1. ঠোঁট-কাটা বলতে কি বুঝায়?
ক)
অহংকারী
খ)
স্পষ্টভাষী
গ)
মিথ্যাবাদী
ঘ)
পক্ষপাতদুষ্ট
উত্তর:
স্পষ্টভাষী
ব্যাখ্যা:
'ঠোঁট কাটা' বাগধারাটির অর্থ হলো অপ্রিয় স্পষ্টভাষী বা বেহায়া। অর্থাৎ, যে ব্যক্তি কাউকে বা কোনো কিছু পরোয়া না করে সোজাসুজি বা রূঢ়ভাবে সত্য কথা বলে দেয়, তাকেই 'ঠোঁট কাটা' বলা হয়।
2. 'বিষাদ-সিন্ধু' কার রচনা?
ক)
কায়কোবাদ
খ)
মীর মশাররফ হোসেন
গ)
মোজাম্মেল হক
ঘ)
ইসমাইল হোসেন সিরাজী
উত্তর:
মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা:
'বিষাদ সিন্ধু' বিখ্যাত বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মশাররফ হোসেন-এর লেখা। এটি কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত একটি মহাকাব্যিক উপন্যাস, যা ১৮৮৫ থেকে ১৮৯১ সালের মধ্যে তিন ভাগে প্রকাশিত হয়। এটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হিসেবে পরিচিত।
3. কোনটি শামসুর রাহমানের রচনা?
ক)
নিরন্তর ঘণ্টাধ্বনি
খ)
নির্জন স্বাক্ষর
গ)
নিরালোকে দিব্যরথ
ঘ)
নির্বাণ
উত্তর:
নিরালোকে দিব্যরথ
ব্যাখ্যা:
'নিরালোকে দিব্যরথ’ প্রখ্যাত বাংলাদেশী কবি ও সাংবাদিক শামসুর রাহমান-এর লেখা একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। এটি ১৯৬৮ সালে প্রকাশিত হয় এবং এটি তাঁর প্রথম দিকের কাব্যগ্রন্থগুলোর মধ্যে অন্যতম । এই কাব্যগ্রন্থে ব্যক্তিগত আবেগ, সমকাল ও ব্যক্তিগত বিশ্ব-প্রতিবেশের নানা ছবি ফুটে উঠেছে।
4. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক)
সিংহাসন
খ)
ভাই-বোন
গ)
কানাকানি
ঘ)
গাছপাকা
উত্তর:
ভাই-বোন
ব্যাখ্যা:
'ভাই-বোন' হলো মিলনার্থক দ্বন্দ্ব সমাস। এর ব্যাসবাক্য হলো 'ভাই ও বোন'। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থই প্রধান থাকে এবং মাঝখানে 'ও', 'এবং', 'আর' এই সংযোজক অব্যয়গুলো ব্যবহৃত হয়।
5. 'নদী ও নারী' কার রচনা?
ক)
কাজী আবদুল ওদুদ
খ)
আবুল ফজল
গ)
শামসুদ্দিন আবুল কালাম
ঘ)
হুমায়ুন কবির
উত্তর:
হুমায়ুন কবির
ব্যাখ্যা:
'নদী ও নারী’ উপন্যাসটি প্রখ্যাত শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও লেখক হুমায়ুন কবিরের (Humayun Kabir) রচনা । এটি ১৯৪৫ সালে প্রথম ইংরেজিতে Men and Rivers নামে প্রকাশিত হয়েছিল এবং ১৯৫২ সালে বাংলা সংস্করণ প্রকাশিত হয়।
6. কাক ভূষণ্ডির অর্থ কী?
ক)
ষড়যন্ত্রকারী
খ)
বাকসর্বস্ব
গ)
দীর্ঘ প্রতীক্ষমান
ঘ)
দীর্ঘায়ু ব্যক্তি
উত্তর:
দীর্ঘায়ু ব্যক্তি
7. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
ক)
কষ্ট
খ)
উপনিষৎ
গ)
কল্যাণীয়েষু
ঘ)
আষাঢ়
উত্তর:
আষাঢ়
8. 'যা সহজে অতিক্রম করা যায় না': এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
ক)
অনতিক্রম্য
খ)
অলঙ্ঘ্য
গ)
দুরতিক্রম্য
ঘ)
দুর্গম
উত্তর:
দুরতিক্রম্য
9. কোনটি কাব্যগ্রন্থ?
ক)
শেষ প্রশ্ন
খ)
শেষ লেখা
গ)
শেষের কবিতা
ঘ)
শেষের পরিচয়
উত্তর:
শেষ লেখা
10. নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
ক)
রাজবন্দীর জবানবন্দি
খ)
ব্যথার দান
গ)
অগ্নিবীণা
ঘ)
নবযুগ
উত্তর:
ব্যথার দান
11. If a substance is cohesive, it tends to.....
a)
retain heat
b)
bend without much difficulty
c)
stick together
d)
break easily
Answer:
stick together
আরও পড়ুন:
12. He stopped his car......when the light turned red.
a)
abruptly
b)
equitably
c)
ambiguously
d)
incisively
Answer:
abruptly
13. The word 'dillay dally' means-
a)
to dilute
b)
wait impatiently
c)
repeat
d)
waste time
Answer:
waste time
14. .....glass is, for all practical purposes, a solid, its molecular structure is that of a liquid.
a)
Because
b)
Since
c)
Although
d)
If
Answer:
Although
15. Vaccine : Prevent
a)
wound : heal
b)
victim : attend
c)
antidote : conteract
d)
diagnosis : cure
Answer:
antidote : conteract
16. The intellectual can no longer be said to live.... the margine of society.
a)
against
b)
beyond
c)
inside
d)
before
Answer:
beyond
17. Excite : Calm
a)
restrain : compose
b)
agitate : trouble
c)
upset : preturb
d)
stimulate : cool down
Answer:
stimulate : cool down
18. An intensive search was conducted by the detective to locate those criminals, who........
a)
have had excaped
b)
had escaped
c)
are escaping
d)
have been escaping
Answer:
had escaped
19. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
ক)
৫৬ এবং ১৪
খ)
৩২ এবং ৭
গ)
৩৬ এবং ৯
ঘ)
৪০ এবং ১০
উত্তর:
৩৬ এবং ৯
20. বার্ষিক (৯/২)% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
ক)
৪৫৮ টাকা
খ)
৬৫০ টাকা
গ)
৭০০ টাকা
ঘ)
৭২৫ টাকা
উত্তর:
৭০০ টাকা