1. কারক শব্দটির অর্থ -
a) যা পদকে সম্পাদনা করে
b) যা পদ ও সমাসকে সম্পাদন করে
c) যা ক্রিয়া সম্পাদন করে
d) যা সমাস সম্পাদন করে
Answer: যা ক্রিয়া সম্পাদন করে
Explanation: কারক' শব্দটির অর্থ হলো "যা ক্রিয়া সম্পাদন করে" বা "ক্রিয়ার সম্পাদক"। ব্যাকরণে, এটি বাক্যের বিশেষ্য বা সর্বনাম পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে বোঝায়, যা বিভক্তি বা অনুসর্গ দ্বারা যুক্ত থাকে এবং কর্তা, কর্ম, করণ ইত্যাদি ছয় প্রকারের হয়।
2. বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কী বলে?
a) কারক
b) বিভক্তি
c) সমাস
d) সম্বন্ধ পদ
Answer: বিভক্তি
Explanation: বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের বিভক্তি বলে। বিভক্তির সাধারণত সাত প্রকার হয়ে থাকে। যথা : শূন্য বা প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী।
3. বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে?
a) বিশেষণ পদের
b) অব্যয় পদের
c) নাম পদের
d) ক্রিয়া বিশেষণ পদের
Answer: নাম পদের
Explanation: বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ককে বলে কারক বলে।-
4. 'বুলবুলিতে ধান খেয়েছে' এই বাক্যের 'বুলবুলিতে' শব্দে কোন কারকে কোন বিভক্তি?
a) করণে ৭মী
b) অধিকরণে ৭মী
c) কর্তৃকারকে ৭মী
d) অপাদানে ৭ মী
Answer: কর্তৃকারকে ৭মী
Explanation: বাক্যস্থিত যে বিশেষ্য ও সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃ কারক। যেমন - বুলবুলিতে ধান খেয়েছে এ বাক্যে 'বুলবুলিতে' কর্তৃ কারকে সপ্তমী বিভক্তি।
5. 'আমাকে যেতে হবে' বাক্যে 'আমাকে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তৃকারকে দ্বিতীয়া
b) কর্মে দ্বিতীয়া
c) করণে দ্বিতীয়া
d) অপাদানে দ্বিতীয়া
Answer: কর্তৃকারকে দ্বিতীয়া
Explanation: কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তি হবে। কারণ এখানে যাওয়ার কাজটি নিজেকেই করতে হবে।
6. দশে মিলে করি কাজ - বাক্যে 'দশে' কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তৃকারকে ২য়া
b) সম্প্রদান কারকে ৭মী
c) কর্তৃকারকে ৭মী
d) কর্তৃকারকে ৪র্থী
Answer: কর্তৃকারকে ৭মী
Explanation: দশে মিলে করি কাজ' বাক্যে 'দশে' শব্দটি কর্তৃকারকে সপ্তমী বিভক্তি (দশে = দশ জনে/দশজনের দ্বারা), কারণ এখানে 'দশ' সংখ্যাটি কাজ করার কর্তা হিসেবে কাজ করছে এবং এটি একটি collective action বোঝাচ্ছে, তাই এটি কর্তৃকারক ও সপ্তমী বিভক্তি।
7. কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করেন তাকে বলে-
a) করণ কারক
b) কর্মকারক
c) অপাদান কারক
d) কর্তৃকারক
Answer: করণ কারক
Explanation: কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে, সেই সহায়ক উপায় বা উপকরণকে করণ কারক বলে, আর কর্তা নিজে যে কাজ করে বা যার দ্বারা কাজ সম্পন্ন হয় তাকে কর্তৃকারক বলে।
8. 'অন্ধজনে দেহ আলো' -এখানে 'অন্ধজনে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মে সপ্তমী
b) কর্তৃকারকে শূন্য
c) সম্প্রদানে সপ্তমী
d) করণে সপ্তমী
Answer: সম্প্রদানে সপ্তমী
Explanation: অন্ধজনে দেহ আলো" বাক্যে "অন্ধজনে" পদটি সম্প্রদান কারক, কারণ এখানে স্বত্ব ত্যাগ করে (নিজের চোখের আলো) অন্ধকে দান করার কথা বলা হয়েছে, যা সম্প্রদান কারকের মূল বৈশিষ্ট্য।
9. সাদা মেঘে বৃষ্টি হয় না- এখানে 'মেঘে' কোন কারক?
a) কর্মকারক
b) অপাদান
c) সম্প্রদান
d) অধিকরণ
Answer: অপাদান
Explanation: সাদা মেঘে বৃষ্টি হয় না - এখানে মেঘে অপাদান কারক। যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাদের অপাদান কারক বলে। যেমন সাদা মেঘে বৃষ্টি হয় না এখানে 'মেঘে' হল অপাদান কারকে সপ্তমী বিভক্তি।
10. অধিকরণ কারক কত প্রকার?
a) ২
b) ৩
c) ৪
d) ৫
Answer: ৩
Explanation: অধিকরণ কারক তিন প্রকার। যথা - ১. কালাধিকরণ, ২. আধারাধিকরণ এবং ৩. ভাবাধিকরণ।
11. অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি?
a) আমার আহারে রুচি নাই
b) আগামীকাল বাড়ি যাব
c) আকাশ মেঘে আচ্ছন্ন
d) কাজে অবসর নিলাম
Answer: আগামীকাল বাড়ি যাব
Explanation: আগামীকাল বাড়ি যাব' বাক্যে, 'বাড়ি' শব্দটি অধিকরণ কারক (স্থান) এবং 'আগামীকাল' শব্দটি অধিকরণ কারক (সময়) নির্দেশ করে।
12. কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ?
a) ছাগলে কিনা খায়
b) টাকায় টাকা আনে
c) আরেফ বই পড়ে
d) ডাক্তার ডাক
Answer: আরেফ বই পড়ে
Explanation: কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ আরিফ বই পড়ে। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা, ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা - ই কর্তৃকারক। যেমন: - খোকা বই পড়ে। (কে পড়ে? খোকা - কর্তৃকারক)। মেয়েরা ফুল তোলে। (কে তোলে? মেয়েরা - কর্তৃকারক)।
13. 'তিনি চোখে দেখেন না'- বাক্যে 'চোখে' কোন কারক?
a) করণ কারক
b) অপাদান কারক
c) সম্প্রদান কারক
d) অধিকরণ কারক
Answer: করণ কারক
Explanation: ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। ’তিনি চোখে দেখেন না’ কি দ্বারা দেখেন না? - চোখ। তাই করণে ৭মী।
14. 'গুরুজনে ভক্তি কর।' - 'গুরুজনে' কোন কারক?
a) কর্তৃকারক
b) করণ কারক
c) কর্মকারক
d) সম্প্রদান কারক
Answer: সম্প্রদান কারক
Explanation: যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী সম্প্রদান কারক বলে। এখানে লক্ষণীয় যে, বস্তু নয়, ব্যক্তিই সম্প্রদান কারক। অনেক বৈয়াকরণ বাংলা ব্যাকরণে সম্প্রদান কারক স্বীকার করেন না। কারণ, কর্ম কারক দ্বারাই সম্প্রদান কারকের কাজ সুন্দরভাবে সম্পাদন করা যায়। সম্প্রদান কারক ও কর্ম কারকের বিভক্তি চিহ্ন এক। কেবল স্বত্বত্যাগ করে দানের ক্ষেত্রে সম্প্রদান কারক হয়।
15. 'জগতে কীর্তিমান হও সাধনায়'- এখানে 'সাধনায়' কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তায় ৭মী
b) কর্মে ২য়া
c) অধিকরণে ৭মী
d) করণে ৭মী
Answer: করণে ৭মী
Explanation: জগতে কীর্তিমান হয় সাধনায়'—এই বাক্যে সাধনায় শব্দটি করণ কারক (৭মী বিভক্তি), কারণ 'সাধনা' এখানে কাজটি করার 'উপায়' বা 'মাধ্যম' (সাধনা দিয়ে/দ্বারা) বোঝাচ্ছে, যা করণ কারকের বৈশিষ্ট্য।
16. ভাবাধিকরণের উদাহরণ কোনটি সঠিক?
a) বাড়ি থেকে নদী দেখা যায়
b) আমি ঢাকায় যাই
c) সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়
d) তিলে তৈল আছে
Answer: সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়
Explanation: ভাবাধিকরণ মানে হচ্ছে কোনো কারণে একটা জিনিসের ভাবের/অবস্থার সম্পূর্ণ পরিবর্তন হবে। যেমন -" সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়।" অর্থাৎ সূর্যের আলো উঠলে চারপাশের অন্ধকারই দূর হয়। কিন্তু - "মোমের আলোয় অন্ধকার দূরীভূত হয়।" এটা ভাবাধিকরণ না। কারণ মোমের আলোয় অল্প একটু জায়গা আলোকিত হয়, সম্পূর্ণ আলোকিত হয়না। এজন্য মোমের আলো করণ কারক।
17. 'তিনি ব্যাকরণে পণ্ডিত' এখানে 'ব্যাকরণে' কোন কারকে কোন বিভক্তি?
a) করণে ৭মী
b) কর্মে ৭মী
c) অধিকরণে ৭মী
d) অপাদানে ৭মী
Answer: অধিকরণে ৭মী
Explanation: 'তিনি ব্যাকরণে পন্ডিত' বাক্যে 'ব্যাকরণে' শব্দটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। এখানে 'ব্যাকরণে' পদটি 'পণ্ডিত' হওয়ার স্থান বা ক্ষেত্র নির্দেশ করছে, যা অধিকরণ কারকের একটি উদাহরণ এবং এতে 'এ' (সপ্তমী) বিভক্তি যুক্ত হয়েছে (ব্যাকরণ + এ)।
18. টাকায় কি না হয় - এখানে 'টাকায়' কোন কারকে কোন বিভক্তি?
a) অপাদানে ৭মী
b) কর্মে শূন্য
c) করণে ৭মী
d) কর্তায় ২য়া
Answer: করণে ৭মী
Explanation: টাকা দ্বারা কিনা হয় – এভাবে অর্থ প্রকাশ করে। তাই ‘টাকায়’ করণে ৭মী হবে।
19. অহঙ্কার পতনের মূল- এখানে 'অহঙ্কার' কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মে শূন্য
b) করণে শূন্য
c) অপাদানে শূন্য
d) অধিকরণে শূন্য
Answer: করণে শূন্য
Explanation: অহংকার পতনের মূল'—এই বাক্যে 'অহংকার' শব্দটি করণ কারকে শূন্য বিভক্তি হয়েছে, কারণ অহংকার হলো পতনের 'উপায়' বা 'যন্ত্র' বা 'হেতু', যা ক্রিয়া সম্পাদনে সাহায্য করছে (পতন ঘটানোর মূল কারণ), তাই এটি করণ কারকে শূন্য বিভক্তি।
20. গাড়ি স্টেশন ছাড়ল- এখানে 'স্টেশন' কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তায় শূন্য
b) কর্মে শূন্য
c) অপাদানে শূন্য
d) অধিকরণে শূন্য
Answer: অপাদানে শূন্য
Explanation: যা থেকে কিছু গৃহীত, বিচ্যুত, জাত, বিরত, রক্ষিত হয় তাকে যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। যেমন - গাড়ি স্টেশন ছাড়ে। এখানে স্টেশন অপাদানে শূন্য বিভক্তি।
21. কোনটি কর্তৃকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
a) কোদালে মাটি কাটব
b) জাহাজ চট্টগ্রাম ছাড়ল
c) সাপের হাসি বেদে চেনে
d) আমাকে তুমি রক্ষা করো
Answer: আমাকে তুমি রক্ষা করো
Explanation: কে/কারা/কারে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক পাওয়া যায়। এখানে ‘কারে’ তুমি রক্ষা করো? আমারে, যা কর্তৃকারকে ৭মী। এটি অনেকটা প্রযোজ্য কর্তার মতো। আমাকে তুমি রক্ষা কর,, আমাকে অবশ্যই কর্মকারও হবে,,,,,
22. লোভে পাপ, পাপে মৃত্যু - এখানে 'পাপে' কোন কারকে কোন বিভক্তি?
a) অপাদানে শূন্য
b) কর্মে সপ্তমী
c) কর্তায় সপ্তমী
d) অপাদানে সপ্তমী
Answer: অপাদানে সপ্তমী
Explanation: লোভে পাপ পাপে মৃত্যু" প্রবাদটিতে 'পাপে' শব্দটি অধিকরণ কারকে 'এ' বিভক্তি (৭মী বিভক্তি) যোগে গঠিত, যা 'যেখানে পাপ হয়' বা 'যে অবস্থায় পাপ হয়' (স্থান/কাল) বোঝায়, এবং 'লোভে' শব্দটি করণ কারকে 'এ' বিভক্তি যোগে গঠিত, যা 'কিসের দ্বারা/হেতু পাপ হয়' বোঝায়; তাই 'লোভে' ও 'পাপে' উভয় পদেই সপ্তমী বিভক্তি ব্যবহৃত হয়েছে, তবে কারক ভিন্ন।
23. ফুলে ফুলে ঘর ভরেছে- এখানে 'ফুলে ফুলে' কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মে প্রথমা
b) অপাদানে সপ্তমী
c) করণে সপ্তমী
d) করণে শূন্য
Answer: করণে সপ্তমী
Explanation: কোনো কিছু দিয়ে কোনো কিছু হলে বা করা হলে থাকে করণ কারক বলে। ফুল দিয়ে ঘর ভরেছে তাই করণ কারক হয়েছে।
24. সব ঝিনুকে মুক্তা মিলে না- এখানে 'ঝিনুকে' কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তায় দ্বিতীয়া
b) অপাদানে ৭মী
c) কর্মে দ্বিতীয়া
d) অধিকরণে ৭মী
Answer: অপাদানে ৭মী
Explanation: ”সব ঝিনুকে মুক্তা মিলে না” বাক্যে “ঝিনুকে” অপাদান কারকে সপ্তমী বিভক্তি। যা থেকে কিছু বিচ্যুত গৃহীত জাত বিরত আরম্ভ দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখি কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। যেমন: সব ঝিনুকে মুক্তা মিলেনা বাক্যে ঝিনুক শব্দটি অপাদান কারক আর 'এ' থাকায় এটি সপ্তমী বিভক্তি।
25. আজকে নগদ কালকে ধার - বাক্যে 'আজকে' কোন কারকে কোন বিভক্তি?
a) অপাদানে ২য়া
b) অধিকরণে ২য়া
c) কর্মে ২য়া
d) করণে ২য়া
Answer: অধিকরণে ২য়া
Explanation: " 'আজকে নগদ কালকে ধার " বাক্যের নিম্নরেখ শব্দটি অধিকরণ কারকে ২য়া বিভক্তি। ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে দ্বিতীয়া বিভক্তি হলো যেমন: মন আমার নাচে রে আজিকে।
26. পাপে বিরত হও- এখানে 'পাপে' কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মকারকে তৃতীয়া
b) অপাদানে শূন্য
c) অপাদানে ৭মী
d) অধিকরণে ৭মী
Answer: অপাদানে ৭মী
Explanation: যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপদান কারক বলে। যেমন : বিপদে মোরে রক্ষা কর। এ বাক্যে 'বিপদে' শব্দটি অপাদান কারকে সপ্তমী বিভক্তি।
27. নেহাল অঙ্কে খুব কাঁচা- এখানে 'অঙ্কে' কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মে ৭মী
b) করণে ৭মী
c) অপাদানে ৭মী
d) অধিকরণে ৭মী
Answer: অধিকরণে ৭মী
Explanation: নেহাল অঙ্কে খুব কাঁচা" বাক্যে 'অঙ্কে' শব্দটি অধিকরণ কারকে সপ্তমী (এ) বিভক্তি। এখানে 'অঙ্কে' বলতে 'গণিতে' বা 'অংকের বিষয়ে' বোঝানো হচ্ছে, যা একটি বিষয় বা স্থানকে নির্দেশ করে, তাই এটি অধিকরণ কারক।
28. আলোয় আঁধার কাটে- এখানে 'আলোয়' কোন কারকে কোন বিভক্তি?
a) অধিকরণে ৭মী
b) করণে ৭মী
c) অপাদানে ৭মী
d) কর্তায় ৭মী
Answer: করণে ৭মী
Explanation: "আলোয়" আঁধার কাটে - - - বাক্যে উদ্ধৃত শব্দটি করণ কারকে সপ্তমী বিভক্তি। 'করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা - ই করণ কারক। যেমন - নীরা কলম দিয়ে লেখে।
29. ছাত্ররা বল খেলে- এখানে 'বল' কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মে শূন্য
b) করণে শূন্য
c) অপাদানে ৭মী
d) সম্প্রদানে শূন্য
Answer: করণে শূন্য
Explanation: ক্রিয়া সম্পাদনের উপায় বা সহায়কে করণ কারক বলে। এখানে বল দ্বারা খেলা হচ্ছে। তাই 'বল' হলো করণ কারক।
30. আষাঢ়ে বৃষ্টি নামে- এখানে 'আষাঢ়ে' কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তায় ৭মী
b) কর্মে ৭মী
c) অপাদানে ৭মী
d) অধিকরণে ৭মী
Answer: অধিকরণে ৭মী
Explanation: আষাঢ়ে বৃষ্টি নামে' বাক্যে 'আষাঢ়ে' শব্দটি অধিকরণ কারকে সপ্তমীর 'এ' বিভক্তি, যা সময় (আষাঢ় মাসে) বোঝাচ্ছে, অর্থাৎ বৃষ্টি কোন সময়ে নামে তা নির্দেশ করছে, তাই এটি অধিকরণ কারকে সপ্তমীর উদাহরণ.