1. কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?
a) কুলটা
b) গায়ক
c) পশ্বধম
d) নদ্যম্বু
Answer: কুলটা
2. কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি?
a) একচ্ছত্র
b) পবিত্র
c) দিগন্ত
d) সজ্জন
Answer: দিগন্ত
3. ‘অত্যন্ত’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
a) অত্য + অন্ত
b) অতি + অন্ত্য
c) অতি + ন্ত
d) অতি + অন্ত
Answer: অতি + অন্ত
4. ‘তন্বী’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
a) তনু + ঈ
b) তনু + ই
c) তন্বী + ঈ
d) তনী + ব
Answer: তনু + ঈ
5. ‘সদা + এব’ এর সঠিক সন্ধি হলো -
a) সর্বদা
b) সর্বত্র
c) সদৈব
d) সর্বৈব
Answer: সদৈব
6. ‘গায়ক’ - এর সন্ধি কোনটি?
a) গা + ওক
b) গা + অক
c) গা + য়ক
d) গৈ + অক
Answer: গৈ + অক
Read More:
7. ‘নাত + জামাই’ - এর সঠিক সন্ধিরূপ কোনটি?
a) নাতিজামাই
b) নাতজামাই
c) নাজজামাই
d) নাতনিজামাই
Answer: নাজজামাই
8. ‘বনস্পতি’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) বনস্ + পতি
b) বনঃ + পতি
c) বন + পতি
d) বনো + পতি
Answer: বন + পতি
9. ‘ষষ্ঠ’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) ষট্ + থ
b) ষষ + থ
c) ষষ্ + ট
d) ষষ্ + ঠ
Answer: ষষ + থ
10. ‘যা + ইচ্ছা + তাই = যাচ্ছেতাই’ এখানে কোন ধ্বনি লোপ পেয়েছে?
a) আ
b) অ
c) ই
d) এ
Answer: ই