1. অধ্যাদেশ জারি করা হয় বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী?
a) ১০২
b) ১৪২
c) ৯৩
d) ১৪১
Answer: ৯৩
Explanation: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১১টি ভাগ ও ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
2. সাপ্পোরো' শহরটি কোথায় অবস্থিত?
a) আলজেরিয়া
b) কম্বোডিয়া
c) চীন
d) জাপান
Answer: জাপান
Explanation: সাপ্পোরো জাপানের পঞ্চম বৃহত্তম শহর এবং হোক্কাইডো দ্বীপের রাজধানী।
3. সবচেয়ে বেশি চা বাগান আছে কোন জেলায়?
a) সিলেটে
b) মৌলভীবাজারে
c) হবিগঞ্জে
d) পঞ্চগড়ে
Answer: মৌলভীবাজারে
Explanation: বাংলাদেশের মৌলভীবাজার জেলায় সর্বাধিক চা বাগান রয়েছে। বাংলাদেশ চা বোর্ডের তথ্যানুসারে মৌলভীবাজারে ৯০টি চা বাগান রয়েছে।
4. ডুরান্ড লাইন' কোন কোন দেশকে বিভক্ত করেছে?
a) ভারত-পাকিস্তান
b) চীন-আফগানিস্তান
c) পাকিস্তান-আফগানিস্তান
d) ভারত-নেপাল
Answer: পাকিস্তান-আফগানিস্তান
Explanation: স্যার হেনরি মর্টিমার ডুরান্ড কর্তৃক ১৮৯৩ সালে তৎকালীন ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী 'ডুরান্ড লাইন' প্রতিষ্ঠিত হয়।
5. বাংলাদেশ সুপ্রীম কোর্ট দিবস কত তারিখে পালিত হয়?
a) নভেম্বর
b) নভেম্বর
c) ১৮ ডিসেম্বর
d) জানুয়ারি
Answer: ১৮ ডিসেম্বর
Explanation: বাংলাদেশ সুপ্রিম কোর্ট ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
6. আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কত বছরের জন্য নির্বাচিত হন?
a) ৫
b) ৬
c) ৭
d) ৯
Answer: ৯
Explanation: ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ) বা আন্তর্জাতিক আদালতের একজন বিচারক ৯ বছরের জন্য নির্বাচিত হন।
7. অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কে?
a) অশোক
b) শশাঙ্ক
c) ধর্মপাল
d) দেবপাল
Answer: শশাঙ্ক
Explanation: প্রাচীন বাংলার গৌড় সাম্রাজ্যের সার্বভৌম নৃপতি মহারাজাধিরাজ শশাঙ্ক দেব ছিলেন বাংলা অঞ্চলে একীভূত রাষ্ট্রের প্রথম স্বাধীন রাজা।
8. মৎস্য প্রশিক্ষণ একাডেমি' কোথায় অবস্থিত?
a) পটিয়া, চট্টগ্রাম
b) সপুরা, রাজশাহী
c) গংগাচড়া, রংপুর
d) সাভার, ঢাকা
Answer: সাভার, ঢাকা
Explanation: মৎস্য প্রশিক্ষণ একাডেমি মৎস্য অধিদপ্তরের অধীন একটি সরকারি প্রতিষ্ঠান যার সদর দপ্তর সাভারে অবস্থিত। প্রতিষ্ঠানটি ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়।
9. নিচের কোন শহরটি দুই মহাদেশ জুড়ে অবস্থিত?
a) ইস্তানবুল
b) সিউল
c) অকল্যান্ড
d) সোফিয়া
Answer: ইস্তানবুল
Explanation: তুরস্কের উত্তর-পশ্চিম অংশের ইস্তানবুল শহরটি বসফরাস প্রণালি দ্বারা বিভক্ত হয়ে পূর্বাংশ এশিয়া ও পশ্চিমাংশ ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত হয়েছে।
10. বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা-
a) ৪৮টি
b) ৫০টি
c) ৫২টি
d) ৫৪টি
Answer: ৫০টি
Explanation: বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে আবিষ্কৃত হয়। পরবর্তীতে তারই সম্পাদনায় ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। চর্যাপদের পদসংখ্যা ৫০টি (মতান্তরে ৫১টি) এবং ২৩ জন কবি (মতান্তরে ২৪ জন)।
11. বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?
