1. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
a) (ক) বর্ণ
b) (খ) শব্দ
c) (গ) ধ্বনি
d) (ঘ) বাক্য
Answer: (গ) ধ্বনি
2. বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
a) (ক) পঞ্চানন কর্মকার
b) (খ) চার্লস উইলকিন্স
c) (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
d) (ঘ) উইলিয়াম কেরি
Answer: (খ) চার্লস উইলকিন্স
3. সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?
a) (ক) পরিবর্তনশীল
b) (খ) সহজবোধ্য
c) (গ) গুরুগম্ভীর
d) (ঘ) সংক্ষিপ্ত
Answer: (গ) গুরুগম্ভীর
4. ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা?
a) (ক) চতুর্থ
b) (খ) পঞ্চম
c) (গ) ষষ্ঠ
d) (ঘ) সপ্তম
Answer: (গ) ষষ্ঠ
Explanation: ২০২৪-২৫ সালের সর্বশেষ পরিসংখ্যান (যেমন: Ethnologue বা এথনোলগ-এর রিপোর্ট) অনুযায়ী, মাতৃভাষার ওপর ভিত্তি করে বাংলা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ভাষা। বিশ্বের প্রায় ৩০ কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে। এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসাম রাজ্যের অন্যতম সরকারি ভাষা।
5. সাধু ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
a) (ক) বিশেষ্য ও বিশেষণ
b) (খ) সর্বনাম ও অব্যয়
c) (গ) বিশেষ্য ও ক্রিয়া
d) (ঘ) ক্রিয়া ও সর্বনাম
Answer: (ঘ) ক্রিয়া ও সর্বনাম
6. ভাষার মূল উপকরণ কী?
a) (ক) ধ্বনি
b) (খ) শব্দ
c) (গ) বাক্য
d) (ঘ) বর্ণ
Answer: (গ) বাক্য
7. বাংলা ভাষা কোন ভাষা-পরিবারের সদস্য?
a) (ক) দ্রাবিড়
b) (খ) ইন্দো-ইউরোপীয়
c) (গ) অস্ট্রিক
d) (ঘ) চীনা-তিব্বতি
Answer: (খ) ইন্দো-ইউরোপীয়
8. বাংলা লিপির উৎস কোন লিপি?
a) (ক) খরোষ্ঠী
b) (খ) কুটিল
c) (গ) ব্রাহ্মী
d) (ঘ) দেবনাগরী
Answer: (গ) ব্রাহ্মী
9. বাংলাদেশে প্রথম ছাপাখানা কত সালে প্রতিষ্ঠিত হয়?
a) (ক) ১৮৪৭
b) (খ) ১৮৬০
c) (গ) ১৮০০
d) (ঘ) ১৮৩৩
Answer: (ক) ১৮৪৭
10. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভব কোন প্রাকৃত থেকে?
a) (ক) গৌড়ীয়
b) (খ) মাগধী
c) (গ) মহারাষ্ট্রী
d) (ঘ) শৌরসেনী
Answer: (খ) মাগধী
11. 'চর্যাপদ' বাংলা ভাষার কোন রূপের প্রাচীনতম নিদর্শন?
a) (ক) মৌখিক
b) (খ) আঞ্চলিক
c) (গ) লিখিত
d) (ঘ) প্রমিত
Answer: (গ) লিখিত
Read More:
12. মানুষের কণ্ঠনিঃসৃত ধ্বনি জনসমাজে ব্যবহারের যোগ্যতাকে কী বলে?
a) (ক) বর্ণ
b) (খ) শব্দ
c) (গ) বাক্য
d) (ঘ) ভাষা
Answer: (ঘ) ভাষা
13. বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে?
a) (ক) কান
b) (খ) চোখ
c) (গ) নাক
d) (ঘ) জিহ্বা
Answer: (খ) চোখ
Explanation: বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ বা প্রতীক। আমরা যখন কোনো কিছু লিখি, তখন তা দেখার জন্য 'চোখ' ব্যবহার করি। তাই বর্ণের সঙ্গে সরাসরি সম্পর্ক হলো চোখের। অন্যদিকে, 'ধ্বনি'র সঙ্গে সরাসরি সম্পর্ক হলো 'কান'-এর (শোনা) এবং 'জিহ্বা'-এর (উচ্চারণ)।
14. ভাষার মৌলিক উপাদান কয়টি?
a) (ক) ৩টি
b) (খ) ৪টি
c) (গ) ৫টি
d) (ঘ) ৬টি
Answer: (খ) ৪টি
Explanation: ভাষার মৌলিক উপাদান ৪টি। এগুলো হলো: ১. ধ্বনি (Sound) ২. শব্দ (Word) ৩. বাক্য (Sentence) ৪. অর্থ (Meaning) মনে রাখার সহজ উপায়: ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ, শব্দ দিয়ে তৈরি হয় বাক্য এবং প্রত্যেকটি বাক্যের একটি নির্দিষ্ট অর্থ থাকতে হয়।
15. প্রাকৃত' শব্দের ভাষাগত অর্থ কী?
a) (ক) পণ্ডিতদের ভাষা
b) (খ) জনগণের ভাষা
c) (গ) বিদেশি ভাষা
d) (ঘ) লেখকদের ভাষা
Answer: (খ) জনগণের ভাষা
16. বাংলা ভাষার মূল উৎস কোনটি?
a) (ক) হিন্দি
b) (খ) উর্দু
c) (গ) বৈদিক ভাষা
d) (ঘ) তুর্কি
Answer: (গ) বৈদিক ভাষা
17. পার হইয়া'—এর চলিত রূপ কোনটি?
a) (ক) পাড়ি দিয়ে
b) (খ) পার হয়ে
c) (গ) পার হইয়ে
d) (ঘ) পেরিয়ে
Answer: (ঘ) পেরিয়ে
18. ভাষার কোন রীতি ব্যাকরণের নিয়ম কঠোরভাবে অনুসরণ করে?
a) (ক) চলিত রীতি
b) (খ) আঞ্চলিক রীতি
c) (গ) সাধু রীতি
d) (ঘ) প্রমিত রীতি
Answer: (গ) সাধু রীতি
19. আধুনিক বাংলা লিপির জনক কাকে বলা হয়?
a) (ক) উইলিয়াম কেরি
b) (খ) পঞ্চানন কর্মকার
c) (গ) চার্লস উইলকিন্স
d) (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Answer: (খ) পঞ্চানন কর্মকার
20. বাংলা লিপির উৎস কোন লিপি?
a) (ক) খরোষ্ঠী
b) (খ) কুটিল
c) (গ) ব্রাহ্মী
d) (ঘ) দেবনাগরী
Answer: (গ) ব্রাহ্মী