Exams Study Jobs Teachers Shop

৭৫ দিনের জার্নি (সাধারণ জ্ঞান-১৯)

General Knowledge 35 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

৭৫ দিনের জার্নি (সাধারণ জ্ঞান-১৯) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 35টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. FIFA এর কার্যালয় কোথায় অবস্থিত?

ক) সুইজারল্যান্ড
খ) ইংল্যান্ড
গ) ব্রাজিল
ঘ) যুক্তরাষ্ট্র
উত্তর: সুইজারল্যান্ড

2. জেনেভা কনভেনশন হলো কতগুলো-

ক) মানবাধিকার চুক্তি
খ) সামরিক চুক্তি
গ) যুদ্ধ চুক্তি
ঘ) অর্থনৈতিক চুক্তি
উত্তর: যুদ্ধ চুক্তি

3. আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় প্রতি বছর-

ক) ৮ ফেব্রুয়ারি
খ) ৮ মার্চ
গ) ৮ এপ্রিল
ঘ) ৮ আগস্ট
উত্তর: ৮ মার্চ

4. আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ( IOM) এর সদর দপ্তর কোথায়?

ক) জেনেভা, সুইজারল্যান্ড
খ) ব্রাসেলস, বেলজিয়াম
গ) ব্রাসিলিয়া, ব্রাজিল
ঘ) বাসেল, সুইজারল্যান্ড
উত্তর: জেনেভা, সুইজারল্যান্ড

5. জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (UNHCR) এর সদর দপ্তর কোথায়?

ক) নিউইয়র্ক
খ) রোম
গ) জেনেভা
ঘ) লন্ডন
উত্তর: জেনেভা

6. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হন?

ক) ১ বছর
খ) ৯ মাস
গ) ২ বছর
ঘ) ৩ বছর
উত্তর: ২ বছর

7. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতি সভাপতিত্ব করেন?

ক) ১ মাসের জন্য
খ) ১ বছরের জন্য
গ) ২ মাসের জন্য
ঘ) ২ বছরের জন্য
উত্তর: ১ মাসের জন্য

8. পারমাণবিক বোমা তৈরি হয় নিচের কোন ধাতু দিয়ে?

ক) রেডিয়াম
খ) ইউরেনিয়াম
গ) সোডিয়াম
ঘ) পটাসিয়াম
উত্তর: ইউরেনিয়াম

9. কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয়?

ক) চীন
খ) পাকিস্তান
গ) জার্মানি
ঘ) যুক্তরাজ্য
উত্তর: জার্মানি

10. কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে?

ক) চীন
খ) যুক্তরাষ্ট্র
গ) ইসরায়েল
ঘ) রাশিয়া
উত্তর: যুক্তরাষ্ট্র

11. কোন দেশে সবচেয়ে বেশি পারমাণবিক বোমা রয়েছে?

ক) কানাডা
খ) ফ্রান্স
গ) যুক্তরাষ্ট্র
ঘ) রাশিয়া
উত্তর: রাশিয়া

12. নেপালের সর্বশেষ রাজা ছিলেন-

ক) রাজা ধীরেন্দ্র
খ) রাজা বীরেন্দ্র
গ) রাজা জ্ঞানেন্দ্র
ঘ) রাজা মহেন্দ্র
উত্তর: রাজা জ্ঞানেন্দ্র

13. ২০০৮ সালে নেপালে কত বছরের পুরাতন রাজতন্ত্রের বিলোপ ঘটে?

ক) ২৩৫ বছর
খ) ২৩৭ বছর
গ) ২৪৮ বছর
ঘ) ২৩৯ বছর
উত্তর: ২৩৯ বছর

14. কোন দেশটির সমুদ্র উপকূল নেই?

ক) কম্বোডিয়া
খ) মঙ্গোলিয়া
গ) তানজানিয়া
ঘ) রোমানিয়া
উত্তর: মঙ্গোলিয়া

15. 'ময়ূর সিংহাসন' এর নির্মাতা-

ক) আওরঙ্গজেব
খ) হুমায়ুর
গ) আকবর
ঘ) শাহজাহান
উত্তর: শাহজাহান

16. বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেছিলেন কে?

ক) সুবাদার ইসলাম খান
খ) শাহজাদা আজম
গ) সম্রাট আকবর
ঘ) ঈসা খাঁ
উত্তর: ঈসা খাঁ

17. কোন জাতিগোষ্ঠীর মাধ্যমে সভ্যতার সূত্রপাত হয়?

