1. “আজিকে হেথায় রবির কর কেমনে পশিল প্রাণের পর।” - এখানে ‘কর’ কোন অর্থ প্রকাশ করছে ?
a) হাত
b) রাজস্ব
c) উত্তাপা
d) কিরণ
Answer: কিরণ
2. নিচের কোন বাক্যে ‘মুখ’ শব্দটি গম্ভীর অর্থে ব্যবহৃত হয়েছে ?
a) আমি তার মুখের ওপর কথাটা বললাম
b) সে কারো দিকে মুখ তুলে চায় না
c) তার মুখ তোলা কঠিন
d) কারো সাথে মুখ খারাপ করবে না
Answer: তার মুখ তোলা কঠিন
3. এবার তোমাকে হাতে পেয়েছি- এ বাক্যে ‘হাত’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
a) দেখা পাওয়া
b) ধরতে পারা
c) আয়ত্তে পাওয়া
d) নিকটে পাওয়া
Answer: আয়ত্তে পাওয়া
4. ‘হাত-ভারি’ বাগধারার অর্থ-
a) দাতা
b) কম খরচে
c) দরিদ্র
d) কৃপণ
Answer: কৃপণ
5. ‘মুখ তোলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কী ?
a) নিজের মুখে উপরে তোল
b) অন্যের মুখ তুলে ধরা
c) নষ্ট করা
d) প্রসন্ন হওয়া
Answer: প্রসন্ন হওয়া
6. সুযোগ যখন পেয়েছি এবার দেখে নেব। - এখানে ‘দেখে নেব’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে
a) প্রতিশোধ নেয়া
b) গ্রহণ করা
c) সমক্ষণ করা
d) উৎসর্গ করা
Answer: প্রতিশোধ নেয়া
7. কোন বাক্যে ‘ছাড়া’ শব্দটি ত্যাগ করা ব্যবহৃত হয়েছে ?
a) আমি ভাই হাল ছেড়ে দিয়েছি
b) ঝগড়া করে শিকদার সাহেব চাকুরী ছেড়েছেন
c) ঘাম দিয়ে জ্বর ছেড়েছে
d) ঝর্ণা গলা ছেড়ে গান গাচ্ছে
Answer: ঝগড়া করে শিকদার সাহেব চাকুরী ছেড়েছেন
8. ‘কর্মভোগ এড়ানো যায় না’ - এখানে ‘কর্ম’ কোন অর্থ প্রকাশ করছে ?
a) কপাল
b) অনুষ্ঠান
c) কৃতকর্ম
d) কর্তব্য
Answer: কৃতকর্ম
9. ‘ডাক্তার বাবুর হাতযশ আছে’ -এখানে ‘হাত’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
a) নিপুণতা
b) অঙ্গীকার
c) মশকরা
d) সহায়ক
Answer: নিপুণতা
10. 'ঐ চাকরীর আশা ছেড়েছি'-কোন অর্থ প্রকাশ পায় ?
a) মুক্ত করা
b) ত্যাগ করা
c) বিরাগ
d) হতাশা
Answer: হতাশা