1. 'বাংলা ভাষার ইতিবৃত্ত' গ্রন্থের রচয়িতা কে?
a) মুহাম্মদ শহীদুল্লাহ
b) দীনেশচন্দ্র সেন
c) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
d) সুকুমার সেন
Answer: মুহাম্মদ শহীদুল্লাহ
2. বাক্যে কোন চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই?
a) কোলন
b) সেমিকোলন
c) হাইফেন
d) ড্যাস
Answer: হাইফেন
3. 'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
a) কাজী নজরুল ইসলাম
b) ঈশ্বরচন্দ্র গুপ্ত
c) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
d) প্রমথ চৌধুরী
Answer: ঈশ্বরচন্দ্র গুপ্ত
4. পানি শব্দের প্রতিশব্দ কোনটি?
a) বারিধি
b) নলীনি
c) কপোল
d) পয়ঃ
Answer: পয়ঃ
5. কোন বানানটি শুদ্ধ?
a) মুমুর্ষু
b) মুমূর্ষু
c) মূমুর্ষু
d) মূমূর্ষূ
Answer: মুমূর্ষু
6. 'ধামাধরা' বাগধারাটির অর্থ কি?
a) যথেচ্ছাচারী
b) বক ধার্মিক
c) তোষামোদকারী
d) কদরহীন লোক
Answer: তোষামোদকারী
7. 'সাথী' শব্দটি কোন লিঙ্গ?
a) পুং লিঙ্গ
b) স্ত্রী লিঙ্গ
c) ক্লীব লিঙ্গ
d) উভয় লিঙ্গ
Answer: উভয় লিঙ্গ
8. 'সাপের খোলস' এককথায় প্রকাশ -
a) কৃত্তি
b) নির্মোক
c) অজিন
d) করভ
Answer: নির্মোক
9. "রাজায় রাজায় লড়াই করছে" এ বাক্যে 'রাজায় রাজায়' কি?
a) প্রয়োজক কর্তা
b) মুখ্য কর্তা
c) ব্যতিহার কর্তা
d) ণিজন্ত কর্তা
Answer: ব্যতিহার কর্তা
10. 'প্রসারণ' এর বিপরীত শব্দ-
a) সম্প্রসারণ
b) বিবর্ধন
c) আকুঞ্চন
d) আকর্ণন
Answer: আকুঞ্চন
11. কোনটি ফারসি শব্দ?
a) চাবি
b) চাকর
c) চাহিদা
d) চশমা
Answer: চশমা
12. যোগরূঢ় শব্দ কোনটি?
a) বাঁশি
b) তৈল
c) পঙ্কজ
d) চিকামারা
Answer: পঙ্কজ
13. কোন সমাসে পরপদের অর্ প্রধান থাকে?
a) অব্যয়ীভাব
b) বহুব্রীহি
c) দ্বন্দ্ব
d) কর্মধারয়
Answer: কর্মধারয়
14. "যারা বাইরে ঠাঁট বজায় রেখে চলে" এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
a) বাঙের আধুলি
b) লেফাফা দুরন্ত
c) রাশভারি
d) ভিজে বেড়াল
Answer: লেফাফা দুরন্ত
15. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?
a) কে,রে
b) প্রথমা, শূন্য
c) র, এর
d) এ, তে
Answer: র, এর
16. কোনটি ব্যন্ঞ্জন সন্ধির উদাহরণ?
a) শুভেচ্ছা
b) সংবাদ
c) প্রত্যেক
d) অতীত
Answer: সংবাদ
17. 'ইউসুফ জোলেখা' কি জাতীয় রচনা?
a) নাটক
b) উপন্যাস
c) রোমান্টিক প্রণয় কাব্য
d) রম্য রচনা
Answer: রোমান্টিক প্রণয় কাব্য
18. কায়কোবাদের প্রকৃত নাম কি?
a) কাজেম আল কোরেশি
b) আবু নাসের কায়কোবাদ
c) কায়কোবাদ ইসলাম
d) আবুল হোসেন কায়কোবাদ
Answer: কাজেম আল কোরেশি
19. কোনটি সমার্থক শব্দ নয়?
a) পাবক
b) পবন
c) বহ্নি
d) অনল
Answer: পবন
20. কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ?
a) ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক
b) ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক
c) ভিক্ষুককে ভিক্ষা দাও
d) কোনোটিই নয়
Answer: ভিক্ষুককে ভিক্ষা দাও