1. নারী সংবাদ বাহক কে কী বলে?
a) দূত
b) নারীদূত
c) দ্যুতি
d) দূতী
Answer: দূতী
2. 'সচেষ্ট' এর বিপরীত শব্দ কোনটি?
a) নিচ্চেষ্ট
b) নিশ্চেষ্ট
c) নিশেস্ট
d) নীশেস্ট
Answer: নিশ্চেষ্ট
3. 'বাদশাহ' এর প্রতিশব্দ নয় কোনটি?
a) সম্রাাট
b) ভূপতি
c) বিভাবরী
d) নৃপ
Answer: বিভাবরী
4. 'দৃঢ় সংকল্প' অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?
a) খয়ের খাঁ
b) চিনে জোঁক
c) লেফাফা দুরস্ত
d) একটিও নয়
Answer: চিনে জোঁক
5. মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?
a) অর্থ বদল
b) অর্থ প্রসার
c) অর্থ সংকোচ
d) অর্থের ভাবার্থ
Answer: অর্থ সংকোচ
6. লেখার সময়ে কোনো কথা অব্যক্ত রাখতে চাইলে কোন বিরামচিহ্ন ব্যবহার করা হয়?
a) ত্রিবিন্দু
b) বিন্দু
c) কোলন
d) একটিও নয়
Answer: ত্রিবিন্দু
7. নিচের কোনটি কর্মবাচ্য?
a) আমরা কঠোর পরিশ্রম করি
b) চিঠিটা পড়া হয়েছে
c) ছেলেটি ছবি আঁকে
d) কোথা থেকে আসা হলো
Answer: চিঠিটা পড়া হয়েছে
Explanation: কর্মবাচ্যের উদাহরণ হলো "কাজটি করা হবে" বা "বইটি পড়া হচ্ছে", যেখানে কর্ম (কাজ/বই) প্রধান হয় এবং ক্রিয়া কর্মকে অনুসরণ করে, অর্থাৎ এখানে কর্ম প্রাধান্য পায়।
8. 'এ', 'য়' বিভক্তিগুলো শব্দের সাথে যুক্ত হয় কোন কারকে?
a) করণ কারক
b) অপাদান কারক
c) অধিকরণ কারক
d) সম্বন্ধ কারক
Answer: অধিকরণ কারক
9. একাধিক সমাপিকা ক্রিয়া কী দিয়ে যুক্ত করলে যৌগিক বাক্য হয়?
a) যোজক
b) বিশেষ্য
c) বিশেষণ
d) অনুসরৃগ
Answer: যোজক
Explanation: একাধিক সমাপিকা ক্রিয়া যোজক (যেমন: 'এবং', 'আর', 'ও', 'কিন্তু', 'অথবা') দিয়ে যুক্ত হলে তাকে যৌগিক বাক্য বলে, যেখানে প্রতিটি ক্রিয়াই স্বাধীন ও সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, যেমন: "সীমা বই পড়ছে আর হাবিব ঘর গুছাচ্ছে"।
10. 'সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে '- এখানে 'খেয়ে আর ঘুমিয়ে' কিসের উদাহরণ?
a) বিশেষ্য বর্গ
b) বিশেষণ বর্গ
c) ক্রিয়াবিশেষণ বর্গ
d) ক্রিয়া বর্গ
Answer: ক্রিয়াবিশেষণ বর্গ
11. 'তার মঙ্গল হোক' - কীসের উদাহরণ?
a) বিবৃতিবাচক বাক্য
b) প্রশ্নবাচক বাক্য
c) অনুজ্ঞাবাচক বাক্য
d) আবেগবাচক বাক্য
Answer: অনুজ্ঞাবাচক বাক্য
Explanation: 'তার মঙ্গল হোক' বাক্যটি একটি অনুজ্ঞাবাচক বাক্য বা আকাঙ্ক্ষা বাচক বাক্য, যা আদেশ, উপদেশ, আশীর্বাদ বা শুভকামনা প্রকাশ করে, যেখানে বক্তার মনোভাব ক্রিয়ার ভাবের মাধ্যমে প্রকাশিত হয়, তাই এটি অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ।
Read More:
12. নিচের কোন বাক্যটি পুরাঘটিত বর্তমানের কিন্তু ক্রিয়ার ফলে অতীত এর উদাহরণ-
a) যদি বৃষ্টি হতো, সবাই মিলে খিচুড়ি খেতাম।
b) শিকারি পাখিটিকে এইমাত্র গুলি করল।
c) যদি আরো শীত পড়তো, সবাই মিলে বেড়াতে যেতাম।
d) আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম
Answer: শিকারি পাখিটিকে এইমাত্র গুলি করল।
Explanation: পুরাঘটিত বর্তমান কাল: ক্রিয়া অনেক আগেই শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে, তাকে পুরাঘটিত বর্তমান কাল বলে। যেমন- *এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।* (ফলাফল এখনও বর্তমান)। • উদাহরণ: - শিকারি পাখিটিকে এইমাত্র গুলি করল। (গুলি করার কাজটি শেষ, কিন্তু এর প্রভাব বা ফল অর্থাৎ পাখিটি যে গুলিবিদ্ধ বা মৃত, সেই অবস্থাটি এখনও বর্তমান)।
13. শব্দের শেষে ই-কার ও উ-কার থাকলে 'এ' বিভক্তির রূপভেদ হয়-
a) তে
b) য়ে
c) এ
d) কে
Answer: তে
14. 'মিছিলটি সামনে এগিয়ে যায়'- কিসের উদাহরণ?
