1. আল্ট্রাসনিক তরঙ্গ কি?
a) শ্রাব্য শব্দের তরঙ্গ থেকে কম কম্পাঙ্কের তরঙ্গ
b) শূন্য মাধ্যমে গঠিত তরঙ্গ
c) শ্রাব্য শব্দের তরঙ্গ থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ
d) কোনোটিই নয়
Answer: শ্রাব্য শব্দের তরঙ্গ থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ
2. কিসের সাহায্যে সমুদ্র ও কুয়ার গভীরতা নির্ণয় করা হয়?
a) প্রতিফলন
b) প্রতিধ্বনি
c) প্রতিসরণ
d) প্রতিসরাঙ্ক
Answer: প্রতিধ্বনি
3. আমাদের মস্তিষ্কে শব্দের স্থায়িত্বকাল কত?
a) ১ সেকেন্ড
b) ০.১ সেকেন্ড
c) ০.০১ সেকেন্ড
d) ০.০০১ সেকেন্ড
Answer: ০.১ সেকেন্ড
4. প্রতিধ্বনি-
a) সব সময় মূল শব্দের চেয়ে জোরালো হয়
b) উৎস থেকে উৎপন্ন দ্বিতীয় পর্যায়ের অগ্রসরমান শব্দতরঙ্গ
c) দ্বিতীয় কোন মাধ্যম দ্বারা শব্দতরঙ্গের প্রতিফলনের ফলে সৃষ্ট শব্দ
d) সব সময় মূল শব্দ যেদিকে ভ্রমণ করে সেদিকে সঞ্চারিত হয়
Answer: দ্বিতীয় কোন মাধ্যম দ্বারা শব্দতরঙ্গের প্রতিফলনের ফলে সৃষ্ট শব্দ
5. প্রতিফলিত শব্দকে বলা হয়-
a) কোলাহল
b) তীক্ষ্ণতা
c) প্রতিধ্বনি
d) বিস্তার
Answer: প্রতিধ্বনি
6. কোন বিমান শব্দের চেয়ে বেশি দ্রুতগতিতে চলে?
a) বোয়িং ৭০৭
b) সুপারসনিক বিমান
c) জেট বিমান
d) মিরেজ
Answer: সুপারসনিক বিমান
7. বাতাসে উষ্ণতা বাড়লে শব্দের গতি-
a) কমে
b) বাড়ে
c) প্রথমে বাড়ে পরে কমে
d) অপরিবর্তিত থাকে
Answer: বাড়ে
8. কোন মাধ্যমে শব্দ গতি সবচেয়ে কম?
a) শূন্যতায়
b) কঠিন পদার্থে
c) তরল পদার্থে
d) বায়বীয় পদার্থের
Answer: বায়বীয় পদার্থের
9. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
a) শূন্যতায়
b) লোহা
c) পানি
d) বাতাস
Answer: লোহা
10. শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
a) ২৮০ m/s
b) শূন্য
c) ৩৩২ m/s
d) ১১২০ m/s
Answer: শূন্য
11. চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন?
a) চাঁদে কোন জীব নেই তাই
b) চাঁদে কোন পানি নেই তাই
c) চাঁদে বায়ুমণ্ডল নেই তাই
d) চাঁদের মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ পৃথিবীর মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ অপেক্ষা কম তাই
Answer: চাঁদে বায়ুমণ্ডল নেই তাই
12. শব্দ বিস্তারের জন্য-
a) কোন মাধ্যমের প্রয়োজন হয় না
b) স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়
c) বায়বীয় মাধ্যমের প্রয়োজন হয়
d) উপরের কোনোটিই নয়
Answer: স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়
13. লোকভর্তি হল ঘরে শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ-
a) শূন্য ঘর নীরব থাকে
b) লোক ভর্তি ঘরে মানুষের শোরগোল হয়
c) শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
d) শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়।
Answer: শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
14. যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে-
a) ৭৫ ডিবি
b) ৯০ ডিবি
c) ১০৫ ডিবি
d) ১২০ ডিবি
Answer: ১২০ ডিবি
15. মানবদেহে শব্দ উৎপন্ন করে-
a) জিহ্বা
b) ঠোঁট
c) মুখ
d) স্বরযন্ত্র
Answer: স্বরযন্ত্র
16. চৌম্বক আবেশের একক কি?
