Exams Study Jobs Teachers Students

বাংলা (ধাতু, প্রকৃতি এবং প্রত্যয়)

NTRCA Exam 30 Questions By Dinajpur govt college

বাংলা (ধাতু, প্রকৃতি এবং প্রত্যয়) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. প্রকৃতি বলতে কি বোঝায়?

ক) ধাতুর মূল
খ) শব্দের মূল
গ) প্রত্যয়যুক্ত শব্দ
ঘ) ধাতু ও শব্দের মূল
উত্তর: ধাতু ও শব্দের মূল

2. শব্দ ও ধাতুর মূলকে বলে-

ক) বিভক্তি
খ) ধাতু
গ) প্রকৃতি
ঘ) কারক
উত্তর: প্রকৃতি

3. যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি?

ক) কারক
খ) বিভক্তি
গ) যতি
ঘ) প্রকৃতি
উত্তর: প্রকৃতি

4. ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়-

ক) প্রকৃতি
খ) প্রত্যয়
গ) ক্রিয়া
ঘ) সর্বনাম
উত্তর: প্রকৃতি

5. বিভক্তিহীন নাম শব্দকে বলে-

ক) প্রাতিপ্রদিক
খ) সাধিতপদ
গ) নামপদ
ঘ) ক্রিয়াপদ
উত্তর: প্রাতিপ্রদিক

6. যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে-

ক) ক্রিয়া
খ) উপসর্গ
গ) বিভক্তি
ঘ) প্রত্যয়
উত্তর: প্রত্যয়

7. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি?

ক) নতুন শব্দ গঠন
খ) বাক্যে অলংকার
গ) শব্দের মিলন
ঘ) ভাষা সংক্ষেপণ
উত্তর: নতুন শব্দ গঠন

8. শব্দের কোথায় প্রত্যয় বসে?

ক) পূর্বে
খ) মাঝে
গ) পরে
ঘ) কোনোটিই নয়
উত্তর: পরে

9. ক্রিয়া পদের মূল অংশকে কি বলে?

ক) বিভক্তি
খ) কারক
গ) ধাতু
ঘ) প্রত্যয়
উত্তর: ধাতু

10. ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না, তাকে বলে-

ক) প্রকৃতি
খ) ধাতু
গ) প্রত্যয়
ঘ) মৌলিক শব্দ
উত্তর: ধাতু

11. ধাতু কয় প্রকার?

ক)
খ)
গ)
ঘ)
উত্তর:

12. যে ধাতু বিশ্লেষণ করা যায় না, তাকে বলা হয়-

ক) সাধিত ধাতু
খ) মৌলিক ধাতু
গ) যৌগিক ধাতু
ঘ) সংযোগমূলক ধাতু
উত্তর: মৌলিক ধাতু

13. কোনটি বাংলা ধাতু?

ক) কাট্
খ) কৃ
গ) মাগ্
ঘ) গম্
উত্তর: কাট্

14. পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত?

ক) সংস্কৃত
খ) দেশি
গ) খাঁটি বাংলা
ঘ) বিদেশি
উত্তর: সংস্কৃত

15. কোনটি নাম ধাতুর উদাহরণ?

ক) দেখায়
খ) পড়াচ্ছি
গ) মুচড়ানো
ঘ) শোনায়
উত্তর: মুচড়ানো

16. কোন ধাতুগুলো মূলত এক-

ক) সমধাতু ও প্রযোজক ধাতু
খ) প্রযোজক ধাতু ও কর্মবাচ্যের ধাতু
গ) কর্মবাচ্যের ধাতু ও সংযোগমূলক ধাতু
ঘ) সংযোগমূলক ধাতু ও সাধিত ধাতু
উত্তর: প্রযোজক ধাতু ও কর্মবাচ্যের ধাতু

17. "কাজটি ভালো দেখায় না"- এই বাক্যের 'দেখায়' ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ?

ক) মৌলিক ধাতু
খ) নাম ধাতু
গ) প্রযোজক ধাতু
ঘ) কর্মবাচ্যের ধাতু
উত্তর: কর্মবাচ্যের ধাতু

18. যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা ব্যাটাই চোর- এখানে হারায় কোন ধাতু?

ক) প্রযোজক ধাতু
খ) ভাববাচ্যের ধাতু
গ) সংযোগমূলক ধাতু
ঘ) নাম ধাতু
উত্তর: প্রযোজক ধাতু

19. প্রত্যয় কত প্রকার?

ক) ২ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার
উত্তর: ২ প্রকার

20. 'খেলনা' শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক) খেল+না
খ) খেল্+না
গ) খে+আলনা
ঘ) খেলন+না
উত্তর: খেল্+না

21. 'প্রেম' শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক) প্রে+ম
খ) প্রিয়+এম
গ) প্রিয়+ইমন
ঘ) প্রেম+অ+ব
উত্তর: প্রিয়+ইমন

22. 'ধার' শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক) ধি+অর
খ) ধী+অর
গ) ধার+অ
ঘ) ধারি+অ
উত্তর: ধারি+অ

23. প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কোনটি ঠিক?

ক) উৎ+ভিদ
খ) উদ্+ভিদ
গ) উদ+ভিদ
ঘ) উত+ভিদ
উত্তর: উৎ+ভিদ

24. 'বর্ধিষ্ণু' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক) বর্ধ+ইষ্ণু
খ) বর্ধমান+ইষ্ণু
গ) বর্ধি+ষ্ণু
ঘ) বৃধ্+ইষ্ণু
উত্তর: বৃধ্+ইষ্ণু

25. নিচের কোন শব্দটি প্রত্যয়সাধিত?

ক) প্রলয়
খ) নিঃশ্বাস
গ) খন্ডিত
ঘ) অনুপম
উত্তর: খন্ডিত

26. য-প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি?

ক) অম্লতা
খ) দারিদ্র্য
গ) সহযোগিতা
ঘ) নাগরিক
উত্তর: দারিদ্র্য

27. প্রত্যয়ান্ত শব্দ-

ক) পেশা
খ) পাশা
গ) পিপাসা
ঘ) প্রত্যাশা
উত্তর: প্রত্যাশা

28. 'জনতা' শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে-

ক) প্রত্যয়যোগে
খ) উপসর্গযোগে
গ) সন্ধিযোগে
ঘ) বচনের সাহায্যে
উত্তর: প্রত্যয়যোগে

29. 'গমন' শব্দের মূল ধাতু কোনটি?

ক) গতি
খ) গম্য
গ) গত
ঘ) গম্
উত্তর: গম্

30. 'গায়ক' শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?

ক) √গিঃ+অক
খ) √গায়+নক
গ) √গৈঃ+ণক
ঘ) √গৈ+ণক
উত্তর: √গৈ+ণক

আশা করি বাংলা (ধাতু, প্রকৃতি এবং প্রত্যয়) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট