1. এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট-- এক কথায়
a) একাগ্রচিত্ত
b) একমনা
c) অন্যমনা
d) মনোযোগী
Answer: একাগ্রচিত্ত
2. সূর্যও যে নারীর মুখ দেখতে পারে না, তাকে এক কথায় কি বলে ?
a) অদৃষ্টসূর্য
b) অসূর্যস্পশ্যা
c) অসূর্যদ্রষ্টা
d) অসূর্যপ্রেক্ষা
Answer: অসূর্যস্পশ্যা
3. লাভ করার ইচ্ছাকে এক কথায় কি বলে ?
a) লাভবান
b) অনুচিকির্ষা
c) লিপ্সা
d) জিগীসা
Answer: লিপ্সা
4. যা চেটে খেতে হয়’ তা হ’ল-
a) চর্ব
b) চুষ্য
c) লেহ্য
d) পেয়
Answer: লেহ্য
5. বাহুতে ভর করে চলে যে—
a) বাহুঙ্গ
b) ভুজঙ্গ
c) বুভুক্ষা
d) সব্যসাচী
Answer: ভুজঙ্গ
6. “যে পুরুষ দ্বিতীয় বিবাহ করেছে”-তাকে এক শব্দে কি বলে ?
a) দ্বিজ
b) দ্বিবর
c) দ্বোবর
d) দোজবর
Answer: দোজবর
7. ময়ূরের ডাককে এক কথায় কি বলে ?
a) কুহু
b) কেকা
c) কৃত্তি
d) কীর্তি
Answer: কেকা
8. ‘হিমালয় হতে সমুদ্র পর্যন্ত’ -এর বাক্য সংকোচন হবে-
a) আসমুদ্রহিমালয়
b) আসমুদ্রহিমাচল
c) হিমসমুদ্র
d) কোনটিই নয়
Answer: আসমুদ্রহিমাচল
9. ”নাদ” শব্দের অর্থ কি ?
a) সিংহের ডাক
b) মেঘের ডাক
c) বাঘের ডাক
d) ময়ুরের ডাক
Answer: সিংহের ডাক
10. “নুপুরের ধ্বনি”-এক কথায় কি বলে ?
a) রুনুঝুনু
b) শিঞ্জন
c) নিক্কন
d) ক, খ ও গ তিনটিই
Answer: ক, খ ও গ তিনটিই