a) স্থানবাচক ক্রিয়াবিশেষণ
b) কালবাচক ক্রিয়াবিশেষণ
c) পদাণু ক্রিয়াবিশেষণ
d) ধরণবাচক বিশেষণ
Answer: স্থানবাচক ক্রিয়াবিশেষণ
Explanation: 'মিছিলটি সামনে এগিয়ে যায়' বাক্যটিতে 'আগে' শব্দটি স্থান নির্দেশ করছে, যার মাধ্যমে বোঝা যাচ্ছে যে মিছিলটি কোন দিকে বা কোথায় এগিয়ে যাচ্ছে। এই কারণে এটি স্থানবাচক ক্রিয়াবিশেষণের উদাহরণ।
15. 'জনতা, পরিবার, ঝাঁক' শব্দগুলো কোন বিশেষ্য?
a) জাতি বিশেষ্য
b) নাম বিশেষ্য
c) গুণ বিশেষ্য
d) একটিও নয়
Answer: একটিও নয়
Explanation: উপরোক্ত শব্দগুলো সমষ্টিবাচক বিশেষ্য।
16. নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?
a) নীরোগ
b) বাকদান
c) সন্তাপ
d) একটিও নয়
Answer: নীরোগ
17. নিচের কোনগুলো অঘোষ ব্যঞ্জনের উদাহরণ -
a) ঙ, হ
b) ভ, ম
c) ক, খ
d) একটিও নয়
Answer: ক, খ
Explanation: বর্গের প্রথম দুটি বর্ণ (যেমন ক, খ) এবং শ, ষ, স হলো অঘোষ ব্যঞ্জন। ঘোষ ধ্বনির বিপরীত হলো অঘোষ ধ্বনি, যেখানে ঘোষ ধ্বনির উচ্চারণে স্বরতন্ত্রী কাঁপে, কিন্তু অঘোষ ধ্বনিতে কাঁপে না, শুধু বাতাস বেরিয়ে আসে।
18. রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকা সম্পাদনা করেন?
a) তত্ত্ববোধিনী
b) সাধনা
c) ক ও খ
d) কোনোটিই নয়
Answer: ক ও খ
Explanation: রবীন্দ্রনাথ ঠাকুর মোট ৬ টি পত্রিকা সম্পাদনা করেন -১/ভারতী ১৩০৫ ২/বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকা ১৮৯৪ ৩/সাধনা ১৮৯৪ ৪/নবপর্যায়ের বঙ্গদর্শন ১৯০১ ৫/ভান্ডার ১৯০৫ ৬/তত্ত্ব বোধিনী ১৯১৪ তাছাড়া হিতবাদী পত্রিকা সম্পদানা করেন।
19. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
a) ঝরাপালক
b) রূপসী বাংলা
c) সাতটি তারার তিমির
d) জাগ্রত ধরিণী
Answer: জাগ্রত ধরিণী
Explanation: 'জাগ্রত ধরিণী' নামে কোনো একক বিখ্যাত কাব্যগ্রন্থ নেই, কিন্তু কাজী নজরুল ইসলামের 'ধুমকেতু' কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অংশ।
20. কাজী নজরুল ইসলাম এর 'ধূমকেতু' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
a) বিদ্রোহী
b) অগ্নিবীণা
c) প্রলয়োল্লাস
d) আনন্দময়ীর আগমনে
Answer: অগ্নিবীণা
Explanation: কাজী নজরুল ইসলামের 'ধূমকেতু' কবিতাটি তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা'-এর অন্তর্ভুক্ত, যা ১৯২২ সালে প্রকাশিত হয়েছিল।