a) ওয়েবার/মিটার²
b) ওয়েবার/ফুট²
c) মিটার²/ওয়েবার
d) কোনোটিই নয়
Answer: ওয়েবার/মিটার²
Read More:
17. টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
a) স্থায়ী চুম্বক বা সিরামিক চুম্বক
b) অস্থায়ী চুম্বক
c) সংকর চুম্বক
d) প্রাকৃতিক চুম্বক
Answer: স্থায়ী চুম্বক বা সিরামিক চুম্বক
18. পানির অনু একটি-
a) প্যারাচুম্বক
b) ডায়াচুম্বক
c) ফেরোচুম্বক
d) অ্যান্টিফেরোচুম্বক
Answer: ডায়াচুম্বক
19. কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়?
a) কাঁচা লৌহ
b) ইস্পাত
c) এলুমিনিয়াম
d) কোবাল্ট
Answer: এলুমিনিয়াম
20. কোনটিকে চুম্বকে পরিণত করা যায়?
a) তামা
b) ইস্পাত
c) পিতল
d) স্বর্ণ
Answer: ইস্পাত
21. কোনটি চৌম্বক পদার্থ?
a) পারদ
b) কোবাল্ট
c) বিসমাথ
d) অ্যান্টিমনি
Answer: কোবাল্ট
22. কে প্রথম বলেন- পৃথিবী একটি চুম্বক?
a) প্লেটো
b) ওয়েবার
c) গিলবার্ট
d) রবার্ট নরমেন
Answer: গিলবার্ট
23. পানির ছোট ফোটা পানির যে গুণের জন্য গোলাকৃতি দিতে হয়-
a) সান্দ্রতা
b) স্থিতিস্থাপকতা
c) প্লবতা
d) পৃষ্ঠটান
Answer: পৃষ্ঠটান
24. একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল-
a) আরো ডুববে
b) ভাসা ডোবা নির্ভর করবে জাহাজটি তৈরি সরঞ্জামের উপর
c) একই থাকবে
d) ভাসবে
Answer: আরো ডুববে
25. কোন বস্তুকে পানিতে সম্পূর্ণরূপে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানে এটা থাকে যখন-
a) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
b) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
c) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
d) বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান থাকে
Answer: বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
26. কোথায় সাঁতার কাটা সহজ?
a) পুকুরে
b) বিলে
c) নদীতে
d) সাগরে
Answer: সাগরে
27. বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলে তুলনায় পানির-
a) ঘনত্ব কম
b) ঘনত্ব বেশি
c) তাপমাত্রা বেশি
d) দ্রবণীয়তা বেশি
Answer: ঘনত্ব বেশি
28. কোন ডুবন্ত বস্তুর ওজন সমআয়তন তরলের ওজনের চেয়ে-
a) বেশি
b) সমান
c) কম
d) দ্বিগুণ
Answer: বেশি
29. প্লবতা বেশি-
a) পুকুরের পানির
b) নদীর পানির
c) সমুদ্রের পানির
d) সুইমিং পুলের পানির
Answer: সমুদ্রের পানির
30. আলট্রাসনিক শব্দ বলতে বুঝায়-
a) যার গতি শব্দের গতি থেকে কম
b) যার গতি শব্দের গতি থেকে বেশি
c) যে শব্দ সাধারণভাবে মানুষ শুনতে পায়
d) যে শব্দ কোন কোন জীবজন্তু শুনতে পায়
Answer: যে শব্দ কোন কোন জীবজন্তু শুনতে পায়