1. বাংলা ভাষার মূল উৎস কোনটি?
a) হিন্দি ভাষা
b) বৈদিক ভাষা
c) উড়িয়া
d) অনার্য ভাষা
Answer: বৈদিক ভাষা
2. ভাষার মূল উপকরণ কী?
a) ধ্বনি
b) বর্ণ
c) শব্দ
d) বাক্য
Answer: বাক্য
3. বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে?
a) আসামি
b) হিন্দি
c) গৌড়ীয় প্রাকৃত
d) সংস্কৃত
Answer: গৌড়ীয় প্রাকৃত
4. 'বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে'। এ মতের প্রবক্তা কে?
a) ড. সুনীতিকুমার চট্যোপাধ্যায়
b) ড. সুকুমার সেন
c) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
d) স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
Answer: ড. সুনীতিকুমার চট্যোপাধ্যায়
5. আঞ্চলিক ভাষার অপর নাম কী?
a) কথ্যভাষা
b) উপভাষা
c) সাধুভাষা
d) চলিতভাষা
Answer: উপভাষা
6. নাটকের সংলাপের উপযোগী ভাষার কোন রীতি?
a) মিশ্র
b) আঞ্চলিক
c) চলিত
d) সাধু
Answer: চলিত
7. বাংলা সাধু ভাষার জনক কে?
a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
b) হরলাল রায়
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
Answer: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
8. বাংলা ভাষারীতির কয়টি রূপ?
a) ৫
b) ৪
c) ৩
d) ২
Answer: ২
9. কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসে?
a) কমা
b) ত্রিবিন্দু
c) কোলন
d) সেমিকোলন
Answer: ত্রিবিন্দু
10. 'নদের চাঁদ' বাগধারাটির অর্থ কী?
a) অদৃষ্টের পরিহাস
b) বিশেষ সম্মানিত ব্যক্তি
c) অহমিকাপূর্ণ নির্গুণ বস্তু
d) অতি আকাঙ্কিত বস্তু
Answer: অহমিকাপূর্ণ নির্গুণ বস্তু
11. 'চির অশান্তি' অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
a) রাবণের চিতা
b) ভরাডুবি
c) ঢাকের ভায়া
d) জগদ্দলপাথর
Answer: রাবণের চিতা
Read More:
12. 'হাত ধুয়ে বসা' বাগধারার অর্থ কী?
a) খেতে বসা
b) শুরু করা
c) ভণ্ডামি করা
d) সাধু সাজা
Answer: সাধু সাজা
13. কোন বানানটি শুদ্ধ?
a) অশীষ
b) শিরচ্ছেদ
c) দ্বন্দ্ব
d) মুমুর্ষূ
Answer: দ্বন্দ্ব
14. কোনটি শুদ্ধ বাক্য?
a) বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
b) তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে
c) মেয়েটি দারুণ সুবুদ্ধিমতি
d) আজকাল বিদ্বান মহিলার অভাব নেই
Answer: বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
15. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
a) সূর্য উদয় হয়েছে
b) তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি
c) যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি
d) বিধি লঙ্ঘন হয়েছে
Answer: যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি
16. নিচের কোনটি পারিভাষিক শব্দ?
a) ডাব
b) সচিব
c) কুচ্ছিত
d) বালতি
Answer: সচিব
17. অনুবাদ কত প্রকার?
a) ২
b) ৩
c) ৪
d) ৫
Answer: ২
18. 'A bolt from the blue' বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?
a) যতো গর্জে তত বর্ষে
b) অতিলোভে তাঁতি নষ্ট
c) গরিবের ঘোড়া রোগ
d) বিনা মেঘে বজ্রপাত
Answer: বিনা মেঘে বজ্রপাত
19. 'গরুতে দুধ দেয়' বাক্যে 'গরুতে' কোন কারকে কোন বিভক্তি?
a) করণে সপ্তমী
b) কর্তৃকারকে সপ্তমী
c) অপাদানে সপ্তমী
d) অধিকরণে সপ্তমী
Answer: কর্তৃকারকে সপ্তমী
20. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
a) ক্রিয়া
b) অব্যয়
c) বিশেষ্য
d) বিশেষণ
Answer: ক্রিয়া