a) ২টি
b) ৩টি
c) ৪টি
d) ৫টি
Answer: ৪টি
Explanation: বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান। এই প্রতীক ব্যবহারের অধিকারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতীয় প্রতীক সম্পর্কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪(৩) অনুচ্ছেদে বর্ণনা রয়েছে।
12. পূর্বাশা' দ্বীপের অপর নাম-
a) নিঝুম দ্বীপ
b) সেন্টমার্টিন দ্বীপ
c) দক্ষিণ তালপট্টি দ্বীপ
d) কুতুবদিয়া দ্বীপ
Answer: দক্ষিণ তালপট্টি দ্বীপ
Explanation: দক্ষিণ তালপট্টি দ্বীপ' সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্গত বঙ্গোপসাগরের অগভীর সামুদ্রিক মহীসোপান এলাকায় জেগে ওঠা একটি উপকূলবর্তী দ্বীপ।
13. আরব দেশগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
a) ইরান
b) ইরাক
c) সৌদি আরব
d) আলজেরিয়া
Answer: ইরাক
Explanation: প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ইরাক (৮ জুলাই ১৯৭২)।
14. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালি?
a) ফ্লোরিডা
b) জিব্রাল্টার
c) পক
d) বেরিং
Answer: বেরিং
Explanation: আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালি। আর এটি চুকচি সাগর ও বেরিং সাগরকে সংযুক্ত করেছে।
15. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
a) টোকিও
b) রোম
c) নিউইয়র্ক
d) কোপেনহেগেন
Answer: টোকিও
Explanation: জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানের টোকিও-তে অবস্থিত। জাতিসংঘের সাধারণ পরিষদ এটির অনুমোদন প্রদান করে ১৯৭২ সালের ডিসেম্বরে এবং কার্যক্রম শুরু হয় ১৯৭৫ সালের সেপ্টেম্বরে।
16. দারফুর হলো- একটি শহরের নাম।
a) সুদানের
b) উগান্ডার
c) লেসোথোর
d) ঘানার
Answer: সুদানের
Explanation: দারফুর সুদানের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি বৃহৎ অঞ্চল, যার আয়তন প্রায় ৪,৯৩,০০০ বর্গ কি.মি.।
17. বাংলাদেশ স্কয়ার' অবস্থিত-
a) কেনিয়া
b) সাইবেরিয়া
c) সুদান
d) লাইবেরিয়া
Answer: লাইবেরিয়া
Explanation: 'বাংলাদেশ স্কয়ার' লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত একটি বহুমুখী কমপ্লেক্স।
18. জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম-
a) উন্নত মম শির
b) অকুতোভয়
c) বিদ্রোহী
d) দুরন্ত
Answer: উন্নত মম শির
Explanation: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহিদ (১৬ জুলাই ২০২৪) আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম 'উন্নত মম শির'। এটির শিল্পী শহীদ কবির।
19. বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠিত হয় কত সালে?
a) ১৯৭২
b) ১৯৭৮
c) ১৯৭৪
d) ১৯৮২
Answer: ১৯৭২
Explanation: বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৯৭২ সালে গঠিত হয়। শুরুতে এর নাম ছিল 'বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড' (BCCB)।
20. যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন”- এটি কার উক্তি?
a) সালজার
b) হিটলার
c) ফ্রাঙ্কো
d) মুসোলিনি
Answer: হিটলার
Explanation: অ্যাডলফ হিটলার (২০ এপ্রিল ১৮৮৯-৩০ এপ্রিল ১৯৪৫) অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ, যিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির (১৯১৯) নেতৃত্ব দিয়েছিলেন।
21. ইউনিডো (UNIDO) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
a) টোকিও
b) ব্রাসেলস
c) নিউইয়র্ক
d) ভিয়েনা
Answer: ভিয়েনা
Explanation: UNIDO-এর পূর্ণরূপ হলো United Nations Industrial Development Organization বা জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা।
22. কোন ধাতু সর্বাপেক্ষা হালকা?
a) টাইটেনিয়াম
b) লিথিয়াম
c) দস্তা
d) নিকেল
Answer: লিথিয়াম
Explanation: লিথিয়াম (Li) মৌল পর্যায় সারণির গ্রুপ IA-এর অন্তর্ভুক্ত। তীব্র ক্ষার উৎপন্ন করার কারণে একে ক্ষার ধাতু বলা হয়। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা ৩।
23. জুলাই গণঅভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহিদ হলেন-
a) আব্দুল আহাদ
b) আবু সাঈদ
c) শহিদ মুগ্ধ
d) আবু কাহার
Answer: আব্দুল আহাদ
Explanation: জুলাই গণঅভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহিদ ৪ বছরের শিশু আব্দুল আহাদ।
24. বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে?
a) যুক্তরাজ্য
b) যুক্তরাষ্ট্র
c) চীন
d) জার্মানি
Answer: চীন
Explanation: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৪-এর তথ্যানুসারে, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি চীনের সাথে।
25. ১৯৭১ সালের কত তারিখে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়?
a) ১১ জুলাই
b) ১২ সেপ্টেম্বর
c) ২১ এপ্রিল
d) ১১ এপ্রিল
Answer: ১১ জুলাই
Explanation: পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের নির্দেশে তৎকালীন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী ১৯৭১ সালের ১১ জুলাই সমগ্র দেশকে ১১টি সেক্টর এবং ৬৪টি সাব-সেক্টরে ভাগ করেছিলেন।
26. দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের ইন্টারনেট চালু করে কোন দেশ?
a) বাংলাদেশ
b) ভুটান
c) মালদ্বীপ
d) শ্রীলংকা
Answer: মালদ্বীপ
Explanation: স্টারলিংক (Starlink) ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি সংস্থা স্পেসএক্সের (SpaceX) একটি উচ্চ গতির স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা।
Read More:
27. কত সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন হয়?
a) ২০১৪
b) ২০১৮
c) ২০২২
d) ২০০৪
Answer: ২০১৮
Explanation: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বাংলাদেশে প্রথম প্রণীত হয় ১৯৯০ সালে। পরবর্তীতে, এই আইনটিকে সংশোধন করে এবং আরও যুগোপযোগী করে নতুন একটি আইন কার্যকর করা হয়, যার নাম 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮'।
28. বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
a) মেঘনা
b) ব্রহ্মপুত্র
c) পদ্মা
d) যমুনা
Answer: মেঘনা
Explanation: দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতায় বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা। এর দৈর্ঘ্য ৩৩০ কিমি এবং চাঁদপুরের কাছে প্রস্থ ১৩ কিমি এবং সর্বোচ্চ গভীরতা ৩৫ মিটার।
29. মালদ্বীপের মুদ্রার নাম কী?
a) রুপি
b) পাউন্ড
c) ডলার
d) রুপাইয়া
Answer: রুপাইয়া
Explanation: মালদ্বীপের মুদ্রার নাম রুপাইয়া। দেশটি ভারত ও শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিমে ভারত মহাসাগরে অবস্থিত।
30. জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর প্রেক্ষাপট কী ছিল?
a) বৈষম্য নিরসন
b) কোটা সংস্কার
c) ভিন্নমত দমন
d) নিরাপদ সড়ক
Answer: কোটা সংস্কার
Explanation: জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর প্রেক্ষাপট ছিল কোটা সংস্কার।
31. শিল্পবিপ্লব সংঘটিত হয় কোন শতকে?
a) ষোল শতকে
b) আঠারো শতকে
c) সতেরো শতকে
d) উনিশ শতকে
Answer: আঠারো শতকে
Explanation: শিল্পবিপ্লব সংঘটিত হয় আঠারো শতকের মাঝামাঝি থেকে উনিশ শতকের মাঝামাঝি (আনুমানিক ১৭৫০- ১৮৪০) পর্যন্ত।
32. ওয়ানগালা' উৎসব কাদের?
a) গারোদের
b) মারমাদের
c) কুকিদের
d) চাকমাদের
Answer: গারোদের
Explanation: 'ওয়ানগালা' হলো গারোদের উৎসব। ময়মনসিংহ জেলার গারো পাহাড়ি এলাকায় এদের মূল বসতি।
33. বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
a) ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
b) ১৭ অক্টোবর, ১৯৭৪
c) ২৭ অক্টোবর, ১৯৭৪
d) ২৭ সেপ্টেম্বর, ১৯৭৪
Answer: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
Explanation: বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর ১৯৭৪, জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে ১৩৬তম রাষ্ট্র হিসেবে এর সদস্যপদ লাভ করে।
34. বেনাপোল স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
a) সাতক্ষীরা
b) পটুয়াখালী
c) শেরপুর
d) যশোর
Answer: যশোর
Explanation: বেনাপোল স্থলবন্দর হলো বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর (২০০২), যা যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে অবস্থিত।
35. বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তর কোথায় অবস্থিত?
a) ঢাকার গুলশানে
b) ঢাকার মহাখালীতে
c) ঢাকার কুর্মিটোলায়
d) ঢাকার রামপুরায়
Answer: ঢাকার কুর্মিটোলায়
Explanation: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বাংলাদেশ বিমান সম্পর্কিত সকল কার্যক্রম।
36. সোনালী আঁশ কাকে বলা হয়?
a) পাট
b) রেশম সুতা
c) টেলিস্টজেস
d) কলাগাছের তত্ত্ব
Answer: পাট
Explanation: পাটকে সোনালী আঁশ বলা হয়। পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বের ২য় শীর্ষ দেশ এবং পাট রপ্তানিতে বিশ্বে প্রথম দেশ।
37. মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
a) ভৈরব
b) পশুর
c) মেঘনা
d) কর্ণফুলী
Answer: পশুর
Explanation: মংলা বন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর। এটি খুলনা বিভাগের বাগেরহাট জেলায় পশুর নদীর তীরে অবস্থিত।
38. মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কী? দাীভূত
a) ডলার
b) পাউন্ড
c) দিনার
d) মানিতে
Answer: ডলার
Explanation: মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম মার্কিন ডলার (USD)। চার্যিত ১ ডলার = ১০০ সেন্ট।
39. সূর্যোদয়ের দেশ' বলা হয় কোন দেশকে?
a) চীন ক্যাজ
b) মঙ্গোলিয়া
c) জাপান
d) নেদারল্যান্ড
Answer: জাপান
Explanation: জাপানকে 'সূর্যোদয়ের দেশ' বলা হয়। জাপানি ভাষায় দেশটির নাম 'নিহোন' বা 'নিপ্পন' যার অর্থ 'সূর্যের উৎস' বা 'সূর্য উদয়ের দেশ'।
40. নায়াগ্রা জলপ্রপাত কোন দুই দেশের মধ্যে অবস্থিত?
a) যুক্তরাষ্ট্র ও কানাডায়
b) যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
c) ভারত ও পাকিস্তানঘ
d) ইরান ও পাকিস্তান
Answer: যুক্তরাষ্ট্র ও কানাডায়
Explanation: নায়াগ্রা মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে অবস্থিত বিশ্বের বৃহত্তম জলপ্রপাত।
41. পৃথিবীর ছাদ' বলা হয় কোনটিকে?
a) ব্যাবিলন
b) মালভূমি
c) কাশ্মির
d) হিমালয়
Answer: মালভূমি
Explanation: মালভূমি হলো এক বা একাধিক পাহাড়ের চূড়ায় সৃষ্টি হওয়া সমতল অঞ্চল। পামির মালভূমি মধ্য এশিয়ায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে উঁচু এবং সবচেয়ে বড় মালভূমি হিসেবে পরিচিত।
42. কোন সাগরে মানুষ ডোবে না?
a) লোহিত সাগর
b) ভূমধ্যসাগর
c) মৃত সাগর
d) প্রশান্ত মহাসাগর
Answer: মৃত সাগর
Explanation: মৃত সাগর (Dead Sea) আসলে একটি হ্রদ, যা জর্ডান, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই সাগরের পানিতে অতিরিক্ত লবণ থাকায় পানির ঘনত্ব বেশি থাকে ফলে ০০০ মানুষ সহজে ডোবে না।
43. দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ কোথায় উদ্বোধন হয়?
a) নারায়ণগঞ্জ
b) ঢাকা
c) চাঁপাইনবাবগঞ্জ
d) চট্টগ্রাম
Answer: নারায়ণগঞ্জ
Explanation: নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ২১ জন শহিদের নামে নির্মিত হয়েছে দেশের প্রথম 'জুলাই বায়ক শহিদ স্মৃতিস্তম্ভ', যা ১৪ জুলাই ২০২৫ উদ্বোধন করা হয়।
44. চীন' কোন মহাদেশে অবস্থিত?
a) এশিয়া
b) ইউরোপ
c) আফ্রিকা
d) দক্ষিণ আমেরিকা
Answer: এশিয়া
Explanation: চীন পূর্ব এশিয়ার একটি দেশ। দেশটির রাজধানীর বেইজিং এবং মুদ্রার নাম ইউয়ান। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ।
45. জুলাই সনদ স্বাক্ষরিত হয় কত তারিখে?
a) ১৭ অক্টোবর ২০২৫
b) ১৮ অক্টোবর ২০২৫৫০
c) ১৭ সেপ্টেম্বর ২০২৫
d) ১৮ সেপ্টেম্বর ২০২৫
Answer: ১৭ অক্টোবর ২০২৫
Explanation: জুলাই সনদ হলো একটি রাজনৈতিক দলিল, যা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে রাজনৈতিক ও রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে প্রণীত হয়েছে।
46. বাংলাদেশের সর্বদক্ষিণের এলাকা কোনটি?
a) তেঁতুলিয়া
b) সাতক্ষীরা
c) সেন্টমার্টিন
d) সিলেট
Answer: সেন্টমার্টিন
Explanation: বাংলাদেশের সর্বদক্ষিণের এলাকা সেন্টমার্টিন দ্বীপ (নারিকেল জিঞ্জিরা)। এটি বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে, টেকনাফ উপজেলার দক্ষিণে অবস্থিত।
47. প্রাচ্যের ভেনিস' বলা হয় কোন জেলাকে?
a) বরিশাল
b) ভোলা
c) ফরিদপুর
d) ময়মনসিংহ
Answer: বরিশাল
Explanation: বরিশাল জেলাকে 'প্রাচ্যের ভেনিস' বলা হয়।
48. বঙ্গোপসাগর বাংলাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণ উত্তর
a) দক্ষিণ
b) উত্তর
c) পূর্ব
d) পশ্চিম
Answer: দক্ষিণ
Explanation: বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। এটি একটি সুবিশাল উপসাগর, যা ভারত মহাসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত।
49. বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোনটি?
a) ঢাকা
b) নারায়ণগঞ্জ
c) চট্টগ্রাম
d) কুমিল্লা
Answer: চট্টগ্রাম
Explanation: বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং প্রধান সমুদ্রবন্দর।
50. ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে?
a) লালমনিরহাট
b) নীলফামারী
c) গাইবান্ধা
d) কুড়িগ্রাম
Answer: কুড়িগ্রাম
Explanation: ব্রহ্মপুত্র হিমালয়ের কৈলাস শৃঙ্গের নিকটে মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি লাভ করে চীন-ভারত হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।