1. ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ?
a) কাব্য
b) কবিতা
c) উপন্যাস
d) ছড়া
Answer: উপন্যাস
2. ‘তটিনী’ এর সমার্থক শব্দ কোনটি?
a) নদী
b) জল
c) উদক
d) সমুদ্র
Answer: নদী
3. বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
a) দেশি
b) পর্তুগিজ
c) ফারসি
d) তুর্কী
Answer: তুর্কী
4. ছায়া হরিণ কার গ্রন্থ
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) কাজী নজরুল ইসলাম
c) আহসান হাবীব
d) মীর মোশাররফ হোসেন
Answer: আহসান হাবীব
5. বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি?
a) ৫০ টি
b) ৩৭ টি
c) ৩৯ টি
d) ১১ টি
Answer: ৩৯ টি
6. ‘হাভাতে’ কোন সমাস?
a) দিগু
b) দ্বন্দ্ব
c) অব্যয়ীভাব
d) বহুব্রীহি
Answer: অব্যয়ীভাব
7. ‘ছেলে তো নয় যেন ননীর পুতুল’-এখানে ‘যেন'
a) বিশেষ্য
b) বিশেষণ
c) অব্যয়
d) ক্রীয়া
Answer: অব্যয়
8. ‘মানচিত্র’ নাটক কে রচনা করেন?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) কাজী নজরুল ইসলাম
c) আনিস চৌধুরী
d) প্রমথ চৌধুরী
Answer: আনিস চৌধুরী
9. বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি ?
a) ৫০ টি
b) ৩৯ টি
c) ৩৭ টি
d) ১১ টি
Answer: ৫০ টি
10. পথের দাবি উপন্যাসের রচয়িতা কে?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) কাজী নজরুল ইসলাম
c) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
d) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Answer: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
11. রূপসী বাংলার কবি কে?
a) জসীমউদ্দিন
b) জীবনানন্দ দাশ
c) বুদ্ধদেব বসু
d) কালীপ্রসন্ন সিংহ
Answer: জীবনানন্দ দাশ
12. বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে?
a) ২ টি
b) ৪ টি
c) ৩ টি
d) ৫ টি
Answer: ২ টি
13. ‘রিক্সা’ কোন ভাষার শব্দ?
a) ফারসি
b) ফরাসি
c) জাপানি
d) তুর্কি
Answer: জাপানি
14. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়—
a) ভারতে
b) নেপালে
c) ভূটানে
d) মালদ্বীপে
Answer: নেপালে
15. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়—
a) ১৮০০ সালে
b) ১৮০১ সালে
c) ১৮০৪ সালে
d) ১৮০৫ সালে
Answer: ১৮০১ সালে
16. ‘নয়নচারা’ কোন শ্রেণির রচনা?
a) কবিতা
b) গল্প
c) উপন্যাস
d) ছড়া
Answer: গল্প
17. ‘এবং’ কোন পদ?
a) বিশেষ্য
b) বিশেষণ
c) অব্যয়
d) ক্রিয়া
Answer: অব্যয়
18. ‘ইউসুফ জুলেখা’ কাব্য কোন কবির রচনা?
a) লালন শাহ
b) শাহ মোহাম্মদ সগীর
c) আব্দুল হাকিম
d) হাসান রাজা
Answer: শাহ মোহাম্মদ সগীর
19. ‘চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা’-বাক্যটি কার রচনা?
a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
c) ঈশ্বরচন্দ্র গুপ্ত
d) প্যারিচাঁদ মিত্র
Answer: ঈশ্বরচন্দ্র গুপ্ত
20. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম সন কোনটি?
a) ১৮৩০ সালে
b) ১৮৩৮ সালে
c) ১৮৪০ সালে
d) ১৮৩৬ সালে
Answer: ১৮৩৮ সালে