1. 'সঞ্চিতা' কোন কবির কাব্য-সংকলন?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) সত্যেন্দ্রনাথ দত্ত
c) মোহিতলাল মজুমদার
d) কাজী নজরুল ইসলাম
Answer: কাজী নজরুল ইসলাম
2. 'তাঁর চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি': এটি কোন ধরনের বাক্য?
a) সরল
b) যৌগিক
c) জটিল
d) মিশ্র
Answer: যৌগিক
3. 'সমাচার দর্পণ' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
a) জন ক্লাক মার্শম্যান
b) উইলিয়াম কেরি
c) জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
d) ডেভিড হেয়ার
Answer: জন ক্লাক মার্শম্যান
4. শুদ্ধ শব্দ কোনটি?
a) ঐক্যমত
b) লক্ষণীয়
c) খৃষ্টাব্দ
d) অচিন্ত্যনীয়
Answer: লক্ষণীয়
5. বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
a) নিরঞ্জনের রুষ্মা
b) গুপিচন্দ্রের সন্ন্যাস
c) দোহাকোষ
d) ময়নামতির গান
Answer: দোহাকোষ
6. 'কূলের সমীপে' এর সংক্ষেপ কী?
a) অনুকূল
b) প্রতিকূল
c) সমকূল
d) উপকূল
Answer: উপকূল
7. যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে-
a) কর্তৃকারক
b) সম্প্রদান কারক
c) করণ কারক
d) কর্মকারক
Answer: কর্মকারক
8. 'মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়'- কে রচনা করেন এই কাব্যাংশ?
a) সুধীন্দ্রনাথ দত্ত
b) প্রেমেন্দ্র মিত্র
c) সমর সেন
d) জীবনানন্দ দাশ
Answer: জীবনানন্দ দাশ
9. জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খন্ডবাক্যের পরে বসে-
a) দাঁড়ি
b) কোলন
c) সেমিকোলন
d) কমা
Answer: কমা
10. 'গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?
a) শশাঙ্কদেবের
b) লক্ষণ সেনের
c) যশোবর্মনের
d) হর্ষবর্ধনের
Answer: লক্ষণ সেনের
11. 'চন্দ্র' এর বিশেষণ রূপ কোনটি?
a) চান্দ্র
b) চাঁদ
c) চন্দ্রা
d) চান্দ্রা
Answer: চান্দ্র
12. 'কিত্তনখোলা'- নাটকের বিষয়-
a) যন্ত্রণাদগ্ধ শহর জীবন
b) স্নিগ্ধ শ্যামল প্রকৃতির রূপ
c) লোকায়ত জীবন ও সংস্কৃতি
d) দেশবিভাগজনিত জীবন যন্ত্রণা
Answer: লোকায়ত জীবন ও সংস্কৃতি
13. 'অপমান' শব্দের 'অপ' শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
a) নিখুঁত
b) নিকৃষ্ট
c) বিপরীত
d) অভাব
Answer: বিপরীত
14. 'অনীক' শব্দের অর্থ -
a) সূর্য
b) সমুদ্র
c) যুদ্ধক্ষেত্র
d) সৈনিক
Answer: সৈনিক
15. 'জাপান যাত্রী'- এর রচয়িতা কে?
a) জসীম উদ্দীন
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) ইব্রাহীম খাঁ
d) আহমদ ছফা
Answer: রবীন্দ্রনাথ ঠাকুর
16. কবি আলাওলের জন্মস্থান কোথায়?
a) ফরিদপুরের সুয়েশ্বর
b) চট্টগ্রামের জোবরা
c) চট্টগ্রামের পটিয়া
d) বার্মার আরাকান
Answer: চট্টগ্রামের জোবরা
17. কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ?
a) দোতলা
b) আশীবিষ
c) কানাকানি
d) অজানা
Answer: কানাকানি
18. 'হাত-ভারি' বাগধারার অর্থ :
a) দাতা
b) কম খরচে
c) দরিদ্র
d) কৃপণ
Answer: কৃপণ
Read More:
19. 'বিরাজ বউ' উপন্যাসের রচয়িতা -
a) মানিক বন্দ্যোপাধ্যায়
b) সত্যেন সেন
c) সুকান্ত ভট্টাচার্য
d) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Answer: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
20. লিঙ্গান্তর হয় না কোন শব্দটির?
a) ডাক্তার
b) ধোপা
c) কেরানী
d) নাপিত
Answer: কেরানী
21. বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার?
a) ২
b) ৩
c) ৪
d) ৫
Answer: ৩
22. ইন্দো-ইয়োরোপীয় ভাষায় কটি শাখা?
a) এক
b) দুই
c) তিন
d) চার
Answer: দুই
23. 'হেমাঙ্গিনী' ও 'কাদম্বিনী' কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র?
a) মহেশ
b) বড়দিদি
c) মেজদিদি
d) হরিলক্ষ্মী
Answer: মেজদিদি
24. 'হ্ম' যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
a) হ্ + ম
b) ক্ + ষ
c) ষ্ + ম
d) ম্ + হ
Answer: হ্ + ম
25. Notification এর বাংলা পরিভাষা কোনটি?
a) বিজ্ঞাপন
b) বিজ্ঞপ্তি
c) বিজ্ঞপ্তি কলম
d) প্রজ্ঞাপন
Answer: প্রজ্ঞাপন
26. 'জীবনস্মৃতি' কার রচনা?
a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
d) রোকেয়া সাখাওয়াত হোসেন
Answer: রবীন্দ্রনাথ ঠাকুর
27. 'ময়ূরকণ্ঠী' কোন ধরনের রচনা?
a) কাব্যগ্রন্থ
b) রম্যরচনা
c) উপন্যাস
d) ভ্রমণ বৃত্তান্ত
Answer: রম্যরচনা
28. কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?
a) পদ্মরাগ
b) পদ্মগোখরা
c) পদ্মপুরাণ
d) পদ্মাবতী
Answer: পদ্মগোখরা
29. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি?
a) ৭ টি
b) ৮ টি
c) ১ টি
d) ৩ টি
Answer: ১ টি
30. 'একেই কি বলে সভ্যতা'- এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা?
a) প্রহসন
b) মহাকাব্য
c) উপন্যাস
d) কাব্য
Answer: প্রহসন
31. 'গৃহী' শব্দের বিপরীতার্থক শব্দ -
a) সংসারী
b) সঞ্চয়ী
c) সংস্থিতি
d) সন্ন্যাসী
Answer: সন্ন্যাসী
32. 'মনঃকষ্ট' শব্দের সন্ধিবিচ্ছেদ -
a) মন্র + কষ্ট
b) মনো + কষ্ট
c) মনোহ্ + কষ্ট
d) মনঃ + কষ্ট
Answer: মনঃ + কষ্ট
33. 'রৈবতক' 'কুরুক্ষেত্র' 'প্রভাস' এই ত্রয়ী মহাকাব্য কার রচনা?
a) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
b) নবীনচন্দ্র সেন
c) মধুসূদন দত্ত
d) কাজেম আল কোরেশী
Answer: নবীনচন্দ্র সেন
34. কোনটি ফারসি ভাষার শব্দ?
a) শহীদ
b) বাদশাহ
c) আলমারি
d) হরতাল
Answer: বাদশাহ
35. কোন গ্রন্থটি মহাকাব্য?
a) অবকাশ রঞ্জিনী
b) বৃত্রসংহার
c) বিরহ বিলাপ
d) বীরাঙ্গনা কাব্য
Answer: বৃত্রসংহার