1. 'অগ্নিপরীক্ষা' বাগধারাটির অর্থ কী?
ক)
কঠিন পরীক্ষা
খ)
নিরতিশয় ক্রুদ্ধ
গ)
ভীষণ বিপদ
ঘ)
ভাগ্যের নিষ্ঠুরতা
উত্তর:
কঠিন পরীক্ষা
2. কোন বাগধারাটি অর্থ 'মরা'?
ক)
অক্কা পাওয়া
খ)
কেউকেটা
গ)
কান পাতলা
ঘ)
কেতাদুরস্ত
উত্তর:
অক্কা পাওয়া
3. 'বিধির বিড়ম্বনা' এর বাগধারা কী?
ক)
অলক্ষ্মীর দশা
খ)
অগ্নিপরীক্ষা
গ)
অদৃষ্টের পরিহাস
ঘ)
আটকপাল
উত্তর:
অদৃষ্টের পরিহাস
4. 'অহি-নকুল' বাগধারার অর্থ-
ক)
ভীষণ শত্রুতা
খ)
সামান্য লোক
গ)
উঠে পড়ে লাগা
ঘ)
ভীষণ চক্রান্ত
উত্তর:
ভীষণ শত্রুতা
5. 'দুর্লভ বস্তু' অর্থে বাগধারা-
ক)
আকাশ কুসুম
খ)
অমাবস্যার চাঁদ
গ)
একাদশে বৃহস্পতি
ঘ)
অরণ্যে রোদন
উত্তর:
অমাবস্যার চাঁদ
6. 'আকাশকুসুম' কথাটির অর্থ কী?
ক)
ভয়াবহ সময়
খ)
অদৃশ্য বস্তু
গ)
অসম্ভব কল্পনা
ঘ)
মূল্যহীন
উত্তর:
অসম্ভব কল্পনা
7. 'আক্কেল সেলামি' বাগধারাটিতে কী বোঝায়?
ক)
বড়দের সম্মান না করা
খ)
বড়দের সম্মান করা
গ)
জরিমানা
ঘ)
ট্রেন ভাড়া
উত্তর:
জরিমানা
8. 'আটকপালে' বাগধারাটির অর্থ কী?
ক)
অলক্ষ্মীর দশা
খ)
অগ্নিপরীক্ষা
গ)
অদৃষ্টের পরিহাস
ঘ)
হতভাগ্য
উত্তর:
হতভাগ্য
9. 'পার্থক্য' বোঝাতে নিচের কোন বাগধারাটি প্রযোজ্য?
ক)
অকূল পাথার
খ)
আট কপালে
গ)
কপাল ফেরা
ঘ)
ইতর বিশেষ
উত্তর:
ইতর বিশেষ
10. 'উড়নচণ্ডী' বাগধারার অর্থ-
ক)
উচ্ছৃঙ্খল
খ)
অমিতব্যয়ী
গ)
নির্বোধ
ঘ)
গোঁয়ার
উত্তর:
অমিতব্যয়ী
11. 'উড়ো চিঠি' দ্বারা কী বোঝায়?
ক)
বিমানযোগে আসা পত্র
খ)
ডাকযোগে আসা পত্র
গ)
বেনামি পত্র
ঘ)
গোপনীয় পত্র
উত্তর:
বেনামি পত্র
12. কোন বাগধারাটির অর্থ 'প্রহার'?
ক)
অর্ধচন্দ্র
খ)
এলোপাতাড়ি
গ)
উড়নচণ্ডী
ঘ)
উত্তম-মধ্যম
উত্তর:
উত্তম-মধ্যম
13. 'সুসময়' ও 'সৌভাগ্য' বুঝাতে কোন বাগধারার ব্যবহার হয়?
ক)
সুখের পায়রা
খ)
সোনায় সোহাগা
গ)
মানিক জোড়
ঘ)
একাদশে বৃহস্পতি
উত্তর:
একাদশে বৃহস্পতি
14. কোন বাগধারাটির অর্থ নগদ উপার্জন?
ক)
কপাল ফেরা
খ)
কাঁচা পয়সা
গ)
কাঁচা সোনা
ঘ)
কেতাদুরস্ত
উত্তর:
কাঁচা পয়সা
15. 'কৈ মাছের প্রাণ' বাগধারাটির অর্থ কী?
ক)
নীরোগ শরীর
খ)
প্রভাবশালী
গ)
যা সহজে মরে না
ঘ)
ধামাধরা
উত্তর:
যা সহজে মরে না
16. 'খণ্ড প্রলয়' বাগধারাটির অর্থ কী?
ক)
ভীষণ ঝড়
খ)
ভীষণ ব্যাপার
গ)
ছোটখাটো ঝগড়া
ঘ)
অল্প নড়াচড়া
উত্তর:
ভীষণ ব্যাপার
17. 'গড্ডলিকা প্রবাহ' বাগধারাটির অর্থ কী?
ক)
নির্বোধ
খ)
মূর্খ
গ)
তুমুল কাণ্ড
ঘ)
অন্ধ অনুকরণ
উত্তর:
অন্ধ অনুকরণ
18. 'গোল্লায় যাওয়া' বাগধারাটির অনেক কী?
ক)
নষ্ট হওয়া
খ)
অসৎ কাজ
গ)
খারাপ কাজে যাওয়া
ঘ)
দোষের কাজ করা
উত্তর:
নষ্ট হওয়া
19. 'গোবর গনেশ' বাগধারাটির অর্থ কী?
ক)
গোবরের মতো আবর্জনা
খ)
প্রতারক
গ)
চালাক
ঘ)
মূর্খ
উত্তর:
মূর্খ
20. নিচের কোন বাগধারাটি 'অতিবৃদ্ধ' অর্থে ব্যবহার হয়?
ক)
ঘাটের মড়া
খ)
দুধের মাছি
গ)
নেই আঁকড়া
ঘ)
ছাপোষা
উত্তর:
ঘাটের মড়া
21. 'চোখের পর্দা' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক)
চক্ষুশূল
খ)
লজ্জা
গ)
বেহায়া
ঘ)
কপট
উত্তর:
লজ্জা
22. বাগধারা হিসেবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি?
ক)
চোখের বালি
খ)
চোখের মণি
গ)
চোখের পর্দা
ঘ)
চোখের জল
উত্তর:
চোখের জল
23. 'চোখের বালি' এর সমার্থক শব্দ কোনটি?
ক)
অসুখ
খ)
চোখের কাজল
গ)
শত্রু
ঘ)
বন্ধু
উত্তর:
শত্রু
24. 'চাঁদের হাট' অর্থ কী?
ক)
অদৃশ্য বস্তু
খ)
মগের মুল্লুক
গ)
বিরাট আয়োজন
ঘ)
আনন্দের প্রাচুর্য
উত্তর:
আনন্দের প্রাচুর্য
25. 'ঠোঁটকাটা' বাগধারাটির অর্থ কী?
ক)
রাগী লোক
খ)
বেয়াড়া লোক
গ)
মন্দ লোক
ঘ)
বেহায়া
উত্তর:
বেহায়া
26. 'ডুমুরের ফুল' বাগধারাটির অর্থ কী?
ক)
অদৃশ্য বস্তু
খ)
অস্তিত্বহীন বস্তু
গ)
খুব দামি বস্তু
ঘ)
সহজলভ্য বস্তু
উত্তর:
অদৃশ্য বস্তু
27. বাগধারাগুলোর মধ্যে কোনটির অর্থ ভিন্ন?
ক)
অহিনকুল সম্বন্ধ
খ)
আদায় কাঁচকলায়
গ)
তাসের ঘর
ঘ)
সাপে নেউলে
উত্তর:
তাসের ঘর
28. 'নয় ছয়' বাগধারাটির অর্থ কী?
ক)
চির অশান্তি
খ)
ভীষণ চক্রান্ত
গ)
অপচয়
ঘ)
মীমাংসা
উত্তর:
অপচয়
29. 'দলপতি' অর্থে বাগধারা কোনটি?
ক)
রুই-কাতলা
খ)
রাঘব বোয়াল
গ)
ভূষণ্ডির কাক
ঘ)
পালের গোদা
উত্তর:
পালের গোদা
30. কোন বাগধারাটি 'অহিনকুল' এর বিপরীত বাগধারা?
ক)
দা-কুমড়া
খ)
সাপে নেউলে
গ)
হাড় হাভাতে
ঘ)
দহরম মহরম
উত্তর:
দহরম মহরম
31. 'সামান্য' অর্থ প্রকাশ পায় কোন বাগধারাটির মাধ্যমে?
ক)
ব্যাঙের আধুলি
খ)
ছকড়া নকড়া
গ)
তাসের ঘর
ঘ)
কেউকেটা
উত্তর:
ব্যাঙের আধুলি
32. 'দীর্ঘস্থায়ী দুঃখ'কে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?
ক)
ভাসুর-ভাদ্র বৌ সম্পর্ক
খ)
ঢেঁকির কচকচি
গ)
মাছের মার পুত্রশোক
ঘ)
রাবণের চিতা
উত্তর:
রাবণের চিতা
33. অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে কী বলে?
ক)
শাপেবর
খ)
তামার বিষ
গ)
একাদশে বৃহস্পতি
ঘ)
উড়ো খৈ গোবিন্দায় নমঃ
উত্তর:
শাপেবর
34. 'চিকামারা' বলতে কোনটি বোঝায়?
ক)
দেয়ালে লেখা
খ)
হীন শত্রুর সাথে লড়া
গ)
শত্রুকে বিনাশ করা
ঘ)
বাজে কাজ করা
উত্তর:
দেয়ালে লেখা
35. কোন বাগধারা দুটি সম্পূর্ণ ভিন্নার্থক?
ক)
অন্ধের ষষ্ঠি / অন্ধের নড়ি
খ)
ঢাকের কাঠি / ঢাকের বায়া
গ)
পটল তোলা / অক্কা পাওয়া
ঘ)
সাপে-নেউলে / দা-কুমড়া
উত্তর:
ঢাকের কাঠি / ঢাকের বায়া
36. কাঁঠালের আমসত্ত্ব -কথাটির অর্থ কী?
ক)
ঘোড়ারোগ
খ)
দুর্লভ বস্তু
গ)
অসম্ভব বস্তু
ঘ)
অমাবস্যার চাঁদ
উত্তর:
অসম্ভব বস্তু
37. কোন বাগধারাটির অর্থ 'সুবিধা করা'?
ক)
হাটে হাঁড়ি ভাঙা
খ)
হালে পানি পাওয়া
গ)
বাঁ হাতের ব্যাপার
ঘ)
ছিনিমিনি খেলা
উত্তর:
হালে পানি পাওয়া
38. বাগধারাগুলোর মধ্যে কোনটির অর্থ ভিন্ন?
ক)
অহিনকুল সম্বন্ধ
খ)
আদায় কাঁচকলায়
গ)
তেলেজলে
ঘ)
সাপে নেউলে
উত্তর:
তেলেজলে
39. "ধরি মাছ না ছুঁই পানি"- এর সমার্থক প্রবাদ কোনটি?
ক)
কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস
খ)
যাতে সাপও মরে লাঠিও না ভাঙে
গ)
রাধিকা সুন্দরীর স্বামী সোহাগ
ঘ)
সাপের হাঁচি বেদেয় চেনে
উত্তর:
যাতে সাপও মরে লাঠিও না ভাঙে
40. কোনটি ব্যতিক্রম?
ক)
অহি-নকুল
খ)
দা-কুমড়া
গ)
আদায়-কাঁচকলায়
ঘ)
সোনায়-সোহাগা
উত্তর:
সোনায়-সোহাগা