1. একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৬৮°. এর বাহুসংখ্যা কতগুলো হবে?
ক)
৩০
খ)
২০
গ)
১৮
ঘ)
১০
উত্তর:
৩০
ব্যাখ্যা:
সুষম কোণ সংখ্যা = 180 ° - 168 ° = 12
আমরা জানি; বাহুর সংখ্যা = 360 ডিগ্রি / বহিঃস্থ
= 360 /12
= 30
2. ৬% হারে ১০০০০ টাকার ৯ মাসের সুদ কত হবে?
ক)
১৮০ টাকা
খ)
২০০ টাকা
গ)
২৫০ টাকা
ঘ)
৪৫০ টাকা
উত্তর:
৪৫০ টাকা
ব্যাখ্যা:
আমরা জানি, I = pnr
∴ I = ১০০০০ × (৯/১২) × ৬/১০০
= ৪৫০ টাকা
3. ৩:৫ কে শতকরায় প্রকাশ করলে কত হয়?
ক)
৭০%
খ)
৬০%
গ)
৩০%
ঘ)
৫০%
উত্তর:
৬০%
ব্যাখ্যা:
৩ : ৫ কে শতকরায় প্রকাশ করলে হয় = (৩× ১০০)/৫= ৩০০/৫
= ৬০
উত্তরঃ ৬০%
4. একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অংক যথাক্রমে p, q, r হলে সংখ্যাটি হবে-
ক)
100r + 10p + q
খ)
100p + 10q + r
গ)
100q + 10p + r
ঘ)
100pq + r
উত্তর:
100p + 10q + r
ব্যাখ্যা:
একটি সংখ্যার শতক , দশক ও একক স্থানীয় অঙ্ক যথাক্রমে p,q,r
p এর স্থানীয় মান = p x ১০০ = ১০০p
q এর স্থানীয় মান = ১০ x q = ১০q
r এর স্থানীয় মান = r
∴সংখ্যাটি = ১০০p + ১০q + r (ans)
5. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে পরিসীমা কত মিটার?
ক)
৩০
খ)
৬০
গ)
৪০
ঘ)
৫০
উত্তর:
৬০
ব্যাখ্যা:
ধরি, আয়তাকার ঘরের প্রস্থ = x মিটার
" " দৈর্ঘ্য = (x × ১ ১/২) মিটার
= ৩x/২
x × ৩x/২ = ২১৬
= > x২ = ২১৬ × ২/৩
= > x = √১৪৪
x = ১২
দৈর্ঘ্য = ৩ × ১২ /২ = ১৮ মিটার
পরিসীমা = ২(১২ + ১৮) = ৬০ মিটার
6. স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ-
ক)
এক সমকোণের অর্ধেক
খ)
সরলকোণ
গ)
এক সমকোণ
ঘ)
কোনোটিই নয়
উত্তর:
এক সমকোণ
ব্যাখ্যা:
বৃত্তের যে কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। সুতরাং এদের অন্তর্ভুক্ত কোণ হবে ৯০° বা এক সমকোণ।
উপপাদ্য ২৫. বৃত্তের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের ওপর লম্ব।
7. দুই ঘন্টা যথাক্রমে ৮ মিনিট এবং ৬ মিনিট অন্তর বাজে। দুপুর ১২ টায় দুটি ঘন্টা একত্রে বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে?
ক)
১২ টা ১২ মিনিটে
খ)
১২ টা ১৮ মিনিটে
গ)
১২ টা ২৪ মিনিটে
ঘ)
১২ টা ৩০ মিনিটে
উত্তর:
১২ টা ২৪ মিনিটে
ব্যাখ্যা:
এখানে ৮ এবং ৬ এর ল.সা.গু. - ই হবে ঘণ্টা দুটি পরবর্তীতে একত্রে বাঁজার সময়।
৮ এবং ৬ এর ল.সা.গু. = ২৪
.:. পরবর্তীতে ঘণ্টা দুটি ১২টা ২৪ মিনিটে একত্রে বাজবে।
8. ৫ টাকায় ৮ টি আমলকি ক্রয় করে ৫ টাকায় ৬ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক)
৩৫.৫% লাভ
খ)
৩৩.৩৩% লাভ
গ)
৩০% ক্ষতি
ঘ)
৩৩.৫% ক্ষতি
উত্তর:
৩৩.৩৩% লাভ
ব্যাখ্যা:
৮টি আমলকির ক্রয়মূল্য ৫ টাকা
∴১টি আমলকির ক্রয়মূল্য ৫/৮ টাকা
আবার,
৬টি আমলকির বিক্রয়মূল্য ৫ টাকা
∴১টি আমলকির বিক্রয়মূল্য ৫/৬ টাকা
লাভ হয় = (৫/৬) - (৫/৮)
= ৫/২৪ টাকা
৫/৮ টাকায় লাভ হয় ৫/২৪ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (৫×৮×১০০)/(২৪×৫) টাকা
= ১০০/৩ টাকা
= ৩৩(১/২) %
9. একটি ১২০ ফুট দৈর্ঘ্য ও ৭০ ফুট প্রস্থ বিশিষ্ট আয়তাকার ঘরের মেঝেকে বর্গাকার টাইলস দিয়ে সম্পূর্ণ ঢেকে দিতে হবে। সর্বোচ্চ সাইজের বর্গাকার টাইলসের দৈর্ঘ্য কত হবে?
ক)
১১ ফুট
খ)
৫ ফুট
গ)
১০ ফুট
ঘ)
১৫ ফুট
উত্তর:
১০ ফুট
ব্যাখ্যা:
এখানে, ১২০ ও ৭০ এর গ.সা.গু = ১০
∴ ১২০ ফুট দৈর্ঘ্য ও ৭০ ফুট প্রস্থ বিশিষ্ট আয়তকার ঘরেরে মেঝেকে বর্গাকার টাইলস দিয়ে সম্পূর্ণ ঢেকে দিতে সর্বোচ্চ ১০ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে।
10. ২০ ফুট লম্বা একটি বাঁশকে এমন ভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
ক)
৪ ফুট
খ)
৫ ফুট
গ)
৬ ফুট
ঘ)
৮ ফুট
উত্তর:
৮ ফুট
ব্যাখ্যা:
মনে করি, বড় অংশের দৈর্ঘ্য x
ছোটো 2x/3
x+2x/3=20
=>( 3x+2x)/3 =20
=>5X=20×3
=> x=12
ছোটো, (2×12)/3=8
11. ১.১ × ০.১১ × ০.০১১ = কত?
ক)
১.৩৩১
খ)
০.১৩৩১
গ)
০.০০১৩৩১
ঘ)
০.০০১৩১
উত্তর:
০.০০১৩৩১
12. তিন লিটার পানির ওজন-
ক)
২.৫ কি.গ্রা
খ)
৪ কি.গ্রা
গ)
২.৭৫ কি.গ্রা
ঘ)
৩ কি.গ্রা
উত্তর:
৩ কি.গ্রা
ব্যাখ্যা:
৩ লিটার বিশুদ্ধ পানির ওজন সাধারণত ৩ কিলোগ্রাম (kg) বা ৩০০০ গ্রাম।
13. একটি সংখ্যা ৭৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
ক)
৭৩০
খ)
৭৩৫
গ)
৭৮৫
ঘ)
৭৯০
উত্তর:
৭৮৫
ব্যাখ্যা:
ধরে নিলাম, সংযোজক সংখ্যাটি = x.
অতএব, 750 + x যত হবে, 820 - x ও ততই হবে।
অর্থাৎ, 750 +x = 820 - x
বা, x + x = 820 - 750 [পক্ষান্তর করে]
বা, 2x = 70,
সুতরাং, x = 70/2 = 35.
অতএব, নির্ণেয় সংখ্যাটি হবে = 750 +35 =785.
14. নল 'ক' দ্বারা একটি ট্যাংক ২৮ মিনিটে পূর্ণ হয়। নল 'খ' দ্বারা ট্যাংকটি ১৪ মিনিটে পূর্ণ হয়। নল 'গ' দ্বারা ট্যাংকটি ৪২ মিনিটে খালি হয়। তিনটি নল একসাথে খুলে দেয়া হলে, ট্যাংকটি পূর্ণ হতে কত মিনিট লাগবে?
ক)
২১ মিনিট
খ)
১৮ মিনিট
গ)
১২ মিনিট
ঘ)
৯ মিনিট
উত্তর:
১২ মিনিট
ব্যাখ্যা:
ট্যাংক পূর্ণ হতে প্রয়োজনীয় সময় = ১/ (১/২৮+১/১৪-১/৪২) = ১২ মিনিট ।
15. পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। পিতার বয়স ৬২ বছর হলে পুত্রের বয়স কত বছর?
ক)
৪০
খ)
৩৫
গ)
৩০
ঘ)
২৫
উত্তর:
৩০
ব্যাখ্যা:
ধরি পুত্র এর বয়স x বছর
প্রশ্নমতে 2x + 2 = 62
2x = 62 - 2
2x = 60
x = 60÷2
X = 30
অতএব পুত্রের বয়স 30 বছর।
16. সজীব তার বাসা থেকে ৪ কিলোমিটার দূরে দোকানে গিয়ে ফেরত আসল। যাবার পথে তার ৫০ মিনিট সময় লাগলেও ফেরত আসার সময় তার গতি ১০% কমে গেলে, দোকানে আসা যাওয়াতে সজীবের মোট কত মিনিট লাগল?
ক)
৯৫
খ)
১০০
গ)
১০৫.৫৫
ঘ)
১০৬.৬৬
উত্তর:
১০৫.৫৫
ব্যাখ্যা:
সজীবের দোকানগামী গতিবেগ = ৪০০০/৫০ = ৮০ মিটার/মিনিট
দোকান থেকে ফেরত আসার সময় তার গতি ১০% কমে যাওয়ায়, গতিবেগ দাড়ায় = ৮০ - (৮০x১০)/১০০ = ৮০ - ৮ = ৭২ মিটার/মিনিট
সুতরাং, দোকান থেকে ফেরত আসতে সময় লাগে = দূরত্ব/গতিবেগ = ৪০০০/৭২ = ৫৫.৫৫ মিনিট
অতএব, দোকানে আসা - যাওয়াতে সজীবের মোট সময় লাগল = ৫০ + ৫৫.৫৫ = ১০৫.৫৫ মিনিট।
17. x - y = 1 এবং xy = 56 হলে x + y =?
ক)
15
খ)
16
গ)
221
ঘ)
225
উত্তর:
15
18. A = {2,e} হলে P(A) কোনটি?
ক)
{{2},{e}}
খ)
{{2},{e}, {2,e}}
গ)
{ }
ঘ)
{{e},{2},{2,e},{ }}
উত্তর:
{{e},{2},{2,e},{ }}
19. 2 + 4 + 8 + 16 +..... এই ধারাটির কততম পদের মান ১২৮?
ক)
৫
খ)
৪
গ)
৭
ঘ)
৬
উত্তর:
৭
ব্যাখ্যা:
2^1 = 2
2^2 = 4
2^3 = 8
2^4 = 16
2^5 = 32
2^6 = 64
2^7 = 128
20. 4x +12 = 36 হলে, 2x + 3=?
ক)
3
খ)
7
গ)
15
ঘ)
21
উত্তর:
15
ব্যাখ্যা:
দেয়া আছে, 4x + 12 = 36
⇒ 4x = 36 - 12 = 24
.:. 2x = 24/2 = 12
অতএব, 2x + 3 = 12 + 3 = 15
21. যদি চ × G = ৪২ হয়, তবে J × ট =?
ক)
১২০
খ)
৯২
গ)
১১৫
ঘ)
১১০
উত্তর:
১১০
ব্যাখ্যা:
চ (৬)x G (৭) = ৪২ J(১০)x ট (১১) = ১১০.
22. যদি ৯ × ৭ = ৩৫৪৫ হয় এবং ৪ × ৩ = ১৫২০ হয় তবে ৬ × ৮ =?
ক)
৪০৩০
খ)
৬০৫০
গ)
৩০৪০
ঘ)
৫০৪০
উত্তর:
৪০৩০
ব্যাখ্যা:
৯ × ৭ = ৩৫৪৫ এবং ৪ × ৩ = ১৫২০ হলে, যুক্তি অনুযায়ী ৬ × ৮ = ৪০৩০।
23. নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়?
ক)
০.২
খ)
√০.২
গ)
√০.৩
ঘ)
০.৩
উত্তর:
√০.৩
ব্যাখ্যা:
ক.০২
খ.✓(০.২) = ০.৪৮
গ.✓(০.৩) = ০.৫৫
ঘ.০.৩
সুতরাং বৃহত্তম সংখ্যাটি হলো ✓(০.৩)
24. ৪ জন তাঁতী ৪ দিনে ৪ টি মাদুর তৈরি করতে পারে। একই হারে ৮ জন তাঁতী ৮ দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে?
ক)
৪ টি
খ)
১২ টি
গ)
১৬ টি
ঘ)
২০ টি
উত্তর:
১৬ টি
ব্যাখ্যা:
এখানে, 4 জন তাঁতী 4 দিনে তৈরি করে 4 টি মাদুর
∴1 জন তাঁতী 4 দিনে তৈরি করে 4/4টি মাদুর
∴ 1 জন তাঁতী। দিনে তৈরি করে 4/(4×4)টি মাদুর
∴৪ জন তাঁতী 1 দিনে তৈরি করে (4×8)/(4×4)টি মাদুর
∴৪ জন তাঁতী ৪ দিনে তৈরি করে( 4×8×8)/(4×4) = 16 টি মাদুর।
25. কোন দেশে সর্ব প্রথম জ্যামিতি আলোচনা শুরু হয়?
ক)
মিশরে
খ)
আরবে
গ)
গ্রীসে
ঘ)
চীনে
উত্তর:
মিশরে
ব্যাখ্যা:
জ্যামিতির প্রাথমিক আলোচনা ও ব্যবহার সর্বপ্রথম প্রায় ৩০০০-২০০০ খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন মিশরে শুরু হয়েছিল।