1. সন্ধি কী?
a) পদের মিলন
b) শব্দের মিলন
c) ধ্বনির মিলন
d) বাক্যের মিলন
Answer: ধ্বনির মিলন
2. কোনটি সন্ধির উদ্দেশ্য?
a) শব্দের মিলন
b) বর্ণের মিলন
c) ধ্বনিগত মাধুর্য সম্পাদন
d) শব্দগত মাধুর্য সম্পাদন
Answer: ধ্বনিগত মাধুর্য সম্পাদন
3. সন্ধির প্রধান সুবিধা কী?
a) পড়ার সুবিধা
b) লেখার সুবিধা
c) উচ্চারণের সুবিধা
d) শোনার সুবিধা
Answer: উচ্চারণের সুবিধা
4. কোন ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে স্বরের লোপ হয় না?
a) চ বর্গীয়
b) ট বর্গীয়
c) ব্যঞ্জন ধ্বনি
d) হলন্ত ধ্বনি
Answer: হলন্ত ধ্বনি
5. নিচের কোনটি বাংলা স্বরসন্ধির উদাহরণ?
a) ঘোড়দৌড়
b) তিলেক
c) কাঁচকলা
d) নিন্দুক
Answer: নিন্দুক
6. প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি মূলত কোন নিয়মে হয়ে থাকে?
a) সমীভবন
b) বিষমীভবন
c) অসমীকরণ
d) অপিনিহিতি
Answer: সমীভবন
7. বাংলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি?
a) জনৈক
b) নিন্দুক
c) ঘোড়দৌড়
d) ষড়ানন
Answer: ঘোড়দৌড়
8. তৎসম সন্ধি কয় প্রকার?
a) তিন
b) দুই
c) চার
d) পাঁচ
Answer: তিন
9. কোন প্রকারের সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম?
a) তৎসম সন্ধি
b) বাংলা সন্ধি
c) স্বরসন্ধি
d) ব্যঞ্জনসন্ধি
Answer: তৎসম সন্ধি
10. স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে কোন সন্ধি হয়?
a) ব্যঞ্জন সন্ধি
b) বিসর্গ সন্ধি
c) অনুস্বার
d) স্বরসন্ধি
Answer: স্বরসন্ধি
11. 'যথার্থ' শব্দটির সন্ধিবিচ্ছেদ-
a) যথা + অর্থ
b) যথো + অর্থ
c) যথা + আর্থ
d) যথঃ + অর্থ
Answer: যথা + অর্থ
12. অ-কারে অ-কারে আ-কার হয়েছে কোনটিতে?
a) সিংহাসন
b) মহার্ঘ
c) হিমাচল
d) কারাগার
Answer: হিমাচল
13. আ + আ = আ হয়- এই সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে?
a) প্রাণাধিক
b) কথামৃত
c) রত্নাকর
d) মহাশয়
Answer: মহাশয়
14. 'আ + ঈ = এ' এ নিয়মের বাইরে কোনটি?
a) মহেশ
b) রমেশ
c) ঢাকেশ্বরী
d) গণেশ
Answer: গণেশ
Read More:
15. কোনটি স্বরসন্ধির উদাহরণ?
a) উদ্ধার
b) পরিচ্ছদ
c) অতীত
d) পুরস্কার
Answer: অতীত
16. ই-কারের পর ঈ-কার মিলে যে ঈ-কার হয় তার উদাহরণ কোনটি?
a) দিল্লীশ্বর
b) রবীন্দ্র
c) পরীক্ষা
d) অতীত
Answer: পরীক্ষা
17. 'সদা + এব' এর সঠিক সন্ধি হল-
a) সর্বদা
b) সর্বত্র
c) সদৈব
d) সর্বৈব
Answer: সদৈব
18. 'পশু + অধম' এর সঠিক সন্ধি কী?
a) পশ্বধম
b) পশ্বাধম
c) পশুধম
d) পশাধম
Answer: পশ্বধম
19. 'অন্বেষণ' শব্দটি কোন সন্ধি?
a) স্বরসন্ধি
b) ব্যঞ্জনসন্ধি
c) বিসর্গ সন্ধি
d) নিপাতনে সিদ্ধ সন্ধি
Answer: স্বরসন্ধি
20. 'তন্বী' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কী?
a) তনু + ঈ
b) তনু + ই
c) তন্বী + ঈ
d) তনী + ব
Answer: তনু + ঈ
21. 'শুভেচ্ছা' শব্দটির সন্ধি বিচ্ছেদ -
a) শুভ + অচ্ছা
b) শুভ + এচ্ছা
c) শুভ + ইচ্ছা
d) শুভে + ইচ্ছা
Answer: শুভ + ইচ্ছা
22. কোনটির নিয়মানুসারে সন্ধি হয় না?
a) গায়ক
b) কুলটা
c) পশ্বাধম
d) ণিজন্ত
Answer: কুলটা
23. নিপাতনে সিদ্ধ সন্ধি কয় প্রকার?
a) পাঁচ
b) চার
c) তিন
d) দুই
Answer: দুই
24. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
a) ষোড়শ
b) তৎকাল
c) রাজ্ঞী
d) ষষ্ঠ
Answer: ষোড়শ
25. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি?
a) গবাক্ষ
b) মনীষা
c) ষোড়শ
d) পরিস্কার
Answer: গবাক্ষ
26. ঔ + উ = আব্ + উ - এই সূত্র প্রয়োগে সন্ধি হয়েছে কোনটিতে?
a) পাবক
b) নাবিক
c) ভাবুক
d) গায়ক
Answer: ভাবুক