1. বাংলাদেশের সংবিধান অনুযায়ী "কোর্ট অফ রেকর্ড" হিসেবে গণ্য
a) লেবার কোর্ট
b) জজকোর্ট
c) হাইকোর্ট
d) সুপ্রিম কোর্ট
Answer: সুপ্রিম কোর্ট
2. বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে?
a) চারটি
b) পাঁচটি
c) সাতটি
d) ছয়টি
Answer: পাঁচটি
Explanation: বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী- সুন্দরবন বাংলাদেশের তিনটি জেলা পর্যন্ত (খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা) বিস্তৃত। তবে প্রচলিত তথ্য অনুযায়ী- বাংলাদেশের পাঁচটি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত। সেগুলো হল খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা ও পটুয়াখালী।
3. ক্ষুদ্র নৃগোষ্ঠী 'মনিপুরী' বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে?
a) সিলেট
b) মৌলভীবাজার
c) হবিগঞ্জ
d) সুনামগঞ্জ
Answer: মৌলভীবাজার
Explanation: বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন জেলায় মণিপুরিরা বসবাস করলেও, তাদের সবচেয়ে বড় অংশটি বাস করে মৌলভীবাজার জেলায়। বিশেষ করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মণিপুরি সম্প্রদায়ের ঘনত্ব সবচেয়ে বেশি। মৌলভীবাজার ছাড়াও সিলেট সদর, সুমানগঞ্জ এবং হবিগঞ্জের চুনারুঘাট এলাকায় কিছু সংখ্যক মণিপুরি বসবাস করে।
4. আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
a) রাঙ্গামাটি
b) বরিশাল
c) চট্টগ্রাম
d) ময়মনসিংহ
Answer: রাঙ্গামাটি
5. প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত?
a) ঢাকা ও কুমিল্লা
b) ময়মনসিংহ ও নেত্রকোনা
c) কুমিল্লা ও নোয়াখালী
d) ময়মনসিংহ ও জামালপুর
Answer: কুমিল্লা ও নোয়াখালী
6. সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট?
a) শ্রম বাজার
b) চাকুরি বাজার
c) স্টক মার্কেট
d) কৃষি বাজার
Answer: স্টক মার্কেট
7. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?
a) ৬ নম্বর
b) ৭ নম্বর
c) ৮ নম্বর
d) ৯ নম্বর
Answer: ৮ নম্বর
8. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি- এর কথা উল্লেখ করা হয়েছে?
a) ৮১
b) ৮৫
c) ৮৭
d) ৮৮
Answer: ৮৭
9. ঢাকা শহরের গোড়াপত্তন হয়-
a) ব্রিটিশ আমলে
b) সুলতানি আমলে
c) মুঘল আমলে
d) স্বাধীন নবাবী আমল
Answer: মুঘল আমলে
10. ঢাকা গেইট এর নির্মাতা কে?
a) শায়েস্তা খা
b) নবাব আব্দুল গনি
c) লর্ড কার্জন
d) মীর জুমলা
Answer: মীর জুমলা
11. 'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটির স্থপতি কে?
a) হামিদুজ্জামান
b) রবিউল হোসাইন
c) আব্দুর রাজ্জাক
d) নিতুন কুন্ডু
Answer: নিতুন কুন্ডু
Read More:
12. বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান
a) BARI
b) BRRI
c) BADC
d) BINA
Answer: BADC
13. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত.
a) ১৩৬
b) ১৩৭
c) ১৩৮
d) ১৪০
Answer: ১৩৭
14. বাংলাদেশের সর্ব দক্ষিণেনকোনটি অবস্থিত?
a) দক্ষিণে তালপট্টি
b) সেন্ট মার্টিন
c) নিঝুম দ্বীপ
d) ভোলা
Answer: সেন্ট মার্টিন
15. ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের-
a) ফেব্রুয়ারিতে
b) মে মাসে
c) জুলাই মাসে
d) আগস্টে
Answer: ফেব্রুয়ারিতে
16. কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?
a) দ্বিজাতি তত্ত্ব
b) সামাজিক চেতনা
c) অসাম্প্রদায়িকতা
d) বাঙালি জাতীয়তাবাদ
Answer: বাঙালি জাতীয়তাবাদ
17. বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান —
a) নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
b) অনিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
c) ক্রমহ্রাসমান
d) অপরিবর্তিত থাকছে
Answer: ক্রমহ্রাসমান
18. বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক—
a) বাংলাদেশ কৃষি ব্যাংক
b) সোনালী ব্যাংক
c) অগ্রণী ব্যাংক
d) রূপালী ব্যাংক
Answer: বাংলাদেশ কৃষি ব্যাংক
19. জুম চাষ হয়—
a) বরিশালে
b) দিনাজপুরে
c) ময়মনসিংহে
d) খাগড়াছড়িতে
Answer: খাগড়াছড়িতে
20. বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি?
a) বিকন অন্বেষা
b) ব্র্যাক অন্বেষা
c) নোয়া ১৮
d) নোয়া ১৯
Answer: ব্র্যাক অন্বেষা