ক) গ্রিকদের
খ) সুমেরীয়দের
গ) মিশরীদের
ঘ) সিন্ধুদের
উত্তর: সুমেরীয়দের

18. সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল-

ক) মেসোপটেমিয়ায়
খ) পারস্যে
গ) মিশরে
ঘ) রাশিয়ায়
উত্তর: মেসোপটেমিয়ায়

19. ক্রেমলিন কী?

ক) মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন
খ) ব্রিটেনের প্রেসিডেন্টের সরকারি বাসভবন
গ) রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন
ঘ) অস্ট্রেলিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন
উত্তর: রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন

20. ক্রেমলিন কোথায় অবস্থিত?

ক) বেইজিং
খ) মস্কো
গ) ভ্লাদিভোস্টক
ঘ) সেন্টপিটার্সবার্গ
উত্তর: মস্কো

21. রাষ্ট্র গঠনে কোনটি অপরিহার্য উপাদান?

ক) সরকার
খ) গণতন্ত্র
গ) রাজনৈতিক দল
ঘ) বিরোধী দল
উত্তর: সরকার

22. 'সরকার' রাষ্ট্র গঠনের কততম উপাদান?

ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
উত্তর: তৃতীয়

23. রাষ্ট্রের মুখপাত্র কে?

ক) সরকার
খ) প্রধানমন্ত্রী
গ) রাষ্ট্রপতি
ঘ) সবগুলোই
উত্তর: সরকার

24. এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি?

ক) ৩৩টি
খ) ৩৫টি
গ) ৪৪টি
ঘ) ৪৮টি
উত্তর: ৪৪টি

25. যে শহরটি আফগানিস্তানের মধ্যে অবস্থিত নয়-

ক) হেরাত
খ) কান্দাহার
গ) কোয়েটা
ঘ) মাজার-ই-শরীফ
উত্তর: কোয়েটা

26. 'অরিগেমি' কিসের শিল্প?

ক) বেত
খ) বাঁশ
গ) কাগজ
ঘ) কাঠ
উত্তর: কাগজ

27. 'রাষ্ট্রপতি পুরস্কার' প্রদান করা হয়-

ক) শিল্প উন্নয়নের জন্য
খ) শ্রেষ্ঠ শিল্প উদ্যোক্তার জন্য
গ) কৃষি উন্নয়নের জন্য
ঘ) শিক্ষায় অবদানের জন্য
উত্তর: কৃষি উন্নয়নের জন্য

28. বৃক্ষরোপনে জনগণকে উৎসাহিত করার জন্য সরকার কোন জাতীয় পুরস্কারের প্রচলন করে?

ক) রাষ্ট্রপতি পুরস্কার
খ) জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার
গ) প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার
ঘ) সামাজিক বনায়ন পুরস্কার
উত্তর: প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার

29. বৃক্ষরোপণে 'প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার' প্রবর্তন করা হয় কত সালে?

ক) ১৯৯০
খ) ১৯৯২
গ) ১৯৯৩
ঘ) ১৯৯৭
উত্তর: ১৯৯৩

30. বাংলাদেশের কোন বিজ্ঞানী 'কলিঙ্গ পুরস্কার' পান?

ক) কুদরত-ই-খুদা
খ) জগদীশ চন্দ্র বসু
গ) আল-মুতি-শরফুদ্দীন
ঘ) মেঘনাদ শাহা
উত্তর: আল-মুতি-শরফুদ্দীন

31. বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান কে?

ক) মেহরাব হোসেন অপি
খ) নাইমুর রাহমান দুর্জয়
গ) আশরাফুল ইসলাম
ঘ) আমিনুল ইসলাম বুলবুল
উত্তর: আমিনুল ইসলাম বুলবুল

32. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন-

ক) মোহাম্মদ আশরাফুল
খ) আমিনুল হক
গ) তামিম ইকবাল
ঘ) মুশফিকুর রহিম
উত্তর: মুশফিকুর রহিম

33. কোনটি বাংলাদেশের সংবাদ সংস্থা?

ক) এপি
খ) এএফপি
গ) ইউএনবি
ঘ) রয়টার্স
উত্তর: ইউএনবি

34. বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত?

ক) ঢাকার শাহবাগে
খ) ঢাকার আগারগাঁওয়ে
গ) ঢাকার মিরপুরে
ঘ) ঢাকার গুলিস্তানে
উত্তর: ঢাকার আগারগাঁওয়ে

35. ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র কোনটি?

ক) কখনে আসেনি
খ) আবার তোরা মানুষ হ
গ) সঙ্গম
ঘ) জীবন থেকে নেয়া
উত্তর: জীবন থেকে নেয়া

আশা করি ৭৫ দিনের জার্নি (সাধারণ জ্ঞান-১৯) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট