1. বাঙালিরা ভাত খায়।' কোন কালের উদাহরণ ?
a) বর্তমান অনুজ্ঞা
b) ঘটমান বর্তমান
c) সাধারণ অতীত
d) সাধারণ বর্তমান
Answer: সাধারণ বর্তমান
2. 'বালকেরা স্কুলে যাচ্ছে।'বাক্যটি কোন ধরনের বর্তমান কাল নির্দেশ করে ?
a) সাধারণ বর্তমান
b) ঘটমান বর্তমান
c) নিত্য বর্তমান
d) বর্তমান অনুজ্ঞা
Answer: ঘটমান বর্তমান
3. ‘ভোরে সূর্য উদয় হয়’ উদাহরণটি কোন বর্তমান কালের ?
a) সাধারণ
b) ঘটমান
c) নিত্যবৃত্ত
d) পুরাঘটিত
Answer: নিত্যবৃত্ত
4. ‘ এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি ’ বাক্যটির কাল নির্ণয় কর ।
a) সাধারণ বর্তমান
b) সাধারণ অতীত
c) নিত্যবৃত্ত বর্তমান
d) পুরাঘটিত বর্তমান
Answer: পুরাঘটিত বর্তমান
5. “আগে প্রতি বছর এখানে খেলা হত”- এ বাক্যে কোন ধরনের অতীতকালের প্রয়োগ লক্ষ করা যায় ?
a) নিত্যবৃত্ত অতীত
b) সাধারণ অতীত
c) ঘটনার অতীত
d) পুরাঘটিত অতীত
Answer: নিত্যবৃত্ত অতীত
6. কোন ক্ষেত্রে পরোক্ষ উক্তির ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে ?
a) চিরন্তন সত্য
b) অনুজ্ঞা ভাব
c) আবেগ প্রকাশ
d) প্রশ্ন জিজ্ঞাসা
Answer: চিরন্তন সত্য
Read More:
7. ‘গরু ঘাস খায়'- এখানে 'খায়' কোন কালের উদাহরণ ?
a) অতীত
b) সাধারণ বর্তমান
c) ঘটমান বর্তমান
d) পুরাঘটিত বর্তমান
Answer: সাধারণ বর্তমান
8. কোন বাক্যে ক্রিয়াপদ উহ্য রয়েছে ?
a) ইনি আমার ভাই
b) কবির বই পড়েছে
c) আমি লিখছি
d) তিনি সাতাঁর কাটছেন
Answer: ইনি আমার ভাই
9. নিচের কোন বাক্যটি সাধারণ ভবিষ্যৎ কাল ?
a) আমিনা কথা বলতে থাকবে
b) তুমি বোধ হয় কঠিন অঙ্কটা বুঝবে
c) আমি হব সকাল বেলার পাখি
d) আমার ছোট ভাই লিখছে
Answer: আমি হব সকাল বেলার পাখি
10. নিত্য অতীতকালের উদাহরণ কোনটি ?
a) ভালোভাবে পৌঁছে যেও
b) আমরা রংপুর যাব
c) তারা মাঠে খেলছিল
d) তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো
Answer: তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো