্বনি পরিবর্তনের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়।
4. ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয়?
a) স্ত্রী প্রত্যয়
b) কৃৎ প্রত্যয়
c) সংস্কৃত প্রত্যয়
d) তদ্ধিত প্রত্যয়
Answer: কৃৎ প্রত্যয়
Explanation: ক্রিয়া প্রকৃতি বা ধাতুর (√) সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয়। এই প্রত্যয় যোগে গঠিত নতুন শব্দগুলোকে কৃদন্ত পদ বলা হয় (যেমন: √চল্ + ই = চলি, √পড়্ + আ = পড়া, √কৃ + তব্য = কর্তব্য)।
5. কৃৎ প্রত্যয়ের প্রকৃতিকে কী বলে?
a) ধাতু
b) ক্রিয়া প্রকৃতি
c) নাম প্রকৃতি
d) প্রাতিপদিক
Answer: ক্রিয়া প্রকৃতি
Explanation: কৃৎ প্রত্যয়ের প্রকৃতিকে ধাতু বা ক্রিয়ামূল বলে। ক্রিয়াপদের মূল অংশ বা যে শব্দের শেষে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ (কৃদন্ত পদ) তৈরি করে, তাকেই ধাতু বা প্রকৃতি বলা হয়। যেমন: ‘নাচন’ শব্দে নাচ্ + অন, এখানে ‘নাচ্’ হলো ধাতু বা প্রকৃতি।
6. প্রকৃতির আগে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
a) +
b) -
c) ×
d) √
Answer: √
Explanation: বাংলা ব্যাকরণে প্রকৃতি (বিশেষ করে ধাতু বা ক্রিয়া প্রকৃতি) বোঝাতে তার আগে ধাতু-দ্যোতক চিহ্ন বা √ (বর্গমূল চিহ্ন) ব্যবহৃত হয়। এই চিহ্নটি প্রকৃতি ও প্রত্যয় নির্দেশ করতে ব্যবহৃত হয়। যেমন: √পড়্ + আ = পড়া, √চল্ + অন্ত = চলন্ত।
7. কৃৎ প্রত্যয়ে সাধিত পদকে বলে-
a) ক্রিয়াপদ
b) প্রকৃতি
c) ক্রিয়া প্রকৃতি
d) কৃদন্ত পদ
Answer: কৃদন্ত পদ
Explanation: কৃৎ প্রত্যয় যোগে সাধিত পদকে কৃদন্ত পদ বলা হয়।
8. 'গমন' কোন প্রত্যয় সাধিত শব্দ?
a) তদ্ধিত
b) কৃৎ
c) সংস্কৃত তদ্ধিত
d) বাংলা তদ্ধুত
Answer: কৃৎ
9. কোনো কোনো ক্ষেত্রে কৃৎ প্রত্যয় যোগ করলে কৃৎ প্রকৃতির আদি স্বর পরিবর্তিত হয়। এ পরিবর্তনকে কী বলে?
a) উপধা
b) ইৎ
c) টি
d) গুণ বা বৃদ্ধি
Answer: গুণ বা বৃদ্ধি
10. 'আধোয়া' এর প্রকৃতি-প্রত্যয় কী?
a) আদ + ওয়া
b) আন - ধো + আ
c) আধ + উ + আ
d) অ - √ধু + আ
Answer: অ - √ধু + আ
11. বৃদ্ধির ক্ষেত্রে উ-স্থলে কী হয়?
a) এ
b) ঐ
c) ও
d) ঔ
Answer: ঔ
12. কেবল ভাববাচ্যে কোন প্রত্যয় যুক্ত হয়?
a) অ
b) অন
c) আ
d) আই
Answer: অ
13. আ-কারান্ত ধাতুর সঙ্গে অন্ প্রত্যয় যুক্ত হলে প্রত্যয়ান্ত শব্দ অন্ স্থলে কী হয়?
a) আন
b) আনো
c) ওন
d) অনো
Answer: ওন
14. ধাতুর শেষে 'অন্ত' প্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয়?
a) বিশেষ্য
b) অব্যয়
c) বিশেষণ
d) ক্রিয়া
Answer: বিশেষণ
15. 'মোড়ক' শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হল:
a) মো + অক
b) মুড়্ + অক
c) মোড়া + অক
d) মুড়ি + অক
Answer: মুড়্ + অক
16. ভাববাচক বিশেষ্য পদ গঠনে কোন প্রত্যয় ব্যবহৃত হয়?
a) অন
b) আল
c) আই
d) আশু
Answer: আই
17. কোনটিতে বিশেষ্য গঠনে 'ই' প্রত্যয় যুক্ত হয়েছে?
a) ভাজি
b) শুনানি
c) সিলাই
d) আঁটুনি
Answer: ভাজি
18. কর্ম ও ভাববাচ্যের ধাতুর পরে কোন প্রত্যয় হয়?
a) নক ও ইন
b) তব্য ও অনীয়
c) ণিন ও অনট
d) শানচ্ ও তৃচ
Answer: তব্য ও অনীয়
19. কোন শব্দটি 'অনট' প্রত্যয়যোগে গঠিত?
a) শুনানি
b) নয়ন
c) ডুবন্ত
d) কাঁদন
Answer: নয়ন
20. 'শ্রবণ' এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
a) √শ্রী + অন
b) শ্রবণ + অ
c) √শ্রু + অনট্
d) √শ্রব + অন
Answer: √শ্রু + অনট্
21. √শ্রু + অনট = শ্রবণ - কোন সূত্রে প্রাপ্ত?
a) গুণ ও বৃদ্ধি
b) গুণ ও সন্ধি
c) বৃদ্ধি ও সন্ধি
d) সন্ধি ক্ষেত্রে
Answer: গুণ ও সন্ধি
22. 'ভোজন' শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
a) ভোজ + অন
b) ভো + ন
c) ভুজ + অনট
d) ভো + জন
Answer: ভুজ + অনট
23. 'অনট' প্রত্যয় যোগে গঠিত কৃদন্ত পদ কোনটি?
a) দাতা
b) দর্শন
c) দ্রোহী
d) দত্ত
Answer: দর্শন
24. 'মুক্তি' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
a) √মুচ্ + ক্তি
b) √মুক্ + তি
c) √মুচ্ + তি
d) √মু + ক্তি
Answer: √মুচ্ + ক্তি
25. 'উপ্ত' এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
a) উপ + ত
b) উপ + ক্ত
c) বচ্ + ক্ত
d) বপ্ + ক্ত
Answer: বপ্ + ক্ত
26. কোনটি বিশেষ নিয়মের প্রত্যয় যোগে গঠিত শব্দ?
a) মতি
b) সিক্ত
c) গতি
d) দুগ্ধ
Answer: মতি
27. 'শান্তি' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
a) শাম + তি
b) শম + তি
c) শান্ত + ই
d) শম্ + ক্তি
Answer: শম্ + ক্তি
28. 'কর্তব্য' শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
a) কৃত + ব্য
b) কৃ + তৃচ
c) কৃ + তব্য
d) কৃৎ + তব্য
Answer: কৃ + তব্য
29. 'করণীয়' এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
a) কর + নীয়
b) ক + রণীয়
c) কৃ + অনীয়
d) কর + অনীয়
Answer: কৃ + অনীয়
30. 'মাতা' শব্দটির কোন বিশ্লেষণটি সঠিক?
a) মা + ক্তা
b) মাত্ + আ
c) মা + তৃচ
d) মাতা + যঞ
Answer: মা + তৃচ
31. কোনগুলো কৃৎ প্রত্যয় সাধিত শব্দ?
a) বেলী, পাখী
b) গায়ক, কর্তব্য
c) চাউল, সন্দেশ
d) মেঘলা, বেগুনী
Answer: গায়ক, কর্তব্য
32. আ-কারান্ত ধাতুর পরে ণক প্রত্যয় যুক্ত হলে ধাতুর শেষে কী আসে?
a) য
b) য়
c) র
d) ষ
Answer: য়
33. কর্ম ও ভাববাচ্যে যোগ্যতা ও ঔচিত্য অর্থে কোন প্রত্যয় যুক্ত হয়?
a) য
b) ঘ্যণী
c) নিন
d) তৃচ্
Answer: য
34. কোনটি 'ইন' প্রত্যয় যোগে গঠিত কৃদন্ত পদ?
a) শ্রমী
b) গ্রাহী
c) স্থায়ী
d) শান্তি
Answer: শ্রমী
35. 'জয়' শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
a) জি + অল
b) জয় + অ
c) জি + অয়
d) জ + অয়
Answer: জি + অল
36. 'বধ' শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
a) √বধ + অল
b) √বধ + অ
c) √হন + অল
d) √হন + নিণ
Answer: √হন + অল
37. 'চলিষ্ণু' শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হল-
a) √চল্ + ষ্ণু
b) √চল্ + ঈষ্ণু
c) √চল্ + ইষ্ণু
d) √চল্ + উষ্ণু
Answer: √চল্ + ইষ্ণু
38. কৃদন্ত বিশেষণ গঠনে কৃৎ প্রত্যয় কোনটি?
a) শ্রমী
b) চলিষ্ণু
c) আত্মঘাতী
d) ভোজ্য
Answer: চলিষ্ণু
39. শানচ প্রত্যয়ের 'আন' বিকল্পে কী হয়?
a) আনো
b) আনা
c) কান
d) মান
Answer: মান
40. 'উক্তি' এর সঠিক প্রকৃতি প্রত্যয় -
a) বচ্ + ত
b) বচ্ + উক্তি
c) বচ্ + ক্তি
d) বচ্ + তি
Answer: বচ্ + ক্তি