Exams Study Jobs Teachers Students

বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়

Bengali Lesson 30 Questions By Pramanik’s Bangla Care

বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই—

ক) রসতত্ত্ব
খ) রূপতত্ত্ব
গ) বাক্যতত্ত্ব
ঘ) ক্রিয়ার কাল
উত্তর: বাক্যতত্ত্ব

2. 'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

ক) রূপতত্ত্ব
খ) ধ্বনিতত্ত্ব
গ) পদক্রম
ঘ) বাক্য প্রকরণ
উত্তর: ধ্বনিতত্ত্ব

3. 'সমাস' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক) রূপতত্ত্ব
খ) ধ্বনিতত্ত্ব
গ) পদক্রম
ঘ) বাক্য প্রকরণ
উত্তর: রূপতত্ত্ব

4. 'যতিচিহ্ন' ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়?

ক) ধ্বনিতত্ত্ব
খ) শব্দতত্ত্ব
গ) বাক্যতত্ত্ব
ঘ) অর্থতত্ত্ব
উত্তর: বাক্যতত্ত্ব
ব্যাখ্যা: ব্যাকরণের নিয়ম অনুযায়ী, যতিচিহ্ন বা বিরামচিহ্ন মূলত বাক্যের অর্থ স্পষ্ট করতে এবং পড়ার সময় বিরতি প্রদানের জন্য ব্যবহৃত হয়। যেহেতু যতিচিহ্নের ব্যবহার সম্পূর্ণভাবে একটি বাক্যের গঠন, বিন্যাস এবং অর্থের স্পষ্টতার ওপর নির্ভর করে, তাই একে বাক্যতত্ত্ব (Syntax) বা পদক্রমের অংশে আলোচনা করা হয়। ধ্বনিতত্ত্বে ধ্বনি বা উচ্চারণ এবং শব্দতত্ত্বে শব্দের গঠন নিয়ে আলোচনা থাকলেও, একটি পূর্ণাঙ্গ বাক্যের ভাব প্রকাশের শৈলী বাক্যতত্ত্বেরই অন্তর্ভুক্ত বিষয়।

5. উপসর্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

ক) ধ্বনিতত্ত্ব
খ) রূপতত্ত্ব
গ) বাক্যতত্ত্ব
ঘ) অর্থতত্ত্ব
উত্তর: রূপতত্ত্ব

6. ব্যাকরণের কোন অংশে 'কারক' আলোচনা করা হয়?

ক) ধ্বনিতত্ত্বে
খ) অর্থতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) রূপতত্ত্বে
উত্তর: রূপতত্ত্বে
ব্যাখ্যা: কারক মূলত শব্দের সঙ্গে বিভক্তির সম্পর্ক নির্ণয় করে, যা পদের গাঠনিক রূপের অন্তর্ভুক্ত। বাংলা ব্যাকরণ অনুযায়ী, শব্দ বা পদের গঠন, লিঙ্গ, বচন, বিভক্তি এবং ধাতুর রূপ নিয়ে যেখানে আলোচনা করা হয়, তাকে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব (Morphology) বলা হয়। যেহেতু কারক নির্ণয়ে শব্দের রূপান্তর এবং বিভক্তির প্রয়োগ অপরিহার্য, তাই এটি রূপতত্ত্বের অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে, বাক্যতত্ত্বে মূলত বাক্যের গঠন ও পদের বিন্যাস নিয়ে আলোচনা করা হয়।

7. 'বচন' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

ক) ধ্বনিতত্ত্ব
খ) বাক্য প্রকরণ
গ) পদক্রম
ঘ) রূপতত্ত্ব
উত্তর: রূপতত্ত্ব

8. ব্যাকরণের আলোচ্য বিষয়—

ক) ধ্বনি
খ) শব্দ
গ) বাক্য
ঘ) সবগুলোই
উত্তর: সবগুলোই

9. 'বিপরীতার্থ' ব্যাকরণের কোন মৌলিক অংশে আলোচিত হয়?

ক) ধ্বনিতত্ত্ব
খ) অর্থতত্ত্ব
গ) রূপতত্ত্ব
ঘ) বাক্যতত্ত্ব
উত্তর: অর্থতত্ত্ব

10. কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নয়?

ক) উপসর্গ
খ) সন্ধি
গ) ধ্বনি পরিবর্তন
ঘ) ন-ত্ব ও ষ-ত্ব বিধান
উত্তর: উপসর্গ

11. ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম কী?

ক) অর্থতত্ত্ব
খ) বাক্যতত্ত্ব
গ) রূপতত্ত্ব
ঘ) বর্ণতত্ত্ব
উত্তর: অর্থতত্ত্ব

12. 'শব্দপ্রকরণ' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক) ধ্বনিতত্ত্বে
খ) রূপতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) অর্থতত্ত্বে
উত্তর: রূপতত্ত্বে

13. নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়?

ক) ধ্বনিতত্ত্ব
খ) ভাষাতত্ত্ব
গ) রূপতত্ত্ব
ঘ) বাক্যতত্ত্ব
উত্তর: ভাষাতত্ত্ব

14. বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়?

ক) সন্ধি
খ) সমাস
গ) কারক
ঘ) প্রত্যয়
উত্তর: সন্ধি

15. ন-ত্ব ও ষ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক) ধ্বনিতত্ত্বে
খ) শব্দতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) রূপতত্ত্বে
উত্তর: ধ্বনিতত্ত্বে

16. ব্যাকরণে সার্বিক আলোচ্য বিষয় কয়টি?

ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৬টি
উত্তর: ৪টি

17. 'লেক্সিকোগ্রাফি' কোন বিষয় নিয়ে আলোচনা করে?

ক) ধ্বনিতত্ত্ব
খ) অর্থতত্ত্ব
গ) শব্দতত্ত্ব
ঘ) অভিধানতত্ত্ব
উত্তর: অভিধানতত্ত্ব

18. 'Morphology' বঙ্গানুবাদ হলো—

ক) রূপতত্ত্ব
খ) ধ্বনিতত্ত্ব
গ) অর্থতত্ত্ব
ঘ) বাক্যতত্ত্ব
উত্তর: রূপতত্ত্ব

19. রূপতত্ত্বের অপর নাম কী?

ক) বাক্যতত্ত্ব
খ) পদক্রম
গ) ধ্বনিতত্ত্ব
ঘ) শব্দতত্ত্ব
উত্তর: শব্দতত্ত্ব

20. বচন, লিঙ্গ, পুরুষ ইত্যাদি আলোচিত হয়-

ক) বাক্যতত্ত্বে
খ) রূপতত্ত্বে
গ) অর্থতত্ত্বে
ঘ) ধ্বনিতত্ত্বে
উত্তর: রূপতত্ত্বে

21. প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

ক) বাক্যতত্ত্ব
খ) রূপতত্ত্ব
গ) অর্থতত্ত্ব
ঘ) ধ্বনিতত্ত্ব
উত্তর: রূপতত্ত্ব

22. 'বাগধারা' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক) অর্থতত্ত্বে
খ) ধ্বনিতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) রূপতত্ত্বে
উত্তর: অর্থতত্ত্বে

23. ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি?

ক) রূপতত্ত্বে
খ) বাক্যতত্ত্বে
গ) ধ্বনিতত্ত্বে
ঘ) অর্থতত্ত্বে
উত্তর: অর্থতত্ত্বে

24. 'ধাতুরূপ' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক) রূপতত্ত্বে
খ) ধ্বনিতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) ছন্দতত্ত্বে
উত্তর: রূপতত্ত্বে

25. Philology শব্দের পরিভাষা কোনটি?

ক) দর্শনবিদ্যা
খ) ভাষাবিদ্যা
গ) মনোবিদ্যা
ঘ) ধ্বনিবিদ্যা
উত্তর: ভাষাবিদ্যা

26. 'শব্দ' আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে?

ক) ধ্বনিতত্ত্বে
খ) বাক্যতত্ত্বে
গ) রূপতত্ত্বে
ঘ) অর্থতত্ত্বে
উত্তর: রূপতত্ত্বে

27. 'ণ-ত্ব' বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক) রূপতত্ত্বে
খ) ধ্বনিতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) শব্দতত্ত্বে
উত্তর: ধ্বনিতত্ত্বে

28. 'বর্ণের বিন্যাস' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

ক) ধ্বনিতত্ত্ব
খ) শব্দতত্ত্ব
গ) বাক্যতত্ত্ব
ঘ) অর্থতত্ত্ব
উত্তর: ধ্বনিতত্ত্ব

29. বাক্যতত্ত্বের অপর নাম কী?

ক) ভাষা
খ) প্রাতিপদিক
গ) পদক্রম
ঘ) সাধিত শব্দ
উত্তর: পদক্রম

30. রূপতত্ত্বের অন্তর্ভুক্ত কোনটি?

ক) প্রতিশব্দ
খ) বাগধারা
গ) ক্রিয়া বিশেষণ
ঘ) উক্তি
উত্তর: ক্রিয়া বিশেষণ

আশা করি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট