Exams Study Jobs Teachers Students

General science exam -5

NTRCA Exam 25 Questions By Dinajpur govt college

General science exam -5 নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাপকে বলে-

ক) ভর
খ) সরণ
গ) ত্বরণ
ঘ) ওজন
উত্তর: ভর

2. বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূ-পৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের সাথে-

ক) পরিবর্তিত হয় না
খ) হ্রাস পায়
গ) পরিবর্তিত হয়
ঘ) ৬ গুন বৃদ্ধি পায়
উত্তর: পরিবর্তিত হয় না

3. কোন বস্তুর যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয়, তাকে বলে বস্তুটির -

ক) ভর
খ) শক্তি
গ) মাধ্যাকর্ষণ বল
ঘ) ওজন
উত্তর: ওজন

4. কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?

ক) খনির ভেতর
খ) পাহাড়ের উপর
গ) মেরু অঞ্চলে
ঘ) বিষুব অঞ্চলে
উত্তর: মেরু অঞ্চলে

5. যখন কোন বস্তুকে বিষুব অঞ্চল থেকে মেরুতে নেয়া হয় তখন তার ওজন?

ক) বাড়ে
খ) কমে
গ) অর্ধেক হয়
ঘ) একই থাকে
উত্তর: বাড়ে

6. চাঁদে বা অন্য কোনো গ্রহে নিলে বস্তুর কি পরিবর্তন ঘটবে?

ক) বস্তুর ভর একই থাকবে, ওজন বদলাবে
খ) বস্তুর ওজন একই থাকবে, ভর বদলাবে
গ) বস্তুর ওজন ও ভর দুটি মতলবের
ঘ) বস্তুর ভর ওজন কোনোটিই বদলাবে না
উত্তর: বস্তুর ভর একই থাকবে, ওজন বদলাবে

7. চাঁদে নিয়ে গেলে কোন বস্তুর ওজন-

ক) কমবে
খ) বাড়বে
গ) শূন্য হবে
ঘ) একই থাকবেএকই থাকবে
উত্তর: কমবে

8. চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীতে ঐ বস্তুর ওজনের কত অংশ?

ক) ১/৩
খ) ১/৪
গ) ১/৬
ঘ) ১/১০
উত্তর: ১/৬

9. কোন বস্তুর ভর ১০ কিলোগ্রাম হলে বস্তুর ওজন-

ক) ৯.৮ নিউটন
খ) ৯৮ নিউটন
গ) ১০ নিউটন
ঘ) ১০০ নিউটন
উত্তর: ৯৮ নিউটন
ব্যাখ্যা: বস্তুর ওজন, W=mg=১০×৯.৮=৯৮ নিউটন

10. এক ব্যক্তি দালানের ১০ তলায় একটি লিফটে দাঁড়িয়ে আছে। তার হাতে কোন স্প্রিং নিক্তি থেকে ঝুলানো একটি বস্তু ১০ নিউটন ওজন নির্দেশ করছে। হঠাৎ লিফটে তার ছিঁড়ে গেলে লিফটটি মুক্তভাবে নিচে পড়তে থাকলে স্প্রিং নিক্তিতে বস্তুটির ওজন কত নির্দেশ করবে?

ক) ০ নিউটন
খ) ০.৯৮ নিউটন
গ) ১০ নিউটন
ঘ) ৯৮ নিউটন
উত্তর: ০ নিউটন

11. একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে। সে উঠে দাঁড়ালো তার দোলনকালের কি পরিবর্তন ঘটবে?

ক) শূন্য হবে
খ) কমবে
গ) বাড়বে
ঘ) পরিবর্তন হবে না
উত্তর: কমবে

12. একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি-

ক) স্লো হবে
খ) কোনরকম পরিবর্তন হবে না
গ) ঠিক সময় দেবে
ঘ) ফাস্ট হবে
উত্তর: ফাস্ট হবে

13. কোন স্থানে মধ্যাকর্ষণজনিত ত্বরণ ৯ গুণ বাড়ালে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কতগুণ বাড়বে বা কমবে?

ক) নয় গুণ বাড়বে
খ) নয় গুণ কমবে
গ) তিন গুণ বাড়বে
ঘ) তিন গুণ কমবে
উত্তর: তিন গুণ কমবে

14. কাজের একক কি?

ক) Newton (নিউটন)
খ) Joule (জুল)
গ) Watt (ওয়াট)
ঘ) Pascal (প্যাস্কেল)
উত্তর: Joule (জুল)

15. কাজ ও বলের এখন যথাক্রমে-

ক) নিউটন ও মিটার
খ) জুল ও ডাইন
গ) ওয়াট ও পাউন্ড
ঘ) প্যাসকেল ও কিলোগ্রাম
উত্তর: জুল ও ডাইন

16. ক্ষমতার একক-

ক) ক্যালোরি
খ) আর্গ
গ) ওয়াট
ঘ) জুল
উত্তর: ওয়াট

17. হর্স পাওয়ার কি?

ক) কাজ পরিমাপের এক
খ) শক্তি পরিমাপের একক
গ) চাপ পরিমাপের একক
ঘ) ক্ষমতা পরিমাপের একক
উত্তর: ক্ষমতা পরিমাপের একক

18. কাজ করার সামর্থ্যকে বলে-

ক) ক্ষমতা
খ) কাজ
গ) শক্তি
ঘ) বল
উত্তর: শক্তি

19. নদীতে বাঁধ দিয়ে জল বিদ্যুৎ উৎপাদনের সময় সঞ্চিত জলরাশিতে কোন শক্তি জমা করা হয়?

ক) ঘর্ষণ শক্তি
খ) গতিশক্তি
গ) স্থিতিশক্তি
ঘ) যান্ত্রিক শক্তি
উত্তর: স্থিতিশক্তি

20. উইন্ডমিল এর সাহায্যে কি উৎপাদন করা হয়?

ক) বায়ু
খ) বিদ্যুৎ
গ) তেল
ঘ) প্রাকৃতিক গ্যাস
উত্তর: বিদ্যুৎ

21. বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?

ক) তাপ শক্তিতে
খ) রাসায়নিক শক্তিতে
গ) শব্দ শক্তিতে
ঘ) আলোক শক্তিতে
উত্তর: শব্দ শক্তিতে

22. মোবাইল টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়?

ক) তড়িৎ শক্তি
খ) চৌম্বক শক্তি
গ) শব্দ শক্তি
ঘ) আলোক শক্তি
উত্তর: তড়িৎ শক্তি

23. ফটোডিটেক্টর এর কাজ কি?

ক) এনালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করা
খ) ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করা
গ) বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করা
ঘ) আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা
উত্তর: আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা

24. একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়?

ক) দৌড়ানো অবস্থায়
খ) দাঁড়ানো অবস্থায়
গ) বসা অবস্থায়
ঘ) শোয়া অবস্থায়
উত্তর: শোয়া অবস্থায়

25. In S.I system the unit of pressure is- Or, চাপের একক হচ্ছে-

ক) Pascal
খ) Psi
গ) Joule
ঘ) Watt
উত্তর: Pascal

আশা করি General science exam -5 এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট